Hafez Nasir Uddin Reza Habibi

Hafez Nasir Uddin Reza Habibi সত্যের পথে চলি।

27/05/2026
রাজিউড়া ইউনিয়ন এর ২২.৭০ বর্গকিমি আয়তনের মধ্যে  ৯টা ওয়ার্ডে ৪১ টি গ্রাম নিচে দেওয়া হলোঃ আপনি কোন গ্রামের কমেন্ট করে বল...
08/05/2026

রাজিউড়া ইউনিয়ন এর ২২.৭০ বর্গকিমি আয়তনের মধ্যে
৯টা ওয়ার্ডে ৪১ টি গ্রাম নিচে দেওয়া হলোঃ
আপনি কোন গ্রামের কমেন্ট করে বলে যান 👇👇

১- নং ওয়ার্ডে ২টা গ্রাম-ঃ---
১- চারিনাও
২- বাদুপাশা

২- নং ওয়ার্ডে ১টা গ্রামঃ---
৩- শংকর পাশা

৩ নং ওয়ার্ডে ৬টা গ্রামঃ----
৪- শান্তিষা
৫- দৌলত পুর
৬- সানাবই
৭- ডুমরা
৮- বেকিটেকা
৯- আকতপুর

৪ নং ওয়ার্ডে ২টা গ্রামঃ----
১০- রায়পুর
১১- হুরগাঁও

৫ নং ওয়ার্ডে ৩টা গ্রামঃ
১২- রাজিউড়া দক্ষিণ
১৩- চানপুর
১৪- মির্জাপুর
৬ নং ওয়ার্ডে ৫টা গ্রামঃ---
১৫- রাজিউড়া উত্তর
১৬- চরিপুর
১৭- কৃষ্ণপুর
১৮- বালিকান্দি
১৯- আদর্শ গ্রাম

৭ নং ওয়ার্ডে ৫টা গ্রামঃ
২০- জয়রামপুর
২১- আমিনপুর
২২- পাটলী
২৩- রতনপুর
২৪- গদাইনগর পূর্ব
৮ নং ওয়ার্ডে ৯টা গ্রামঃ---
২৫- সাধুর বাজার
২৬- আঃ রহিমপুর
২৭- সুখচর
২৮- বাঘআছরা
২৯- ভঙ্গুরহাটী
৩০- আজিমাবাদ
৩১- নোয়াগাও
৩২- ভাদগুড়ি
৩৩- গদাইনগর পশ্চিম

৯ নং ওয়ার্ডে ৮টা গ্রামঃ
৩৪- রাবন রঘু
৩৫- গয়েব পুর
৩৬- পুটিয়ার চক
৩৭- জালালাবাদ
৩৮- ঘোড়াবই
৩৯- নোয়াবাদ
৪০- হাসিনাবাদ
৪১- মথুরাপুর

ধন্যবাদ 🥰🥰🥰🥰🥰👍

14/04/2026
26/01/2026

🥀কোরআন হাদিস থেকে শবে বরাতের দলিল🥀
ফার্সিতে বলা হয় শবে বরাত,কোরআনে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা আর হাদিসে এই রাতটিকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী।
হাদিসে পাকে এসেছে,

عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلاَّ لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ ‏"‏ ‏
আবূ মূসা আল-আশআরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মধ্য শাবানের রাতে আল্লাহ রহমতের দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করেন। (ইবনে মাজাহ, হাদিস নং ১৩৯০)

عَنْ عَائِشَةَ، قَالَتْ فَقَدْتُ النَّبِيَّ ـ صلى
الله عليه وسلم ـ ذَاتَ لَيْلَةٍ فَخَرَجْتُ أَطْلُبُهُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ رَافِعٌ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ ‏"‏ يَا عَائِشَةُ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ‏"‏ ‏.‏ قَالَتْ قَدْ قُلْتُ وَمَا بِي ذَلِكَ وَلَكِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ ‏.‏ فَقَالَ ‏"‏ إِنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لأَكْثَرَ مِنْ عَدَدِ شَعَرِ غَنَمِ كَلْبٍ ‏"‏ ‏.‏
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে (বিছানায়) না পেয়ে তাঁর খোঁজে বের হলাম। আমি লক্ষ্য করলাম, তিনি বাকির কবরস্থানে, তাঁর মাথা আকাশের দিকে তুলে আছেন। তিনি বলেন: হে আয়েশা! তুমি কি আশঙ্কা করেছো যে, আল্লাহ ও তাঁর রাসূল তোমার প্রতি অবিচার করবেন? আয়িশাহ (রাঃ) বলেন, তা নয়, বরং আমি ভাবলাম যে, আপনি হয়তো আপনার কোন স্ত্রীর কাছে গেছেন। তিনি বলেনঃ মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন। (ইবনে মাজাহ, হাদিস নং ১৩৮৯, তিরমিযি হাদিস নং ৭৩৯)
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا يَوْمَهَا ‏.‏ فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلاَ مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ أَلاَ مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلاَ مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلاَ كَذَا أَلاَ كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ ‏"‏ ‏.‏
আলী ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে সালাত (নামায/নামাজ) পড়ো এবং এর দিনে সওম রাখো। কেননা এ দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেনঃ কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করবো। কে আছো রিযিকপ্রার্থী, আমি তাকে রিযিক দান করবো। কে আছো রোগমুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করবো। কে আছো এই প্রার্থনাকারী। ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত (তিনি এভাবে আহবান করেন)।
(ইবনে মাজাহ,হাদিস নং ১৩৮৮)
আল্লাহ পাক কোরআনে পাকে বলেন,
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

নিশ্চয়ই আমি কোরআন এক রবকতপূর্ণ রাত্রিতে নাযিল করেছি (নাযিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি লাইলাতুল মুবারাকায়)। নিশ্চয়ই আমি সতর্ককারী, ওই রাত্রিতে সমস্ত হিকমতপুর্ণ কাজসমূহ বণ্টনের ফায়সালা করা হয়।
(সূরা আদ দোখান আয়াত ৩-৪)
এই আয়াতের তাফসীরে, তাফসীরে মাযহারীতে এসেছে,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা এবং হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা বলেন,
ﻗﺎﻝ ﻋﻜﺮﻣﺔ ﻫﻰ ﻟﻴﻠﺔ ﺍﻟﻨﺼﻒ ﻣﻦ ﺷﻌﺒﺎﻥ ﻳﺒﺮﻡ ﻓﻴﻪ ﺍﻣﺮ ﺍﻟﺴﻨﺔ ﻭﻳﻨﺴﺦ ﺍﻻﺣﻴﺎﺀ ﻣﻦ ﺍﻻﻣﻮﺍﺕ ﻓﻼ ﻳﺰﺍﺩ ﻓﻴﻬﻢ ﻭﻻ ﻳﻨﻘﺺ ﻣﻨﻬﻢ ﺍﺣﺪ . ﺭﻭﻯ ﺍﻟﺒﻐﻮﻯ ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺍﻟﻤﻴﺴﺮﺓ ﺑﻦ ﺍﻻﺧﻔﺲ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻳﻘﻄﻊ ﺍﻻﺟﺎﻝ ﻣﻦ ﺷﻌﺒﺎﻥ ﺍﻟﻰ ﺷﻌﺒﺎﻥ ﺣﺘﻰ ﺍﻥ ﺍﻟﺮﺟﻞ ﻟﻴﻨﻜﺢ ﻭ ﻳﻮﻟﺪ ﻟﻪ ﻭﻟﻘﺪ ﺍﺧﺮﺝ ﺍﺳﻤﻪ ﻓﻰ ﺍﻟﻤﻮﺗﻰ . ﻭﺭﻭﻯ ﺍﺑﻮ ﺍﻟﻀﺤﻰ ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻳﻘﻀﻰ ﺍﻻﻗﻀﻴﺔ ﻓﻰ ﻟﻴﻠﺔ ﺍﻟﻨﺼﻒ ﻣﻦ ﺷﻌﺒﺎﻥ ﻭﻳﺴﻠﻤﻬﺎ ﺍﻟﻰ ﺍﺭﺑﺎﺑﻬﺎ ﻓﻰ ﻟﻴﻠﺔ ﺍﻟﻘﺪﺭ
প্রখ্যাত সাহাবী হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, (সূরা আদ দুখানের ৩ নম্বর আয়াত শরীফ) ﻟﻴﻠﺔ ﻣﺒﺎﺭﻛﺔ হচ্ছে ১৫ই শা’বানের রাত তথা শবে বরাতের রাত। এ রাত্রে সারা বৎসরের কাজ কর্মের ফায়সালা করা হয় এবং কতজন জীবিত থাকবে ও কতজন মারা যাবে তারও ফায়সালা করা হয়। অতঃপর এ ফায়সালার থেকে কোন কিছু বেশি করা হয় না এবং কোন কমতিও করা হয় না। অর্থাৎ কোন প্রকারের পরিবর্তন ও পরিবর্ধন করা হয় না। হযরত ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, হযরত মুহম্মদ ইবনে মাইসারা ইবনে আখফাশ রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি বলেন, হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, শা’বান মাসে পরবর্তী শা’বান মাস পর্যন্ত মৃত্যুর ফায়সালা করে দেয়া হয়। এমনকি লোকেরা যে বিবাহ করবে, সেই বৎসর তার থেকে কত জন সন্তান জন্মগ্রহন করবে তার তালিকা এবং তার মৃত্যুর তালিকাও প্রস্তুত করা হয় ওই বৎসরে অর্ধ শাবানের রাতে তথা শবে বরাতে। আবুদ্বহা এর বর্ণনায় এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা বলেন, শা’বানের মাঝামাঝি অর্থাৎ ১৫ই শা’বানের রাতে তথা শবে বরাতে আল্লাহ পাক সমস্ত কিছুই ফায়সালা করেন, আর রমাদ্বানের ক্বদর রাতে (শবে ক্বদরে) সেই ফায়সালার তালিকা (কপি) বাস্তবায়ন করার জন্য বাস্তবায়নকারীদের কাছে অর্পণ করা হয়।
(তাফসীরে মাযহারী এর ৮ম খন্ড ৩৬৮ পৃষ্ঠা)

অন্যান্য তাফসীরে এসেছে,

ﺍﻧﺎ ﺍﻧﺰﻟﻨﺎﻩ ﻓﻰ ﻟﻴﻠﺔ ﻣﺒﺎﺭﻛﺔ

.. ﻭﻗﻴﻞ ﻫﻰ ﻟﻴﻠﺔ ﺍﻟﻨﺼﻒ ﻣﻦ ﺷﻌﺒﺎﻥ

নিশ্চয়ই আমি এক বরকতময় রাত্রিতে পবিত্র কোরআন অবতীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে লাইলাতুম মুবারাকা দ্বারা অর্ধ শা’বান তথা ১৫ই শা’বানের রাতকে (শবে বরাত) উল্লেখ করা হয়েছে।
(তাফসীরুল খাযিন এর ৪র্থ খন্ড ১১২ পৃষ্ঠায়)
ﻭﻗﺎﻝ ﻋﻜﺮﻣﺔ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻨﻪ ﻫﻰ ﻟﻴﻠﺔ ﺍﻟﻨﺼﻒ ﻣﻦ ﺷﻌﺒﺎﻥ ﻳﺒﺮﻡ ﻓﻴﻬﺎ ﺍﻣﺮ ﺍﻟﺴﻨﺔ ﻭﺗﻨﺴﺦ ﺍﻻﺣﻴﺎﺀ ﻣﻦ ﺍﻻﻣﻮﺍﺕ ﻓﻼﻳﺰﺍﺩ ﻓﻴﻬﻢ ﺍﺣﺪ ﻭﻻ ﻳﻨﻘﺺ ﻣﻨﻬﻢ ﺍﺣﺪ
হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, লাইলাতুম মুবারাকা এবং ফায়ছালার রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে অর্ধ শা’বান এর (১৫ই-শাবানের) রাত তথা শবে বরাত। আর এই শবে বরাতের রাতে সামনের এক বৎসরের যাবতীয় বিষয়ের ভাগ্যলিপি প্রস্তুত করা হয়। এবং জীবিত ও মৃতদের ভাগ্য তালিকাও প্রস্তুত করা হয় এই শবে বরাতে। অতঃপর ওই ভাগ্য তালিকা থেকে কোন কম বেশি তথা হেরফের করা হয় না।
(তাফসীরে বাগবী এর ৬ষ্ঠ খন্ড ১৪৩ পৃষ্ঠা)
ﻭﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻨﻪ ﺍﻳﻀﺎ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻳﻘﻀﻰ ﺍﻻﻗﻀﻴﺔ ﻓﻰ ﻟﻴﻠﺔ ﺍﻟﻨﺼﻒ ﻣﻦ ﺷﻌﺒﺎﻥ ﻭﻳﺴﻠﻤﻬﺎ ﺍﻟﻰ ﺍﺭﺑﺎﺑﻬﺎ ﻓﻰ ﻟﻴﻠﺔ ﺍﻟﻘﺪﺭ
প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত আছে যে, নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা অর্ধ শা’বান তথা ১৫ই শা’বানের রাত্রিতে অর্থাৎ শবে বরাতে যাবতীয় বিষয়ের ভাগ্য তালিকা প্রস্তুত করেন। আর ক্বদরের রাত্রিতে ওই ভাগ্যতালিকা পেশ করেন বাস্তবায়নকারী ফেরেশতাদের হাতে। কাজেই উক্ত আলোচনা থেকে পরিষ্কারভাবে ফুটে উঠলো যে, শবে বরাত বান্দাদের তালিকা প্রস্তুত করা হয় আর শবে ক্বদরে সেই ভাগ্যতালিকা জারি বা কার্যকরী করা হয় সূতরাং এটাই প্রমানিত হলো যে, লাইলাতুম মুবারাকা দ্বারা ভাগ্য নির্ধারণ রজনী বা শবে বরাতকে বুঝানো হয়েছে। (তাফসীরে কুরতুবী২০তম খন্ড ১৩০ পৃষ্ঠা)

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Nasir Uddin Reza Habibi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafez Nasir Uddin Reza Habibi:

Shortcuts

Share