Rajib Premium Hijabs

Rajib Premium Hijabs I am a video creator. I love making video please do follow page.

18/06/2026
18/06/2026

হাসপাতাল খুলে বসে আছেন, ২৫০ টাকায় ডায়লাইসিস দেবেন, অ্যাম্বুলেন্স সুবিধা দেবেন মাত্র ৩৮০ টাকায়? বাকিগুলো কি না খেয়ে মরবে নাকি?
গর্ভবতী মহিলাদের ভয়ভীতি দেখিয়ে সিজার করবেন, তাহলেই তো ব্যবসা রমরমা! তা না, আপনি নরমাল ডেলিভারিতে রেকর্ড গড়বেন, আবার ভালো পরিবেশে চিকিৎসা দেবেন—তা তো হয় না। এতে অন্য হাসপাতালগুলোর কথাও একবার চিন্তা করেন!

ড্রাইভারের খামখেয়ালিতে রাস্তায় দুর্ঘটনা হয়, তখন তো গাড়ির রুট পারমিট বাতিল হয়েছে বলে শোনা যায় না।
কাচ্চিভাইয়ের অসাবধানতার কারণে আগুন লেগে মানুষ মারা যায়, তখন কাচ্চিভাইয়ের লাইসেন্স বাতিল হয় না। ফেরি থেকে গাড়ি নদীতে পড়ে যায়, তখন গাড়ির কোম্পানি থাকে বহাল তবিয়তে...

কিন্তু একটা হাসপাতাল দীর্ঘদিন ধরে দরিদ্র মানুষকে স্বল্প মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে। একটি দুর্ঘটনায় কয়েকজন শিশু মারা গেছেন। তারা তা স্বীকার করেছেন, ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকারও করেছেন। তারপরও তাদের হাসপাতাল দ্রুত বন্ধ করে দিতে হবে—এটা বাংলাদেশের কালচারের সঙ্গে যায় না। এমন শত শত হাসপাতাল আছে, যেখানে ভুল চিকিৎসার কারণে ডেলিভারির সময় মা ও শিশু দুজনই মারা যায়। কই, তারা তো কখনো দায় স্বীকার করে না?
কোভিডের সময়, যখন হাসপাতালগুলো টাকা খেয়ে কোভিডের নেগেটিভ সার্টিফিকেট দিচ্ছিল, তখন আপনাদের কী দরকার ছিল দ্রুততম সময়ে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করে সেবা দেওয়ার?

এ দেশে ভালো করতে নেই। ভালো করলে সবাই আপনার পেছনে লাগবে... যেমনটা খলিল কসাইয়ের বিরুদ্ধে বাকি গোশত ব্যবসায়ীরা লেগেছিল। নবীন পাঞ্জাবীর ঘটনাও তো কিছুদিন আগের। এত দ্রুত আমরা ভুলে যাই কীভাবে?
কারণ আমাদের জাতীয় খেলা তো হা-ডু-ডু...!!!
আমরা কপাল পোড়া জাতি!!!

02/02/2026

Address

Kotalipara
Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib Premium Hijabs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category