Kapasia, Gazipur

Kapasia, Gazipur নির্ভুল তথ্য, নিরপেক্ষ সংবাদ।

04/10/2026

কুষ্টিয়ায় লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হাম/লা

04/10/2026

ক্যানাডার টরন্টোতে 'মিনি বাংলাদেশ'! ড্যানফোর্থে দেশের মতোই মিলছে শাক-সবজি

04/10/2026

বিমানমন্ত্রীকে ৭ বার কল করার পরেও রিসিভ করেন নাই: সালাহউদ্দিন আইয়ুবী

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতকরণের কাজ শুরুকাপাসিয়া প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্...
03/10/2026

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু

কাপাসিয়া প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রাথমিক ধাপের মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) কাজ শুরু হয়েছে।

সম্প্রতি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ১৫১ শয্যার হাসপাতাল উন্নীতকরণের জন্য নির্ধারিত স্থানে মাটি পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা হাসপাতাল চত্বর পরিদর্শন করে মাটি পরীক্ষার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার জন্য প্রথম ধাপের মাটি পরীক্ষা কাজ শুরু হয়েছে। একই পোস্টে কাপাসিয়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি গাজীপুরের তারগাঁও এলাকায় অবস্থিত এবং ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত। সরকারি উপজেলা তথ্যেও বর্তমানে কাপাসিয়ায় সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা ৫০টি উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে ৩০ সেপ্টেম্বর ২০২৬ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫১-এ উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমানোর লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হলে হাসপাতালটির অবকাঠামো ও চিকিৎসাসেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এতে কাপাসিয়া উপজেলার মানুষের স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পাওয়ার পরিসর বাড়বে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

গাজীপুর সদরের ডেগির চালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনের তিন তলায় আ/গুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার ...
03/10/2026

গাজীপুর সদরের ডেগির চালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনের তিন তলায় আ/গুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করেছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিতে আশপাশের স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর দুইটা ৪৪ মিনিটের দিকে ডেগির চালা এলাকার ফকির মার্কেটসংলগ্ন মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তিন তলায় আ/গুন লাগে। খবর পেয়ে দুইটা ৪৫ মিনিটে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং বিকেল তিনটার দিকে পৌঁছে আ/গুন নেভানোর কাজ শুরু করে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়া রোধ ও তা নিয়ন্ত্রণে আনতে কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে একটি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে আ/গুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে। এছাড়া ভবনের ভেতর কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

জীবনে একজন ভালো বন্ধু কিংবা পথপ্রদর্শককে সুখে-দুঃখে পাশে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সম্পর্ক কেবল ভালো লাগার নয়, বরং...
03/10/2026

জীবনে একজন ভালো বন্ধু কিংবা পথপ্রদর্শককে সুখে-দুঃখে পাশে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সম্পর্ক কেবল ভালো লাগার নয়, বরং পারস্পরিক দায়িত্ব ও যত্নের এক মেলবন্ধন। সেই যত্নশীল ভালোবাসার মানুষটিকে একটু বিশেষভাবে ধন্যবাদ বা ভালোবাসা জানানোর দিন আজ। আজ ৩ অক্টোবর, বিশ্ব বয়ফ্রেন্ড দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে তরুণ-তরুণীরা তাদের মনের মানুষের জন্য নানা বিশেষ পরিকল্পনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করলেই আজ চোখে পড়বে প্রিয় মানুষের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি, আবেগঘন ক্যাপশন ও ভালোবাসার নানা বহিঃপ্রকাশ।

ইতিহাস ঘেঁটে জানা যায়, এই দিবসটির কোনো প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। তবে ধারণা করা হয়, ২০১৪ সালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম এই দিবসটির সূচনা হয়। এরপর ২০১৬ সালের দিকে এসে এটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গার্লফ্রেন্ড ডে বা ১ আগস্টের আদলেই মূলত ছেলেদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য এই দিনটি উদযাপনের প্রচলন শুরু হয়।

বর্তমান যুগে যেকোনো দিবস উদযাপনে বড় ভূমিকা রাখে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশ্ব বয়ফ্রেন্ড দিবসকে কেন্দ্র করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে এখন তুমুল ট্রেন্ড চলছে। সকাল থেকেই ইনস্টাগ্রাম এবং এক্সে এই হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে রয়েছে। লাখ লাখ ব্যবহারকারী তাদের বয়ফ্রেন্ডের ছবি এই ট্যাগের সঙ্গে পোস্ট করছেন। টিকটক ও ইনস্টাগ্রামে তরুণীরা তাদের সম্পর্কের শুরুর দিকের ছবি এবং বর্তমানের ছবির কোলাজ দিয়ে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন লিল বু পি-এর বিগ বয় বা স্লো ডাউন লাভ সং যুক্ত করে রিলস বানাচ্ছেন। যারা সম্পর্কের বিষয়টি এখনো পুরোপুরি প্রকাশ করতে চান না, তারা বয়ফ্রেন্ডের হাত ধরা, কফির কাপ হাতে তার আবছা অবয়ব বা শুধু ব্যাকপ্রোফাইলের ছবি স্টোরিতে দিয়ে এই ট্রেন্ডে অংশ নিচ্ছেন। পাশাপাশি দিবসটি নিয়ে সিঙ্গেলদের মজার মজার মিম ও ট্রলও বেশ ট্রেন্ড করছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রসাত্মক পরিবেশ সৃষ্টি করেছে।

03/10/2026

কাপাসিয়ায় ব্রিজ থেকে নদীতে বর্জ্য নিক্ষেপ, দূষণের ঝুঁ/কিতে নদী

02/10/2026

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রে/প্তা‌র

প্রিয় মানুষের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। বুকের ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে কষ্টে। সারাক্ষণ চেষ্টা করছেন তাকে মন থেকে মুছে ...
02/10/2026

প্রিয় মানুষের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। বুকের ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে কষ্টে। সারাক্ষণ চেষ্টা করছেন তাকে মন থেকে মুছে ফেলতে, কিন্তু কিছুতেই পারছেন না। মনের কোণে বারবার একটিই প্রশ্ন জাগছে আর কত দিন বইতে হবে এই কষ্টের ভার? বিজ্ঞান বলছে, মনকে সান্ত্বনা দেয়ার মতো চটজলদি কোনো উত্তর নেই। প্রাক্তনকে মন থেকে পুরোপুরি মুছে ফেলে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে আপনার কেটে যেতে পারে দীর্ঘ আট বছর।

02/10/2026

নরাইট বিলে লাল শাপলার রাজত্ব! কাপাসিয়ায় পর্যটকদের ঢল

Address

Kapasia
Gazipur
1730

Alerts

Be the first to know and let us send you an email when Kapasia, Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share