Golam Kibria

Golam Kibria Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Golam Kibria, Digital creator, Gobindaganj, Gaibandha, Gobindaganj.

13/04/2025

"জীবনের কাছে হেরে গেলাম" লিখে যে ছেলেটা বা মেয়েটা মরে গেল তাকে হয়তো কেউ বলেনি, জিতে যাওয়া মানেই জীবন নয়, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ।

ডেল কার্নেগি, শিব খেরা-রা বারবার একটা কথাই বলেছেন, তুমিও জিতবে। শক্ত হও। উঠে দাঁড়াও। দৌড়াও। জিততে তোমাকে হবেই।

কিন্তু কেউ বলে না...তুমিও হারবে। তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারো ক্লান্ত লাগবে। একটু বসো। এখন আর উঠে দাঁড়ানোর দরকার নেই। সবসময় দৌড়াতে হয় না। খানিকটা জিরিয়ে নাও। অনেকক্ষণ তো শক্ত থেকেছ, এবার একটু নরম হও — একথা কেউ বলে না।

বলে না বলেই ফুলের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে। কেউ প্রেমের জন্য, কেউ টাকার জন্য, কেউ রেজাল্ট বা চাকরির জন্য, কেউ বা একটুখানি স্নেহ ভালোবাসার জন্য। তাইতো কবি এক বুক কষ্ট নিয়ে লিখেছেন,

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।

আমাদের চারপাশের প্রতিটা মানুষের ছোট হলেও একটা স্বপ্ন থাকে। তারা একটুখানি সহানুভূতি পেতে চায়, এক চিলতে রোদ্দুর চায়, একফোঁটা ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকতে চায়।

মা, বাবা, শিক্ষক, অভিভাবক, বন্ধু, সমাজ আপনাদের সবার কাছে অনুরোধ...জিতে যাওয়ার মোটিভেশন দেন — তাতে সমস্যা নাই, কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসে নাই। সবার জেতার দরকারও নাই। কিন্তু প্রত্যেকেই বাঁচতে চায়।

পৃথিবীর আলো, বাতাস, জল বা জোৎস্নায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন হাসার অধিকার আছে, তেমনি হেরে যাওয়া লোকটারও অধিকার আছে মন খুলে কাঁদার। জয়ের মালা বিজয়ীদের জন্য থাকুক, ওটার ভাগ কেউ চায় না! তাই বলে হেরে যাওয়া মানুষটার ওপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। কারো নেই।

18/05/2024

_মানুষ এর মনে থাকতে হলে_,
,অর্থের প্রয়োজন অবধারিত !!

 #সুখ বড় অদ্ভুত 💝
23/01/2024

#সুখ বড় অদ্ভুত 💝

15/11/2023

হতাশ হও না আল্লাহ উপর ভরসা রাখো হয়তো তুমি যা ভেবেছো আল্লাহ তার চেয়েও সুন্দর কিছু রেখেছে তোমার জন্য 🤗🥰

Address

Gobindaganj, Gaibandha
Gobindaganj
5740

Telephone

+8801737389199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golam Kibria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share