03/10/2025
গৌরীপুর বাজার আফগানী বিরিয়ানিতে খাওয়া আর দুই চার কাইক হাইটা গোমতী নদীর জলেতে টাকা ফালায় দেওয়া একই কথা। কাচ্চি একেবারে স্বাদ নাই বললেই চলে, আর খিচুড়ির কথা আর কি কমু খিচুড়ি মসলাযুক্ত এবং টেস্টিং সল্টে ভরা! যারা সচরাচর হোটেলে খান খিচুড়ি মুখে স্বাদ নিলেই বুঝতে পারবেন। আর এই টেস্টিং সল্টের কারণেই ফার্মেসিতে থাকাকালীন হোটেলের খাবার খাওয়া ছাড় ছিলাম। আর তাদের স্টাফ গুলা কিছুটা খামখেয়ালিপনা কাস্টমার কি চায় ঐদিকে নজর কম, একজন আরেকজনরে করতে বলে যা আজকে দেখে আসলাম। কয়েক বার বলার পর খাবার দিছে। আসার সময় ক্যাশে বসা লোকটাকে বলে আসছি কাস্টমারের দিকে নজর রাইখেন কাস্টমার কি চায়!
আমি আমার মতামত থেকে বলব টাকা দিয়ে সময় নষ্ট করে ফাও জিনিস খাওয়ার কোন মানে হয় না! বাকিটা আপনাদের ইচ্ছা!
#তিক্ত_অভিজ্ঞতা