G Line News

G Line News গণ নিউজ/GONO NEWS - গণমানুষের কণ্ঠস্বর

‎গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত‎‎নিজস্ব প্রতিবেদক ।। ‎গৌরনদী পল্ল...
13/05/2026

‎গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিবেদক ।।
‎গৌরনদী পল্লী বিদ্যুতের সদ্য যোগদানকৃত ডিজিএম (প্রকৌশলী) মোঃ এ হালিম খান গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।

‎বুধবার (১৩ মে) সকাল ১১টায় গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি এম আলোম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ ও উত্তম দাস।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সদস্য এস এম মোশারফ, সোলায়মান তুহিন, মোঃ লিটন খান, এ এস মামুন, মোঃ রাশেদ, তানবিরুল ইসলাম সোহেল, মোঃ নাঈমুল ইসলাম এবং সহযোগী সদস্য আশরাফুল আমিন নিলয়সহ আরও অনেকে।

‎মতবিনিময় সভায় গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম (প্রকৌশলী) মোঃ এ হালিম খান বলেন, গৌরনদী পল্লী বিদ্যুতের গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, অনিয়ম ও গ্রাহক ভোগান্তির বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরলে দ্রুত সমাধান করা সহজ হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

‎সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সেবার মানোন্নয়ন ও হয়রানি কমাতে গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। নতুন ডিজিএম এ হালিম খান দায়িত্ব গ্রহণের পর গৌরনদীতে বিদ্যুৎ সেবার আরও উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী। জনগণের স্বার্থে বিদ্যুৎ বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধিতে সাংবাদিকরা গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে।

বরিশাল জেলা যুবদলের সদস্য সচিবের পিতার মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোকনিজস্ব প্রতিবেদক ।। কসবা আল্লাহর মসজিদ নিবাসী, সড়ক ও...
12/05/2026

বরিশাল জেলা যুবদলের সদস্য সচিবের পিতার মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোক

নিজস্ব প্রতিবেদক ।।
কসবা আল্লাহর মসজিদ নিবাসী, সড়ক ও জনপদের সাবেক সরকারি কর্মকর্তা এবং বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ ও গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবের শ্রদ্ধেয় পিতা মোঃ শাহানুর সরদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার (১২ মে) দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল বুধবার (১৩ মে) সকাল ১০টায় কসবা আল্লাহর মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মোঃ শাহানুর সরদারের মৃত্যুতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোক বার্তায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া বলেন, মরহুম মোঃ শাহানুর সরদারের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সৎ, ভদ্র ও সম্মানিত ব্যক্তি। তার মৃত্যুতে পরিবার ও সমাজ একজন অভিভাবককে হারালো। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

অপর এক বিবৃতিতে গণঅধিকার পরিষদ, গৌরনদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন বলেন, মোঃ শাহানুর সরদারের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার ধৈর্য্য দান করেন।

এছাড়াও গণঅধিকার পরিষদ, গৌরনদী উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

‎গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা‎নিজস্ব প্রতিবেদক  ।। ‎গণঅধিক...
12/05/2026

‎গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ।।
‎গণঅধিকার পরিষদ, গৌরনদী পৌর শাখার উদ্যোগে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় গৌরনদী পৌর এলাকার মদিনা স্ট্যান্ডে আয়োজিত এ সম্মেলন নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

‎গণঅধিকার পরিষদ, গৌরনদী পৌর শাখার আহ্বায়ক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ, বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ শামীম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম হাসান এবং বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল।

‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ, গৌরনদী উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি রুয়েদ হাসান রুবেল।

‎এছাড়াও বক্তব্য রাখেন পৌর নেতা বিপুল হালদার, গৈলা ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুস সালাম মোল্লা, মোঃ মহিউদ্দিন এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গৌরনদী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান তানভির।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আবু হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, আগৈলঝাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম দাড়িয়া, উপজেলা নেতা মোঃ আতিকুর রহমান, গৌরনদী পৌর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক মৃধা বাবু, পৌর নেতা মোঃ নাজমুল ইসলাম, মোঃ হারুন হাওলাদার, মোঃ নাসির হাওলাদার, মোঃ রুবেল মিয়া, সরিকল ইউনিয়নের সদস্য সচিব মোঃ রোকন মৃধা, মহিলা নেত্রী মোঃ ফাতিমা ও শাহানাজসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি মোঃ শামীম রেজা বলেন, গণঅধিকার পরিষদ কোনো সুবিধাবাদী রাজনীতির প্ল্যাটফর্ম নয়; এটি গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ের সংগঠন। এই বাস্তবতায় তৃণমূল পর্যায়ে শক্তিশালী রাজনৈতিক সংগঠন গড়ে তোলার বিকল্প নেই। গৌরনদী দক্ষিণাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল। এখানকার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় ভূমিকা রাখলে খুব অল্প সময়ের মধ্যেই গণঅধিকার পরিষদ দক্ষিণবঙ্গে শক্তিশালী গণভিত্তি তৈরি করতে সক্ষম হবে।

‎প্রধান বক্তা সাংবাদিক সোলায়মান তুহিন বলেন, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে গৌরনদীর রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই এখানকার নেতাকর্মীদের আরও সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল হতে হবে। আমরা ব্যক্তি স্বার্থের রাজনীতি নয়, গণমানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে রাজনীতি করতে চাই। গঠনমূলক রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে গৌরনদীকে কেন্দ্র করে একটি শক্তিশালী সাংগঠনিক প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যা পুরো দক্ষিণাঞ্চলে ইতিবাচক রাজনৈতিক প্রভাব বিস্তার করবে। তিনি আরও বলেন,নেতৃত্ব মানে ক্ষমতার অপব্যবহার নয়; নেতৃত্ব মানে কর্মীদের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখ-দুর্দশায় ভূমিকা রাখা এবং সমাজের কল্যাণে কাজ করা। তাই সকল নেতাকর্মীকে কর্মীবান্ধব আচরণ, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

‎বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ একটি আদর্শভিত্তিক, গণমুখী ও অধিকার আদায়ের রাজনৈতিক সংগঠন। জনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনই এ সংগঠনের মূল লক্ষ্য।

‎সম্মেলনে জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

‎সম্মেলন শেষে মোঃ জহিরুল ইসলামকে সভাপতি, মোঃ নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আব্দুল হক বাবু মৃধাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট গৌরনদী পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করেন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম হাসান।

11/05/2026
‎স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ  আশ্বাস‎সোলায়মান তুহিন...
11/05/2026

‎স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ আশ্বাস

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সোমবার (১১ মে) বিকেল ৩টায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্যসেবার মান ঘুরে দেখেন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

‎স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এছাড়া চিকিৎসা নিতে আসা রোগীদের সাথেও কথা বলে তাদের সমস্যা ও অভিজ্ঞতার বিষয়ে খোঁজখবর নেন। এসময় তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিস ভ্যাকসিন না থাকার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং দ্রুত রেবিস ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করেন। তাঁর এই তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে।

‎পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে উন্নীত করে আগামী বছরের মধ্যে ১০০ শয্যায় রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

‎তিনি আরও বলেন, গৌরনদীতে একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি গয়নাঘাটায় অবস্থিত মা ও শিশু কেন্দ্রটি পুনরায় সচল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

‎এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, বরিশালের সিভিল সার্জন মনজুর ই এলাহী, ডেপুটি সিভিল সার্জন শওকত আলী, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম মৃধা, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‎পরিদর্শনকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা স্বাস্থ্যমন্ত্রীর এ সফরকে গৌরনদীর স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

‎ওসি তারিক হাসান রাসেলের দক্ষ নেতৃত্বে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন গৌরনদী মডেল থানার‎‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):‎বরিশাল...
08/05/2026

‎ওসি তারিক হাসান রাসেলের দক্ষ নেতৃত্বে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন গৌরনদী মডেল থানার

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
‎বরিশাল জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি অর্জন করেছে গৌরনদী মডেল থানা। ২০২৬ সালের এপ্রিল মাসের সামগ্রিক কর্মদক্ষতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসেবামূলক কার্যক্রম এবং পেশাদারিত্বের ভিত্তিতে এ গৌরব অর্জন করে থানা পুলিশ।

‎বৃহস্পতিবার (৭ মে) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম মুস্তাফিজুর রহমান।

‎জানা গেছে, ওসি মো. তারিক হাসান রাসেলের সার্বিক দিকনির্দেশনা, থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিরলস পরিশ্রম এবং উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনবান্ধব পুলিশিং এবং দ্রুত সেবাদানের ক্ষেত্রে গৌরনদী মডেল থানার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

‎বিশেষ করে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের আস্থা অর্জনে থানার কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

‎এ অর্জনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গৌরনদী মডেল থানার সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

‎এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এটি শুধু গৌরনদী মডেল থানার অর্জন নয়, উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা এবং থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টার ফল। আমরা সবসময় জনগণের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের সহযোগিতা পেলে গৌরনদী মডেল থানা সেবার মান আরও উন্নত করতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।”

‎তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জন করে একটি মানবিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

‎গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত‎‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):‎নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিব...
04/05/2026

‎গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
‎নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৌরনদীতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৪ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থা, গৌরনদী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকটি মূলত পৌরসভা এলাকার তিখাসার হাওলাদার বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোঃ ইব্রাহিম।

‎সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, “নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য বড় অভিশাপ। এসব অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কেউ এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়।”

‎বিশেষ অতিথির বক্তব্যে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “শুধু আইন করলেই হবে না, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে সন্তানদের নৈতিক শিক্ষা, নারীর প্রতি সম্মানবোধ এবং সমঅধিকারের মূল্যবোধ শেখানো অত্যন্ত জরুরি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একযোগে কাজ করলে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব।”

‎সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন বলেন, “নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মেয়েদের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। নারী ও শিশু পাচার প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কোনো তথ্য পেলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।”

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার মনিরুজ্জামান মনির, সদস্য মো. কাজী আলামিন, সাংবাদিক সোলায়মান তুহিন, মো. লিটন খান, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ, এ এস মামুন, সাংবাদিক লোকমান হোসেন রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষণরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

‎সভায় বক্তারা নারী ও শিশু সুরক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি সহিংসতামুক্ত, নিরাপদ সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

‎গৌরনদীতে ইউএনও’র বিরুদ্ধে ‘মিথ্যা লিগ্যাল নোটিশ’ এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ‎‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশ...
04/05/2026

‎গৌরনদীতে ইউএনও’র বিরুদ্ধে ‘মিথ্যা লিগ্যাল নোটিশ’ এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
‎বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের বিরুদ্ধে ‘মিথ্যা লিগ্যাল নোটিশ’ প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৪ মে) সকাল ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এনজিও প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী, দি নিউ পোস্ট ফাউন্ডেশনের সভাপতি চন্দ্র শেখ দাস এবং নাগরিক উদ্যোগের উপজেলা সমন্বয়কারী মো. কাসেম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এনজিও কমিটির সাধারণ সম্পাদক সুদীপন খিশা, ডিএইচডিও’র নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজুসহ অন্যান্য এনজিও নেতৃবৃন্দ।

‎বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউএনও মো. ইব্রাহীমের বিরুদ্ধে মিথ্যা লিগ্যাল নোটিশ প্রদান করে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, একজন সৎ, দক্ষ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎বক্তারা আরও দাবি করেন, মো. ইব্রাহীম গৌরনদীতে দায়িত্ব গ্রহণের পর থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, প্রশাসনিক সেবার মানোন্নয়ন এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন। তার এই কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

‎সমাবেশ থেকে অবিলম্বে ‘মিথ্যা অভিযোগ’ প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।

‎উল্লেখ্য, গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপন কাজকে কেন্দ্র করে বেসরকারি সংস্থা টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও)-এর পক্ষ থেকে ইউএনও মো. ইব্রাহীমের বিরুদ্ধে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সংস্থাটির দাবি, পূর্ব অনুমোদন থাকা সত্ত্বেও কাজটি অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

‎অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের একটি অংশ এ নোটিশকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়ে আসছেন।

‎এ বিষয়ে ইউএনও মো. ইব্রাহীম বলেন, তিনি আইন ও বিধি মেনেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং যেকোনো অভিযোগ আইনগতভাবেই মোকাবিলা করা হবে।

গৌরনদীতে চোরের বেপরোয়া তৎপরতা, মসজিদও রেহাই পাচ্ছে না-চরম আতঙ্কে এলাকাবাসীনিজস্ব প্রতিবেদক  ।। ‎বরিশালের গৌরনদী পৌর এলাক...
30/04/2026

গৌরনদীতে চোরের বেপরোয়া তৎপরতা, মসজিদও রেহাই পাচ্ছে না-চরম আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক ।।
‎বরিশালের গৌরনদী পৌর এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক মাত্রা ছাড়িয়ে এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। একের পর এক বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান টার্গেট করে সংঘবদ্ধ চক্র বেপরোয়াভাবে চুরি চালিয়ে যাচ্ছে, ফলে পুরো এলাকায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ পালরদী এলাকার ডাক্তার সমীর চাকলাদারের বাড়ির আঙিনা থেকে উন্নত মানের প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এর কিছু দিন পূর্বে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন দক্ষিণ পালরদী বাইতুল জান্নাত জামে মসজিদ থেকে আইপিএস ও ব্যাটারি চুরি হয়, যা ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলেছে।

‎এতেই শেষ নয় দক্ষিণ পালরদী বাইতুল ফালা জামে মসজিদ থেকেও মটর, বৈদ্যুতিক তার এবং দানবাক্স চুরি করা হয়েছে। এমনকি গোলাম মালেক মৃধা সড়কের হাইওয়ে সংলগ্ন একই মসজিদের দানবাক্স ভেঙে নগদ অর্থ লুটে নেয় দুর্বৃত্তরা। ধারাবাহিক এসব ঘটনায় স্পষ্ট হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এলাকাটিকে টার্গেট করেছে।

‎দক্ষিণ পালরদী বাইতুল জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজ মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, একই এলাকায় বারবার এমন চুরির ঘটনা প্রমাণ করে যে অপরাধীরা সম্পূর্ণভাবে বেপরোয়া হয়ে উঠেছে। মসজিদের মতো পবিত্র স্থানও আজ তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না—এটি অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিয়ে দোষীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

‎ভুক্তভোগী ডাক্তার সমীর চাকলাদার বলেন, সোমবার (২৭ এপ্রিল) রাতে, আমার বাড়ি থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরি হয়েছে। আমার দৃঢ় সন্দেহ, এসব চুরির সঙ্গে জড়িতরা মাদকের সাথে সম্পৃক্ত। মাদকের অর্থ জোগাড় করতেই তারা এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

‎বাইতুল ফালা জামে মসজিদের মুসল্লী ও স্থানীয় বাসিন্দা এস এম জুলফিকার ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত চুরির ঘটনায় আমরা সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মসজিদের দানবাক্স পর্যন্ত ভেঙে নেওয়া হচ্ছে, এটি আমাদের জন্য লজ্জা ও আতঙ্কের বিষয়। আমরা প্রশাসনের কঠোর ও দ্রুত হস্তক্ষেপ দাবি করছি, যেন এই চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।

‎এলাকাবাসীর অভিযোগ, দৃশ্যমান আইনশৃঙ্খলা তৎপরতা না থাকায় অপরাধীরা দিন দিন আরও সাহসী হয়ে উঠছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ‎‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):‎গৌরনদী উপজেলা দু...
29/04/2026

‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
‎গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎এসময় গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

‎এসময় আরও উপস্থিত ছিলেন ব্লু স্কাই হেল্থ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ইলিয়াস, সদস্য খান মোহাম্মদ আলী, সালমা আক্তার, তাজবীরুল মহসিন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য এস এম মোশারফ এবং সাংবাদিক সোলায়মান তুহিন।

‎সাক্ষাৎকালে সভাপতি মো. নাসির উদ্দীন বলেন,
‎“দুর্নীতি প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা চাই প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বয়ে গৌরনদীকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপজেলায় পরিণত করতে।”

‎এসময় নেতৃবৃন্দ দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা ও প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

টরকী বন্দর জামে মসজিদের আধুনিকায়ন ঘিরে মসজিদ কমিটি ও ব্যবসায়ীদের মতবিনিময় ‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):‎টরকী বন্দর আ...
20/04/2026

টরকী বন্দর জামে মসজিদের আধুনিকায়ন ঘিরে মসজিদ কমিটি ও ব্যবসায়ীদের মতবিনিময়

‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
‎টরকী বন্দর আদর্শ জামে মসজিদের পুনঃনির্মাণ ও আধুনিকায়নের কাজের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ী, মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া।

‎সভায় তিনি নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি তুলে ধরেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এই মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, বরং সমাজের ঐক্য ও সম্প্রীতির কেন্দ্রবিন্দু।

‎অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সম্মানিত মুসল্লিগণ উপস্থিত ছিলেন। শেষে পুনর্গঠিত মসজিদের নির্মাণ কাজে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানান তিনি।

Address

Gournadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when G Line News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share