Practicing Muslim's

Practicing Muslim's We are practicing muslim's.

17/11/2025

ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক আগামীর নেতৃত্বের অঙ্গীকার।

17/11/2025
08/11/2025

প্রশান্তিময় কোরআন তেলাওয়াত। সূরা বাক্বারাহ ২৮৫-২৮৬ নং আয়াত বাংলা অর্থ সহ।

06/11/2025

দেখুন, মাওলানা ম‌ওদূদী রহ.-এর ব‌ই লিখতে কীভাবে হুজুরদের কেনা হয়েছে? যুগযুগ ধরে আলেমদের মধ্যে বিভেদ তৈরিতে কারা দায়ী?
মাওলানা ম‌ওদূদীর বিরুদ্ধে শতশত ‌ব‌ই রচনার কাহিনী শুনুন এক প্রবীণ আলিমের কাছ থেকে।

20/10/2025

সুবাহানাল্লাহ
খাবারের সন্ধান পেয়ে কতদ্রুত খবর পৌছে দিচ্ছে পিঁপড়া। কোন স্বার্থপরতা নেই। কমিউনিকেশন স্কিল অসাধারণ। খাবার সংগ্রহে কাড়াকাড়ি নেই। সুশৃঙ্খল ভাবে খাবার সংগ্রহ করছে। আমাদের জন্য শিক্ষনীয়।

05/07/2023

"হতাশ হয়ো না। উঠো! সিজদাহ করো এবং কাঁদো!" --সূরা ইউসুফ : ৮৬
"আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।"
--সূরা ত্বলাক : ৭
"নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।"
--সূরা ইনশিরাহ : ৬
"আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।"
--সূরা ইউসুফ : ৮৬
"জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে।"
--সূরা বাক্বারা : ২১৪
"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।"
--সূরা ইউসুফ : ৮৭
"আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না।"
--সূরা বাক্বারা : ২৮৬
"এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।"
--সূরা বাক্বারা : ১৫৫
"হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।"
‌‌ --সূরা বাক্বারা : ১৫৩
"হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।"
--সূরা মারইয়াম : ৪
#রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন--
"মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক! তার প্রতিটা অবস্থাই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এটা কেবল মুমিনের জন্যই নির্ধারিত, অন্য কারো জন্য নয়। মুমিনের কাছে সুখের কিছু এলে শুকরিয়া আদায় করে। এটা তার জন্য মঙ্গলময় হয়। অনুরূপভাবে যখন কোনো দুঃখ তাকে স্পর্শ করে, তখন সে ধৈর্যধারন করে। আর এটাও তার জন্য মঙ্গলময় হয়।"
‌ --সহীহ মুসলিম : ২৯৯৯
অতএব, কোনো হতাশা আমার জন্য নয়।
'আলহামদুলিল্লাহি আ'লা কুল্লি হাল।' (আমি সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করি।)

03/07/2023

বরফখন্ড যেমন পানি হওয়ার আগেই বিক্রি করতে হয়, জীবনকাল ফুরানোর আগেই তা গুছিয়ে নিতে হয়।

29/01/2023
17/01/2023

আমাদের সহনশীলতায় সেক্যুলাররা সফল

কোরআন শুধু ধর্মীয় কিতাব হিসেবে এই প্রজন্মের কাছে পরিচিত করাই সেক্যুলার শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় সফলতা।

বহু মুসলিম পন্ডিত বিজ্ঞানী জানেনা কোরআনিক সাইন্স। বহু মুসলিম ইতিহাসবিদ জানেনা কোরআনিক হিস্ট্রি। বহু মুসলিম আইন বিশারদ জানেনা কোরআনিক ল'। বহু মোল্লা মৃত ব্যাক্তির পাশে কোরআন পড়া আর ইমামতি টিকিয়ে রাখতে কোরআন পড়াকে যথেষ্ট মনে করে।

পাঠ্যপুস্তকে একদিনে নাস্তিক্যবাদী সিলেবাস অন্তর্ভুক্ত হয়নি। বহু বছর ধরে আস্তে আস্তে নাস্তিক্যবাদী বীজ বপন করা হয়েছে। সচেতনরা বারবার সতর্ক করলেও জনসাধারণরা কর্ণপাত করেনি। বহু আলেম বা সচেতনদের বন্দি করে ত্রাসের রাজত্ব কায়েম করে আজকের পাঠ্যপুস্তক এসেছে। আন্দোলন করে সিলেবাস পরিবর্তন করার সাহস দেখাতে পারবে কেউ?

ছোট্ট একটা গল্প হয়তো অনেকে জানেন। একটা পাত্রে কিছু পানি ফুটাতে দিলেন। হঠাৎ একটা ব্যাঙ পাত্রে পড়ে গেল। হালকা গরম পানিতে তাপ সহ্য করে বাঁচার চেষ্টা করেনি। তাপমাত্রা বাড়তে থাকলো। ব্যাঙ সহনশীলতা বাড়াতে লাগলো। একটা সময় তাপ সহ্য করতে না পেরে লাফ দিয়ে বাঁচতে চাইলো। কিন্তু ততক্ষণে লাফ দেয়ার শক্তি হারিয়ে ফেললো।

আমাদের অবস্থা এই ব্যাঙের মত। বহু দিন ধরে আস্তে আস্তে নাস্তিক্যবাদী লেখা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ হয়ে আসছে। এখন না পারবেন সব পাল্টে দিতে। না পারবেন আপনার আমার সন্তানদের বাঁচাতে।

আরেকটি ছোট্ট গল্পে লেখাটা শেষ করছি। এক চোর গ্রামের একটা বাড়িতে চুরি করে পালাতে লাগলো। গ্রামের মানুষের ছোটাছুটি দেখে উপায়ন্ত না পেয়ে খড়ের পালে মাথা ঢুকিয়ে বাঁচার চেষ্টা করলো। গ্রামের সবাই চোরকে দেখলে দেখুক, চোর তো আর কাউকে দেখছে না! :D

চলুন আমরা এই চোরের মত মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করে দুনিয়া পাল্টে দেয়ার সপ্ন দেখি। বিশ্বের সব মুসলিম একত্রে জমায়েত হয়ে দোয়া করা ছাড়া আর উপায় কি বলেন!

Dr. Habibullah

24/12/2022

পাপের তৎক্ষনাৎ কোন শাস্তি আল্লাহ দেন না, তবে একটা নিয়ামত তিনি তৎক্ষনাৎ তুলে নেন, আর সেটা হলো— ইবাদাতের আনন্দ৷

পাপ করার পর একজন ব্যক্তি কোনোভাবেই ইবাদাতগুলোতে পূর্ণ আনন্দ, উৎসাহ পায় না যতোক্ষণ না পরিপূর্ণভাবে সে আল্লাহর কাছে তাওবা করে। পাপ করার পর তার মন থাকে বিক্ষিপ্ত। তার হৃদয় থেকে সে সুকুন তথা প্রশান্তি হারিয়ে ফেলে। ফলে— সে সালাতে মনোযোগ দিতে পারে না, তিলাওয়াতে মনোযোগ দিতে পারে না, যিকির-আযকারে মনোযোগ দিতে পারে না।

পাপের দৃশ্যমান কোন শাস্তি না থাকলেও প্রাণহীন ইবাদাতের চাইতে বড় কোন শাস্তি একজন মুমিনের জন্য আর হতেই পারে না। ©

23/12/2022

৮৯: আল-ফাজর:আয়াত: ১৫

فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰىهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَ نَعَّمَهٗ١ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَكْرَمَنِؕ

কিন্তু মানুষের অবস্থা হচ্ছে এই যে, তার রব যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নিয়ামত দান করেন তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন।
৮৯: আল-ফাজর:আয়াত: ১৬

وَ اَمَّاۤ اِذَا مَا ابْتَلٰىهُ فَقَدَرَ عَلَیْهِ رِزْقَهٗ١ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَهَانَنِۚ

আবার যখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রিযিক তার জন্য সংকীর্ণ করে দেন তখন সে বলে, আমার রব আমাকে হেয় করেছেন।

Address

Gazipur

Telephone

+8801517108930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Practicing Muslim's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category