HR Rashidul 0.2

HR Rashidul 0.2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HR Rashidul 0.2, Video Creator, Gazipur.
(8)

❤️ফেসবুক এমন একটি প্লাটফর্ম, এখানে যে ব্যক্তি ফেসবুকের সকল গাইডলাইন মেনে কঠোর পরিশ্রম করবে এবং ছোট বড় না দেখে সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেবে সেই ব্যক্তি সফলতা নিশ্চিত অর্জন করতে পারবে ❤️

26/08/2026

শুভ রাত্রি

কিছুদিন ধরে মনে হচ্ছে জীবনটা যেন নিজের নিয়ন্ত্রণে নেই,যতই চেষ্টা করি, ততোই সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ নিয়ে এতো চ...
20/08/2026

কিছুদিন ধরে মনে হচ্ছে জীবনটা যেন নিজের নিয়ন্ত্রণে নেই,

যতই চেষ্টা করি, ততোই সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ নিয়ে এতো চিন্তা হয় যে, রাতে ঠিকমতো ঘুমও আসে না। মাথায় শুধু একটাই প্রশ্ন- আমি কি ঠিক পথে আছি, নাকি কোথাও ভুল করছি?
সবাই বলে, "সময় সব ঠিক করে দেবে।” কিন্তুু অপেক্ষা করাটাও যে কত কঠিন, সেটা শুধু সেই মানুষটাই বোঝে, যে প্রতিদিন অনিশ্চয়তা নিয়ে বেঁচে থাকে।

কাউকে কিছু বলি না। তাই সবকিছু নিজের মধ্যেই রেখে হাসিমুখে দিন পার করার চেষ্টা করি। শুধু আল্লাহর কাছে একটাই দোয়া – যে পথটা আমার জন্য ভালো, সেই পথটাই যেন সহজ করে দেন।

18/08/2026

শুভ সকাল

জীবন মানেই তো লড়াইছোটবেলায় ভাবতাম, বড় হয়ে গেলে সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তুু বড় হয়ে বুঝলাম, বয়স শুধু বাড়ে লড়াই থামে না...
15/08/2026

জীবন মানেই তো লড়াই
ছোটবেলায় ভাবতাম, বড় হয়ে গেলে সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তুু বড় হয়ে বুঝলাম, বয়স শুধু বাড়ে লড়াই থামে না, বরং আরও কঠিন হয়ে যায়।

একসময় লড়াই ছিলো ছোট ছোট জিনিস নিয়ে, আর এখন লড়াই নিজের অস্তিত্ব, স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে। কখনো লড়াই করতে হয় নিজের সাথেই। আবার কখনো লড়াই করতে হয় পরিস্থিতির সাথে। আমি চাই এক পথে হাঁটতে, কিন্তুু জীবন আমাকে টেনে নিয়ে যায় অন্য পথে। অনেক কিছু মেনে নিতে হয়, অনেক স্বপ্ন চুপচাপ বুকের ভেতর চাপা দিতে হয়।

তবুও তো বেঁচে আছি। প্রতিদিন ভেঙ্গে পড়েও আবার উঠে দাঁড়াই, নতুন সকাল শুরু করি নতুন এক লড়াই নিয়ে। কারণ আমি জানি, লড়াই থেমে গেলেই জীবন থেমে যাবে।

জীবন কখনো ফুল, কখনো কাঁটার পথ,হাসির আড়ালেও লুকিয়ে থাকে শত ক্ষত।তবুও থেমে যেও না, যতই আসুক ঝড়,একদিন তোমার গল্পটাই হবে সবচ...
14/08/2026

জীবন কখনো ফুল, কখনো কাঁটার পথ,
হাসির আড়ালেও লুকিয়ে থাকে শত ক্ষত।
তবুও থেমে যেও না, যতই আসুক ঝড়,
একদিন তোমার গল্পটাই হবে সবচেয়ে সুন্দর।

13/08/2026

এটা কোন জায়গা,কে কে বলতে পারবেন

09/08/2026

good morning

হয়তো এটাই ঠিক ছিল। মানুষ শেষ পর্যন্ত সেই মানুষটার কাছেই যায়, যার পাশে নিজেকে শান্ত লাগে। আমি শুধু ভুল করেছিলাম,,ভাবছিল...
09/08/2026

হয়তো এটাই ঠিক ছিল। মানুষ শেষ পর্যন্ত সেই মানুষটার কাছেই যায়, যার পাশে নিজেকে শান্ত লাগে। আমি শুধু ভুল করেছিলাম,,ভাবছিলাম, ভালোবাসার গভীরতাই একদিন সবকিছুকে জিতিয়ে দেবে। বুঝিনি, অনেক সময় মানুষ ভালোবাসাকে নয়, নিজের স্বস্তিটাকেই বেছে নেয়।

আমি কোনোদিন তোমাকে দোষ দিতে চাইনি। কারণ ভালোবাসা যদি জোর করে ধরে রাখতে হতো, তাহলে সেটার নাম ভালোবাসা হতো না। তাই যেদিন বুঝলাম, তোমার হাসিটা অন্য কারও পাশে বেশি সত্যি, সেদিন নিঃশব্দে সরে দাঁড়িয়েছিলাম। শুধু একটা কথাই বুকের ভেতর কাঁটার মতো বিঁধে রইল,,যে মানুষটা তোমার সুখের জন্য নিজের সবটুকু সুখ ছেড়ে দিতে রাজি ছিল, তার সঙ্গেই তুমি সুখী হতে পারলে না।

জানো, মানুষকে হারানোর কষ্টটা সবসময় তার চলে যাওয়ায় নয়। কষ্টটা তখনই সবচেয়ে বেশি হয়, যখন বুঝতে পারি,,আমার সমস্ত চেষ্টা, সমস্ত মায়া, সমস্ত নির্ঘুম রাত, সমস্ত প্রার্থনা... সবকিছু মিলিয়েও আমি তোমার জীবনে থাকার মতো একজন মানুষ হতে পারলাম না।

তারপর থেকে আমি আর কাউকে বোঝাই না, আমি কেমন আছি। কারণ কিছু ভাঙনের কোনো শব্দ হয় না। মানুষ শুধু বাইরে থেকে বেঁচে থাকে, ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ফাঁকা হয়ে যায়। আমার জীবনও এখন ঠিক তেমন..হাসি আছে, কথা আছে, চলাফেরা আছে; শুধু তুমি নেই। আর তোমাকে ছাড়া এই সবকিছুই কেমন অর্থহীন লাগে।

তোমার নতুন পৃথিবীতে নিশ্চয়ই অনেক আলো আছে। হয়তো সেখানে আমার কথা আর মনে পড়ে না। কিন্তু আমার পৃথিবীতে আজও সন্ধ্যা নামলেই তোমার স্মৃতিগুলো দরজায় এসে বসে। আমি তাদের তাড়িয়ে দিই না, কারণ ওরাই তো এখন তোমার শেষ চিহ্ন।

শেষ পর্যন্ত তুমি তোমাকে তোমার মতো খুশি রাখার মানুষটাকেই বেছে নিলে। কিন্তু একবারও ভাবলে না সেই মানুষটার কথা, যার খুশি থাকাটাই তোমাকে নিয়ে ছিল। যে নিজের সমস্ত স্বপ্ন, সমস্ত শান্তি, সমস্ত ভবিষ্যৎ তোমার হাতে তুলে দিয়েছিল, শুধু তোমাকে হাসতে দেখার জন্য। আজ তুমি তোমার পছন্দের মানুষকে নিয়ে নিশ্চয়ই ভালো আছো। আর আমি? আমি আজও সেই মানুষটাই হয়ে আছি, যে নিজের সুখের সংজ্ঞাটা কোনোদিন নিজের নামে লেখেনি,,সবসময় তোমার নামেই লিখেছিল। তাই তোমাকে হারানোর পর আমি শুধু একজন মানুষকে হারাইনি, হারিয়েছি আমার খুশি থাকার শেষ কারণটাও।

আমি না হয় আমার ভাঙা ভালোবাসার গল্পটা একাই বহন করবো। আর তুমি সাজিয়ে নিয়ো তোমার সেই নতুন, পরিপাটি রূপকথার পৃথিবী....!

চোখ দেখে তোমার প্রেমে পরেছিলাম,বিশ্বাস করো, আজ চোখ দিয়েই তার মূল্য দিচ্ছি..........!!!   #চোখ
07/08/2026

চোখ দেখে তোমার প্রেমে পরেছিলাম,
বিশ্বাস করো, আজ চোখ দিয়েই তার মূল্য দিচ্ছি..........!!!

#চোখ

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when HR Rashidul 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category