Rimu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rimu, Digital creator, Gopalganj.

05/03/2026

আমি মানুষটা একটু আলাদা ধরনের —
সম্পর্কের নাম — বয়স আমার কাছে ম্যাটার করে না, আমি অনুভব করি গুরুত্ব, প্রাধান্য, সম্মান আর আমার আবেগের সঠিক মর্যাদা।

যেখানে আমাকে অনুভব করা হয়, সেখানে আমি প্রাণ খুলে থাকি। কিন্তু যেখানে আমার গুরুত্বকে অবহেলা করা হয়, সেখানে নীরবে সরে যেতে আমার একটুও দ্বিধা হয় না!
কারণ গুরুত্ব আর প্রাধান্য ছাড়া আমি নিজের অস্তিত্ব ধরে রাখতে পারি না। 🙂

01/03/2026

হিউম্যান অ্যাটাচমেন্টের চেয়ে বেশি ভয় আমি আর কিছুতে পাই না।

মানুষ এতো দ্রুত বদলে যায়!
যেই মানুষটা প্রথমে ভালোবাসা পাওয়ার জন্য সবরকম পাগলামি করে, পেয়ে যাওয়ার পর সেও বিরক্ত হয়ে যায়!
ফের অন্য কাউকে ভাল্লাগে, তারপর অন্য কাউকে।

আর কিছু মানুষ ভালোবাসতে বাসতে মানুষের মুখাপেক্ষী হয়ে যায়। আল্লাহর কাছে মানুষের ভালোবাসার প্রত্যাশা থেকে পানাহ চাই। নিজেও কাউকে অত্যাধিক ভালোবাসার আযাব থেকে পানাহ চাই।।
যতো আদরের মানুষই হোক, আমাকে ছেড়ে গেলে আমিও যেন তার থেকে মুখ ফিরায় নিতে পারি এতোটুকু শক্তি চাই আল্লাহ! 😇

01/03/2026

জীবনের সেরা শিক্ষা!!!!

কখনো কাউকে নিয়ে over confidence দেখানো উচিত না! সেটা যেকোনো সম্পর্কই হতে পারে!

কারণ মানুষ প্রথমে যা দেখায় পরে আর তা থাকে না।
মানুষ পরিবর্তনশীল! 🙂

26/02/2026

কদর করতে শিখুন, সত্যিকারের ভালোবাসা জীবনে বারবার আসে না।

সুযোগ পেলে তাকে অবহেলা করবেন না, কারণ একবার হারিয়ে গেলে একই রকম অনুভূতি আর ফিরে নাও আসতে পারে; আর তখন আফসোস ছাড়া কিছুই হাতে থাকে না। 🩵

25/02/2026

কেউ ছেড়ে যাওয়ার চাইতে, কাছে থেকেও গুরুত্ব না দেয়ার যন্ত্রণা আরও বেশি যন্ত্রণা দেয়! ছেড়ে গেলে একবারেই যন্ত্রণা হয়, আর পাশে থেকেও অবহেলা করা, ঠিকঠাক সময় না দেয়া, বিন্দুমাত্র গুরুত্ব না দেয়াটা আরও বেশি কষ্ট দেয় মানুষকে!

যারা ছেড়ে চলে যায়, তাদের চাইতে যারা পাশে থেকেও ভালোবাসার ভান করে, গুরুত্বহীন ভেবে এড়িয়ে চলে, এরা বেশি ভয়ানক!
ব্যাপারটা এমন, এরা ছাড়বেও না আবার খুব শক্ত করে ধরবেও না।

এই “ধরি মাছ, না ছুঁয়ে পানি”র মতো করে যারা থেকে যায়, এটাকে আসলে থেকে যাওয়া বলে না। এর চাইতে না থাকাই ভালো, দুটোই সমান।

যে প্রকৃত অর্থে ভালোবাসে সে কভু ছেড়ে যায় না। আবার পাশে থেকেও অবহেলা করে যন্ত্রণা দেয় না। যে ভালোবাসে, সে গুরুত্ব দেয়, সময় দেয় তার তাগিদেই। ভালোবেসে মানুষটা ছাড়া থাকতে পারে না বলেই মানুষ কাছাকাছি থাকতে চায়, সবসময় জুড়ে থাকতে চায় মানুষটার সাথে।

সমস্যা হয় তাদের, যারা ভালো না বেসেও ভালোবাসার ভান করে। যারা বোঝাতে চায়, তারা ভালোবাসে। অথচ তাদের আচরণ এবং গুরুত্ব দেয়ার ভঙ্গিমা সম্পূর্ণ ব্যাতিক্রম!

পৃথিবীতে এই ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা অনেক। কিন্তু তার চাইতে বেশি মানুষ পাশে থেকেও ভালোবাসার ভান করে।
এতটা মানসিক যন্ত্রণা দিতে থাকে, যে যন্ত্রণা পেয়ে মানুষ নিজেকেই ভালোবাসতে ভুলে যায় একটা সময়!

©

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,শুধু সুখ চলে যায়।এমনি মায়ার ছলনা।এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
25/02/2026

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।

কাউকে ঠকিয়ে জয়ী হওয়াটা আসলে বড় কোনো সাফল্য নয়; বরং একজনের পবিত্র বিশ্বাস ধরে রাখতে পারাটাই হলো জীবনের আসল সার্থকতা!কারণ ...
25/02/2026

কাউকে ঠকিয়ে জয়ী হওয়াটা আসলে বড় কোনো সাফল্য নয়; বরং একজনের পবিত্র বিশ্বাস ধরে রাখতে পারাটাই হলো জীবনের আসল সার্থকতা!

কারণ অভিনয় শেষ হয়ে গেলে মঞ্চ খালি হয়ে যায়, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে আস্ত একটা জীবন বিষাদে ভরে যায়। মনে রাখবেন, সত্য তিক্ত হলেও তা মানুষকে মুক্তি দেয়, আর অভিনয় মিষ্ট হলেও তা কেবল ধ্বংসই বয়ে আনে!

দুঃসময় মানুষের চিরদিন থাকেনা! কিন্তু দুঃসময়ে কে পাশে ছিলো কে দূরে সরে গিয়েছে তা আজীবন মনে থেকে যায়! 💜
24/02/2026

দুঃসময় মানুষের চিরদিন থাকেনা!
কিন্তু দুঃসময়ে কে পাশে ছিলো কে দূরে সরে গিয়েছে তা আজীবন মনে থেকে যায়! 💜

আহা আমার পলাশরাঙ্গা ফাল্গুন 🧡
23/02/2026

আহা আমার পলাশরাঙ্গা ফাল্গুন 🧡

22/02/2026

Learn to unlove people!

Don't beg for replies and attention.

If someone is ignoring you, just maintain the distance and treat them as they treat you! 👊

21/02/2026

সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু দায়িত্ব পালন করলেই হয় না, প্রিয় মানুষটাকেও সময় দিতে হয়।

কাজ, ব্যস্ততা আর জীবনের চাপের মাঝে যদি সম্পর্ককে অবহেলা করা হয়, তাহলে ধীরে ধীরে সেখানে অভিমান জমতে শুরু করে। আর এই ছোট ছোট অভিমানই একসময় অদৃশ্য দেয়াল তৈরি করে দেয় দু’জন মানুষের মাঝে।

সময় দেওয়া মানে শুধু পাশে থাকা নয়, মনোযোগ দেওয়া, কথা শোনা, অনুভূতি বোঝা। কারণ মানুষ ভালোবাসা শুধু কথায় নয়, সময় আর যত্নের মধ্য দিয়ে অনুভব করে। যখন প্রিয় মানুষটি বুঝতে পারে সে গুরুত্বপূর্ণ, তখন সম্পর্ক আরও গভীর হয়, আরও দৃঢ় হয়।

তাই জীবনের ব্যস্ততার মাঝেও সম্পর্কের জন্য সময় বের করা জরুরি। কারণ দূরত্ব একদিনে তৈরি হয় না অবহেলার ছোট ছোট মুহূর্ত থেকেই তা জন্ম নেয়। আর সময়মতো যত্ন নিলে সেই সম্পর্কই জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থাকে!

আমি বাংলায় দেখি স্বপ্নআমি বাংলায় বাঁধি সুরআমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর!
21/02/2026

আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর!

Address

Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share