AH TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AH TV, Media/News Company, Habiganj Sadar.

সম্পাদক ও প্রকাশক ,
এম এ হান্নান।।
বার্তা সম্পাদক, মুজিবুর রহমান খান।।
নির্বাহী সম্পাদক, সাইফুল ইসলাম জসিম।।
ব্যবস্থাপনায় সম্পাদক,
মোহাম্মদ তাউস মিয়া।।

আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট মোঃ শফিক মিয়া ।।

সম্পাদক মণ্ডলী সদস্য, আশরাফুল ইসলাম খোকন ।।।।

শাল্লায় নিয়মিত মামলায় ৬০ বছরের আসামি গ্রেপ্তাশাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের শাল্লায় নিয়মিত মামলায় নিরোদ চন্দ্র...
18/09/2026

শাল্লায় নিয়মিত মামলায় ৬০ বছরের আসামি গ্রেপ্তা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লায় নিয়মিত মামলায় নিরোদ চন্দ্র দাস (৬০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শাল্লা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নিরোদ চন্দ্র দাস উপজেলার হরিনগর (নয়াহাটি) গ্রামের মৃত কিরণ শশী দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শাল্লা থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শাল্লা থানার এসআই (নিরস্ত্র) মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে শাল্লা থানার এফআইআর নং-৫, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৯১, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৬/৩২৩/৩৮০/৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহ:রার তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শাল্লা থানা পুলিশ।

18/09/2026

বানিয়াচঙ্গের মন্দরীতে জায়দুল মিয়া নামে এক যুবককে কু'পি'য়ে হ'ত্যা করেছে দু'র্বৃ'ত্ত'রা

17/09/2026

হবিগঞ্জের আনন্দপুরে নারীর সঙ্গে ই/য়া/বা/সহ চা ব্যবসায়ী শাহীন জনতার হাতে আটক

মাধবপুরে বজ্রপাতে ১জনের মৃত্যু।মাধবপুর প্রতিনিধিহবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (২৪)  নামে এক ব্যক্তির মৃত্যু হয়ে...
17/09/2026

মাধবপুরে বজ্রপাতে ১জনের মৃত্যু।

মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (২৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সকাল অনুমান ৯ টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময়ে তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকার ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে লিটন সরকার নিজ বাড়ী থেকে আন্দিউড়া ফসলের মাঠে যাওয়ার পথে বজ্রপাত আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
মাধবপুর থানার (ওসি) মোঃ সোহেল রানা জানান, বজ্রপাতে মৃত্যের বিষয়ে খোঁজখরব নেওয়া হচ্ছে।

বার্তা প্রেরক
মাোহাম্মদ নাজির মিয়া
মাধবপুর থেকে
০১৯৭৯২৪৫৩৩৭
তাং ১৭-০৯-২০২৬

17/09/2026

বাহুবলে গরু চো/র আটক, পুলিশের কাছে হস্তান্তর

শাল্লায় মদসহ নারী গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা ওসিরশাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের শাল্লায় ...
16/09/2026

শাল্লায় মদসহ নারী গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা ওসির

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লায় ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সেলিনা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশনায় শাল্লা থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সেলিনা আক্তার উপজেলার ২ নম্বর হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের দাড়াইন বাজার এলাকার মো. আশিক মিয়ার স্ত্রী।
শাল্লা থানা পুলিশ জানায়, এসআই মো. শাহজাহান ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেলিনা আক্তারকে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় শাল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি শাল্লা থানার মামলা নম্বর-৪, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দাড়াইন বাজারের এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘সেলিনা বেশ কিছুদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। আমরা বিষয়টি জানলেও তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছি না।’
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।’
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

14/09/2026

রাতের আঁধারে খামার থেকে ৫০০ হাঁস চু'রি, ঘটনাস্থলে মিলল ১৫ জবাই করা হাঁস



13/09/2026

হবিগঞ্জে ধ র্ষ/ণে র পর যুবতী হ ত্যা: ২ জনের ফাঁ/সি


13/09/2026

বানিয়াচংয়ে ইভটিজিংয়ের অ/ভি/যো/গ ঘিরে সং/ঘ/র্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

#হবিগঞ্জ

12/09/2026

হবিগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when AH TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share