01/09/2026
দেশে নিরব দুর্ভিক্ষ চলছে,আপনি মানেন আর না মানেন ঘটনা সত্য।
আমাদের চোখে হয়তো সব সমস্যা চোখে পড়ে না,বা আমরা দেখেও দেখি না।কিন্তু দুর্ভিক্ষ সত্যিই চলছে।
আমাদের সবার সামনে যে সমস্যাটা খুব বেশি পরিলক্ষিত হচ্ছে সেইটা হলো গ্যাস,বিদ্যুৎ আর জ্বালানী।
খুবই গুরুত্বপূর্ণ উপাদান এইগুলা তাতে সন্দেহ নাই।কিন্তু এই যে সংকট, চারদিকে শুধু নাই আর নাই এর পেছনে আসলে দায় কার?
দেশে গ্যাস নাই,বিদ্যুৎ থাকে না,জ্বালানি নাই এখন আপনার মনে হচ্ছে এর জন্য দায়ী সরকার।
আমারও তাই মনে হয়।আপাত দৃষ্টিতে সরকার কে দায়ী করা যেতেই পারে।
কিন্তু আসলেই কি এই দায় সরকারের?
একটা দিয়াশলাই এর কাঠি বাচাতে ২৪ ঘন্টা গ্যাস এর চুলা জ্বালিয়ে যিনি রাখতেন,ভেজা কাপড় গ্যাসের চুলার উপরে ধরে যিনি শুকাতেন,ঘরের দরজা জানালা বন্ধ করে সারারাত বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে যিনি রেখে দিতেন,২৪ ঘন্টা ফ্যান হুদাই মাথার উপরে যিনি ঘুরাতেন,অযথা ইঞ্জিন চালু করে যিনি মনের সুখে এসির বাতাস খেতেন আর বিড়িতে সুখ টান দিতেন ব্যক্তি তথা আপনি, আমি বা জনগণ, আমাদের কি কোন দায় নাই?
আমরা জানতাম না?এইসব নবায়নযোগ্য নয়?
জেনেও যে অপচয় করতাম আমরা কি চাইলেই এই দায় এড়িয়ে যেতে পারি?
এই দেশে কাগজে কলমে ১৮ কোটি মানুষ হিসাব করে হলে আমরা সকলেই জানি প্রকৃত সংখ্যা টা অন্তত দেড় গুন।তো বিশাল এই জনগোষ্ঠীর সব রকম চাহিদা সরকার পুরন করতে পারবে এই আশা টা কি বোকামী না?
হ্যা,বলতেই পারেন আগের সরকার তো সব দিয়েই রেখেছিলো।
এখানে ২ টা কথা আছে।
১।তখন বৈশ্বিক সমস্যা ছিলো না,হরমুজ এ জাহাজ আটকে থাকতো না।
২।হাসিনা মুজিবের মেয়ে,মানে রাজার মেয়ে।রাজার মেয়ের জ্ঞান বুদ্ধি রাজার মতোই হবে।তারউপর উচ্চশিক্ষিত। দেশ চালানোর যোগ্যতা এই স্বৈরশাসক এর রক্তে ছিলো।
শেখের বেটি জানতো কিভাবে দেশ চালাতে হয়।
এবার আসেন, দায় টা আসলে কার ঘাড়ে পড়ে সেইটা ভাবি।
দায় আমাদের সবার।দেশ টা আমাদের।তাই এই দায় আমাদের এড়িয়ে যাওয়ার সুযোগ নাই।
(এই সংকট কাটিয়ে উঠার উপায় পরবর্তী পোষ্ট এ বলা হবে।
Mir Afzal Ahmed Rimon