15/08/2026
১৫ই আগস্ট—এই দিনটি বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় দিন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, যার নেতৃত্ব ও অবদানের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের মাটিতেই মাত্র তিন বছর তিনি স্বাধীন দেশের হওয়া উপভোগ করেছেন। কী অভাগা জাতি আমরা—ভাবা যায়!
যে মানুষটি তাঁর জীবনের মূল্যবান সময় ও যৌবন বাঙালি জাতির মুক্তির জন্য পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন, আজ তাঁর স্বাধীনতার অবদানকেই কেউ কেউ অস্বীকার করে। হায়রে বাঙালি, হায়রে জাতি!
“সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করনি।