Dr.Nakiba Rahman Orthi

Dr.Nakiba Rahman Orthi MBBS(DU),MPH,CCD(BIRDEM),CMU,DMU,MCGP,ACLS,BLS
(2)

▪️রোগী:বাচ্চা নড়ে না!▪️আমি:বাচ্চা ভালো আছে।আপনার পেট শক্ত হয়ে আছে।গ্যাসের ট্যাবলেট খাবেন!ভাজাপোড়া বাদ।▪️রোগী:গ্যাসের ট্য...
27/09/2026

▪️রোগী:বাচ্চা নড়ে না!
▪️আমি:বাচ্চা ভালো আছে।আপনার পেট শক্ত হয়ে আছে।গ্যাসের ট্যাবলেট খাবেন!ভাজাপোড়া বাদ।
▪️রোগী:গ্যাসের ট্যাবলেট খায়া লাভ নাই।এই বেটা থেকে গ্যাস আইছে।এই বেটার পেট ভর্তি গ্যাস!
▪️আমি:গ্যাসের সমস্যা ত ছোয়াচে না বাবা যে তার থেকে আপনার পেটে আসবে🥴
▪️রোগীর হাসবেন্ড :বেশি কথা কয় ম্যাডাম!পাগল মহিলা
▪️রোগী:আন্নে বাইরে যান!বাইচ্চা দেহা লাগত না!
Dr.Nakiba Rahman Orthi

27/09/2026

ছোট্ট বাবুর আর একটি ভাই/বোন আসতে যাচ্ছে।
তাই সে খুব এক্সাইটেড😅
Dr.Nakiba Rahman Orthi

অর্থী হেলথকেয়ার সেন্টারে আপনি চাইলেই আপনার প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড এর ভিডিওটি নিজের কাছে নিয়ে রাখতে পারেন💘যখন ইচ্ছা বা...
26/09/2026

অর্থী হেলথকেয়ার সেন্টারে আপনি চাইলেই আপনার প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড এর ভিডিওটি নিজের কাছে নিয়ে রাখতে পারেন💘
যখন ইচ্ছা বাচ্চার হার্টবিট শুনতে পারেন 🥰
👉মাত্র ৫০০টাকায় কালার আল্ট্রাসাউন্ড করা হয়।

💙ডাক্তার বসেন সপ্তাহে ৩দিন
শক্র,শনি এবং মংগলবার
বিকাল ৫টা-রাত ৮টা

▪️তবে সেন্টারটি রবিবার বাদে সপ্তাহে ৬দিনই খোলা থাকে।

👉আমার দেয়া কোন টেস্টের
রিপোর্ট দেখাতে কোন আলাদা ভিজিট নেয়া হয় না।
👉স্যাম্পল মেডিসিন যেগুলো আমিও ফ্রি পাই সম্পূর্ন ফ্রি তে দেয়া হয়।
👉আমার টেবিলে রাখা মেডিসিন যেগুলো আমি কিনি ফার্মেসি থেকে। সেগুলো দরিদ্র রোগীদের জন্য ফ্রি।
(এগুলো সবসময় থাকেনা কারন আমি সবসময় বড়লোক্স থাকিনা🥱)
👉এখানে আমার ভিজিট আমার অন্যান্য চেম্বারের থেকে অর্ধেক।
👉প্রেসার এবং ওজন ডাক্তার না দেখালেও এমনিতেও এসে ফ্রি তে মেপে যেতে পারবেন।

✅এত অল্পতে সব দেয়ার কারন এই এলাকাতেই আমার বাবার বাড়ি❤️এখানেই আমার বেড়ে উঠা,আমি এই এলাকারই মেয়ে💙

👉অর্থী হেলথকেয়ার সেন্টারের
লোকেশন:গাজীপুর, বি আই ডি সি রোড,সোনারতরী কমিউনিটি সেন্টার সংলগ্ন।
(গাজীপুর ক্যামব্রিয়ান স্কুলের অপজিটে)
https://maps.app.goo.gl/vLVwwQbfcDtKRVGB6

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01908-002535 নাম্বারে।

Dr.Nakiba Rahman Orthi

26/09/2026

আম্মুর গুণধর হাফমোছওয়ালা বিড়ালের কাজ🥴এই রুমটা ছোটবেলায় আমার ছিল অনেক বছর থাকি না এই রুমে!আজকে যেয়ে দেখি খাটের পেছনে এই অবস্থা করে রাখছে😑
👉এটা আম্মুর রেসকিউ করা বিড়াল আরো অনেক বিড়াল রেসকিউ করা!
Dr.Nakiba Rahman Orthi

26/09/2026

একজন মা বাবার কাছে অনাগত সন্তানের হার্টবিটের শব্দই পৃথিবীর সবথেকে সুন্দর শব্দ💝
Dr.Nakiba Rahman Orthi

গর্ভের বাচ্চার বয়স কীভাবে হিসাব করবেন?অনেকে ভাবেন যেদিন সহবাস হয়েছে অর্থাৎ গর্ভধারণ হয়েছে সেদিন থেকেই বাচ্চার বয়স হিসাব ...
25/09/2026

গর্ভের বাচ্চার বয়স কীভাবে হিসাব করবেন?

অনেকে ভাবেন যেদিন সহবাস হয়েছে অর্থাৎ গর্ভধারণ হয়েছে সেদিন থেকেই বাচ্চার বয়স হিসাব করা হয়।
কিন্তু না!
👉 গর্ভের বয়স হিসাব করা হয় শেষ মাসিকের প্রথম দিন (LMP) থেকে।

📌ডেলিভারি ডেট (EDD) বের করার সহজ নিয়ম:
👉 শেষ মাসিকের প্রথম দিন + ৯ মাস + ৭ দিন = সম্ভাব্য ডেলিভারির তারিখ (EDD)

উদাহরণ👇
ধরুন আপনার শেষ মাসিকের প্রথম দিন ১০ জানুয়ারি ২০২৬
এর সাথে যোগ করুন
➕ ৯ মাস = ১০ অক্টোবর ২০২৬
➕ ৭ দিন = ১৭ অক্টোবর ২০২৬
➡️ তাহলে আপনার ডেলিভারি ডেট (EDD) ≈ ১৭ অক্টোবর ২০২৬

⚠️ মনে রাখবেন, EDD একটি সম্ভাব্য তারিখ। ঠিক ওই দিনই প্রসব হবে এমন নয়।
মাসিক অনিয়মিত হলে বা ডেট জানা না থাকলে, গর্ভাবস্থার প্রথম ৩মাসের আল্ট্রাসাউন্ড দিয়ে গর্ভের বয়স নির্ধারণ করা যায়।
👉আল্ট্রাসাউন্ডই নির্ভরযোগ্য উপায়।

🥱ছবির পিচ্চিটি তার পরিবারের ৫ম বংশের বাতি
Dr.Nakiba Rahman Orthi

25/09/2026

শক্রুবার সকালের চেম্বার শেষ করে বাসায় যাওয়ার পথে আশেপাশের বাসায় পোলাও রোস্ট বা যেকোন লোভনীয় আইটেমের ঘ্রাণ নিতে নিতে বাসায় যেয়ে কোনরকম ঘোড়ার ডিম খেয়ে সবকিছু শেষ করে আবার বিকালের চেম্বারে যাই🥱
Dr.Nakiba Rahman Orthi

▪️আমি:আপনি আগে কোন আল্ট্রা করেন নি?▪️রোগী:নাহ,এসব লাগেনা আমাগো!▪️আমি:তাহলে এখন আসলেন কেন?▪️রোগী:পেটটা ব্যাথা তাই▪️আমি:আপ...
25/09/2026

▪️আমি:আপনি আগে কোন আল্ট্রা করেন নি?
▪️রোগী:নাহ,এসব লাগেনা আমাগো!
▪️আমি:তাহলে এখন আসলেন কেন?
▪️রোগী:পেটটা ব্যাথা তাই
▪️আমি:আপনার ত এই মাসেই ডেলিভারি ডেট দেখাচ্ছে
▪️রোগী:পোলা না মাইয়া!
▪️আমি:বাচ্চার ওজন অনেক কম
▪️রোগী:পোলা না মাইয়া বুঝুন যায়না!
▪️আমি:প্রশাবেও ইনফেকশন আছে।
▪️রোগীর শাশুড়ী :মাইয়া হইবো তাই কইতাছে না বুঝোস না!
অত:পর স্ক্রিনে বংশের প্রদীপের দিকে তাকিয়ে ভাবলাম যাক বেচে গেছো বাবা!
মেয়ে হলে সারাজীবন তেজপাতা হয়ে যেত🙂
Dr.Nakiba Rahman Orthi

▪️আমি:কি সমস্যা নিয়ে আসছেন বাবা?▪️রোগী:হাতে প্রচ্চুর চুলকানি। অনেক কিছু লাগাইছি আফা কমেনা!▪️আমি: এখন সাদা কি লাগিয়েছেন এ...
24/09/2026

▪️আমি:কি সমস্যা নিয়ে আসছেন বাবা?
▪️রোগী:হাতে প্রচ্চুর চুলকানি। অনেক কিছু লাগাইছি আফা কমেনা!
▪️আমি: এখন সাদা কি লাগিয়েছেন এগুলো?
▪️রোগী: চুন আর সিলি মেশিনের তেল!
▪️আমি:এসব কেন ?😮
▪️রোগী:ইচ্ছামত চুলকি নিয়া এরপর এডার পেস্ট বানায়া দি রাখি।হাত অনেক জলে চুলকানি এতে সারি যায়!পাশের বাসাত একজনের সারছে!
▪️আমি: 🥴
Dr.Nakiba Rahman Orthi

কোন অসহায় রোগীর পোস্ট দিলে কিছু পাবলিক এমনভাবে রিয়েক্ট করে মনে হয় আমার জীবনের একমাত্র লক্ষ এদের সকল চিকিৎসা খরচ বহন করা!...
24/09/2026

কোন অসহায় রোগীর পোস্ট দিলে কিছু পাবলিক এমনভাবে রিয়েক্ট করে মনে হয় আমার জীবনের একমাত্র লক্ষ এদের সকল চিকিৎসা খরচ বহন করা!🥴
পড়াশোনা না জানা মেয়ে বাদই দিলাম।ইন্টারপাশ গার্মেন্টসকর্মী মেয়ে বেতনের টাকা হাসবেন্ডকে না দিলে হাতের আংগুল উলটো দিকে চাপ দিয়ে দুইটা ভে* দিয়েছে!
প্রেগন্যান্ট মহিলাকে খেতে দেয়না চ* দিয়ে কানের পর্দা ফাটি*য়ে দিয়েছে।
আমি ত জুনিয়র ছোট্ট ডাক্তার আমিই প্রতিদিন এমন কত রোগী পাই!
আমার চেয়ে যারা সিনিয়র আছেন তারা আরো কত শত পায় ধারনার বাইরে!নীরবেই অনেক ডাক্তার সামর্থ্য অনুযায়ী অনেক কিছুই করেন💝
আবার অনেকেই করেন না!🙂
অতি আবেগী দরদী যারা আছেন বাইরের জগত সম্পর্কে ২ পয়সার ধারনাও রাখেন না কিন্তু ডাক্তারকে জ্ঞান দেয়ার ব্যাপারে ১৬আনা বুঝেন।

তাদের কমেন্ট দেখলে আমার চেহারা এমন হয়ে যায়
👇ঠিক এই ছবির মতন👇

Dr.Nakiba Rahman Orthi

Address

2C88+5FR
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Nakiba Rahman Orthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Nakiba Rahman Orthi:

Shortcuts

Share