Daily Gouripur

Daily Gouripur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Gouripur, Newspaper, Gouripur.

আলহামদুলিল্লাহ।অবশেষে মামলাটির চার্জ গঠন সম্পন্ন হওয়ায় বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মামলাটি সাংবাদিক শাম...
02/08/2026

আলহামদুলিল্লাহ।
অবশেষে মামলাটির চার্জ গঠন সম্পন্ন হওয়ায় বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মামলাটি সাংবাদিক শামীম আলভীকে জোরপূর্বক আটকে রেখে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল।

ঘটনার প্রায় ১৮ মাস পর গৌরীপুর থানা পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানার হেফাজতে রেখেছে। এ জন্য গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়কে আন্তরিক ধন্যবাদ।

উল্লেখ্য, প্রায় ১৬ মাস আগে অভিযুক্তরা আদালতে আন্ডারটেকিং দিয়ে দাবি করেছিলেন যে, তারা মোটরসাইকেল নেয়নি এবং নেওয়ার কোনো কারণও ছিল না। এছাড়া তৎকালীন গৌরীপুর থানার ওসি কামরুল হাসান এবং ওসি (তদন্ত) সালাহউদ্দিন করিম মোটরসাইকেলটি ফেরত দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারাও একই বক্তব্য দেন যে, মোটরসাইকেল তাদের কাছে নেই।

কিন্তু দীর্ঘ ১৮ মাস পর সাংবাদিক শামীম আলভীর মোটরসাইকেলটি গৌরিপুর উপজেলার বাগনাবাড়ী এলাকার তারিক হোসেন সবুজের কাছ থেকে উদ্ধার করা হয়। তিনি ডা. আমান উল্লাহর বোনজামাই এবং বর্তমানে এনসিপির ময়মনসিংহ মহানগর সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

এখন মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে সত্য উদঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা রইল।

গৌরীপুর পৌরসভার অনিয়ম, অব্যবস্থাপনা এবং দৃশ্যমান উন্নয়নের নামে চলমান ধোঁকাবাজির প্রকৃত চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন...
10/07/2026

গৌরীপুর পৌরসভার অনিয়ম, অব্যবস্থাপনা এবং দৃশ্যমান উন্নয়নের নামে চলমান ধোঁকাবাজির প্রকৃত চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য দৈনিক যুগান্তর পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

একটি প্রথম শ্রেণীর পৌরসভায় গত এক যুগে ৬০৩ কোটি টাকার বাজেট ঘোষণা হলেও সাধারণ নাগরিকরা তার সুফল কতটুকু পাচ্ছে, তা আজ সাধারণ মানুষের সামনে স্পষ্ট। কোটি কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্প অথচ নাগরিকরা পাচ্ছেন না এক ফোঁটা পানি, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর বাজারের নামে অর্থ অপচয়ের যে খতিয়ান আপনি তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়।

জনদুর্ভোগের এই চিত্র এবং কোটি কোটি টাকার অসামঞ্জস্যপূর্ণ বাজেটের অসংগতি সাহস ও সততার সাথে তুলে ধরে আপনি স্থানীয় জনগণের প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করেছেন।

আশা করি আপনার এই অনুসন্ধানী প্রতিবেদনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙবে এবং ধোঁয়াশাপূর্ণ "আইওয়াশ" তদন্তের বাইরে গিয়ে প্রকৃত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

সত্যান্বেষী সাংবাদিকতার এই ধারা অব্যাহত থাকুক। আপনার জন্য শুভকামনা রইল!

#গৌরীপুর #গৌরীপুরপৌরসভা #বস্তুনিষ্ঠসাংবাদিকতা #দৈনিকযুগান্তর #ধন্যবাদ

25/06/2026
https://www.agamirsomoy.com/country/cl95q8zh9kq7?fbclid=IwdGRjcASpIxNjbGNrBKkjCWV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NT...
24/06/2026

https://www.agamirsomoy.com/country/cl95q8zh9kq7?fbclid=IwdGRjcASpIxNjbGNrBKkjCWV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHmhPHw0vboEfDxM9JtqGCfFUl61rw69UKMEfDWlxjxLdVRYSFV72S5p-0rLj_aem_haXbCoiR7rfn5oYjFe02gg

ময়মনসিংহের গৌরীপুর রেলজংশনের ইনার সিগন্যালের পাশে লাইনচ্যুত তিনটি কোচ রেখে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে গেছে আন্তঃন....

11/06/2026

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার রোধে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবার সরাসরি মাঠে নেমেছেন সচেতন ও ক্ষুব্ধ এলাকাবাসী।

দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিস্তার নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর প্রতিকার না পাওয়ায় স্থানীয়রা নিজেরাই সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। তাদের দাবি, মাদকের করাল গ্রাস থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে এখনই কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একযোগে কাজ করলে ভাংনামারী ইউনিয়নকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

বিএনপি সরকারকে বিতর্কিত করার অভিযোগে এবং ৫০ হাজার লিটার তেল চুরির মতো গুরুতর কেলেঙ্কারির প্রেক্ষাপটে যাকে দল থেকে বহিষ্ক...
11/06/2026

বিএনপি সরকারকে বিতর্কিত করার অভিযোগে এবং ৫০ হাজার লিটার তেল চুরির মতো গুরুতর কেলেঙ্কারির প্রেক্ষাপটে যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, সেই ব্যক্তিই যদি আজও জেলা প্রশাসক (ডিসি) থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তার দপ্তরে অবাধে যাতায়াত করেন। তাহলে জনগণের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক।

যার বিরুদ্ধে অতীতে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। যিনি নিজ দলের কাছেই অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত। তিনি কীভাবে এখনও প্রশাসনিক অঙ্গনে এতটা সক্রিয়? কোন পরিচয়ে তিনি সরকারি দপ্তরে প্রবেশাধিকার পাচ্ছেন? কার ছত্রছায়ায় এবং কোন অদৃশ্য প্রভাবের বলে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে বিচরণ করছেন?

এটি কি প্রশাসনের নিরপেক্ষতার প্রতিফলন। নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ কাজ করছে?

জনগণ জানতে চায়, দল থেকে বহিষ্কৃত ও বিতর্কিত অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি যদি এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ মহলে প্রভাব বিস্তার করতে পারেন। তাহলে পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বাস্তবতা কোথায়?

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রইল। এই ব্যক্তির অবাধ বিচরণ এবং প্রশাসনিক যোগাযোগের বৈধ ভিত্তি কী?

স্বচ্ছতা থাকলে জবাব দিতে সংকোচ থাকার কথা নয়। কারণ জনগণ এখন শুধু পরিবর্তনের স্লোগান শুনতে চায় না। তারা পরিবর্তনের বাস্তব প্রমাণ দেখতে চায়। নীরবতা অনেক সময় প্রশ্নের চেয়েও বড় সন্দেহের জন্ম দেয়।

10/06/2026

সতর্কবার্তার পরও ব্যবস্থা না নেওয়ায় অবশেষে হেলে পড়ল ঝুঁকিপূর্ণ রেন্টি গাছ, বন্ধ হলো সড়ক যোগাযোগ

গৌরীপুরে রাস্তার পাশের একটি বড় রেন্টি গাছ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে ছিল। স্থানীয় বাসিন্দা ও গৌরিপুরের সাংবাদিকরা সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় একাধিকবার প্রশাসনকে বিষয়টি অবহিত করলেও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

অবশেষে আজ গাছটি ধীরে ধীরে হেলে পড়েছে। এতে ওই সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে আছে। পাশাপাশি গাছটির একটি অংশ পাশের একটি ঘরের ওপর পড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, আগে থেকেই গাছটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু যথাসময়ে গাছটি অপসারণ বা কাটার উদ্যোগ নেওয়া হলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে প্রশাসনের অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষয়ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

স্থানীয়দের মতে, জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ গাছ ও স্থাপনাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।

Address

Gouripur

Telephone

+8801733028900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Gouripur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Gouripur:

Shortcuts

Share

Category