Habiganjpost.com

Habiganjpost.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Habiganjpost.com, Media/News Company, Habiganj Sadar.

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানান, আমরা তুলে আনবো ঘটনার সত্য ও মূল রহস্য। আড়ালের দূর্নীতি আমরা করবো প্রকাশিত।
আপনার দেওয়া তথ্য থাকবে গোপন। তাই আপনার আশেপাশের সকল দূর্নীতির তথ্য দিয়ে আমাদের সহযোগীতা করুন।

অভিনন্দন ❤️❤️❤️জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় কমিটির নব কমিটিতে:সভাপতিজনাব আজিজুর রহমান জয়নাল ওসাধারণ সম্পাদকমীর মো...
04/12/2025

অভিনন্দন ❤️❤️❤️
জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় কমিটির নব কমিটিতে:
সভাপতি
জনাব আজিজুর রহমান জয়নাল ও
সাধারণ সম্পাদক
মীর মোঃ সাজন
নিযুক্ত হওয়ায়।

সিলেট বিভাগের বিভিন্ন জেলার বাকি  আসন গুলোর  চূড়ান্ত মনোনয়নের লিস্ট।
23/11/2025

সিলেট বিভাগের বিভিন্ন জেলার বাকি আসন গুলোর চূড়ান্ত মনোনয়নের লিস্ট।

হবিগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই বছরের শিশু নিখোঁজ, থানায় জিডি, পরিবারে আহাজারি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার পুকড়া গ্...
21/11/2025

হবিগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই বছরের শিশু নিখোঁজ, থানায় জিডি, পরিবারে আহাজারি

হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার পুকড়া গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী নাছরিন আক্তার (২০) ও তার দুই বছরের শিশু কন্যা বুষরা গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ না মেলায় গভীর উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি ট্র্যাকিং নম্বর: T200Y3
জিডি নম্বর: ১০০২

নিখোঁজ নাছরিন আক্তারের স্বামী মো. নজরুল ইসলাম সৌদি আরব প্রবাসী। তিনি বানিয়াচং উপজেলার পুকরা গ্রামের বাসিন্দা। নাছরিনের পিতা আঃ হামিদ এবং মা মৃত স্বপ্না বেগম, গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে। পরিবারের লোকজন জানান, গত ১৭ নভেম্বর বিকাল অনুমান ৪ ঘটিকার সময় তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও সেখানে না পৌঁছায় এবং ফোন বন্ধ থাকায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।

পাঁচদিন পেরিয়ে গেলেও কোনো ধরনের তথ্য না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
বানিয়াচং থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নাছরিন ও তার শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কেউ সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে:
মো: জিয়াউর (নিখোঁজ ব্যাক্তির মামা)
মোবাইল: ০১৭৩৭৫৩২৭৯৯

একটি নিখোঁজ সংবাদ উমেদনগর আলগাবাড়ি নিবাসী মোঃ সাইদুল হক কে খুঁজে  পাওয়া যাচ্ছে না যদি  কেউ পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযো...
29/08/2025

একটি নিখোঁজ সংবাদ উমেদনগর আলগাবাড়ি নিবাসী মোঃ সাইদুল হক কে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কেউ পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন 01728442150

22/08/2025

হবিগঞ্জ শহরের উচ্ছেদ অভিযান

21/08/2025

ঢাকা সিলেট হাই রোডে আউশকান্দি গ্যাস পাম্পে আ*গু*ন

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসি ও সকল সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন (নিউজ ডেস্ক)জাতীয় সাংবাদিক সংস্থা চুনারু...
20/08/2025

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসি ও সকল সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

(নিউজ ডেস্ক)
জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা শাখার আয়োজনে দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে জবাই করে হত্যা করার প্রতিবাদে এবং বাংলাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থার দাবিতে চুনারুঘাট থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বণিক, আজিজুর রহমান আজিজ

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক
দৈনিক জনতার মতামত এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি, সিএনএ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
মীর মোঃ সাজন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন,
জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম হৃদয়

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
মো: কামরুল ইসলাম
সাবেক সভাপতি
চুনারুঘাট প্রেসক্লাব,
মোঃ মাসুক মিয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সাংবাদিক।
মানববন্ধন কর্মসূচি সভাপতিত্ব করেন মোঃ সারোয়ার আলম শামীম
সভাপতি-
জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা।
মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন
মোঃ আবদুল হক রেনু
সভাপতি
জাতীয় সাংবাদিক সংস্থা
শায়েস্তাগঞ্জ উপজেলা।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক
মোঃ ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক
মীর মোঃ ফজলুর রহমান, সাংবাদিক এস এম সুলতান খাঁন,
এহছানুল হক, এস এম জিলানী আখনজি প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
আসাদুজ্জামান তুহিন কে যারা হত্যা করেছে অনতিবিলম্বে তাদের ফাঁসি কার্যকর করা হউক।
এবং আরও যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তদন্ত করে তাদের বের করে গ্রেফতার করে বিচার অধিনে আনা হউক।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মোঃ সাজন তার বক্তব্যে বলেন,
আমার ভাই মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে যারা হত্যা করেছে তাদের ও প্রকাশ্যে ফাঁসি দেওয়া হউক।
এবং সেটা যেনো দীর্ঘায়িত না হয়।
আর কেটু মিজান, গোলাপি এদের ছত্রছায়ায় কারা রয়েছে তাদের খুঁজে বের করে গ্রেফতার করা হউক।
অন্যতায় বৃহত্তর কর্মসূচি পালন করবে জাতীয় সাংবাদিক সংস্থা।
তিনি আরও বলেন,
বাংলাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা দিতে আইনগত ব্যবস্থা নেওয়া হউক।
আমরা হলাম জাতির বিবেক, আমাদের কেনো আহত, নিহত,এবং হামলা করে, মামলা দিয়ে হয়রানি করা হবে?
আমরা এর প্রতিকার চাই এবং আমাদের কলম ও ক্যামেরা চালানোর স্বাধীনতা খর্ব করা যাবে না।

অন্যান বক্তারা ও জানান যে, সাংবাদিক তুহিন কে যারা হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই এবং সেটা দ্রুত কার্যকর করা হউক।
তারা আরও বলেন, সাগর রুনি হত্যাকারীদের বিচার হলে আজকে তুহিন হত্যার ঘটনা জন্ম নিতো না।
বক্তারা বাংলাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন ভাবে নিউজ কাভার করার আশা ব্যক্ত করে উক্ত মানববন্ধন কর্মসূচি সমাপনী করেন।

19/08/2025
19/08/2025

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন মীর মোঃ সাজন (হবিগঞ্জ)গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টা...
14/08/2025

সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

মীর মোঃ সাজন (হবিগঞ্জ)

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার-
আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দ্রুত হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে।
১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময়
জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক,
উপদেষ্টা
সাংবাদিক আব্দুল কাদির কাজল
সহ-সভাপতি উজ্জ্বল বনিক, আজিজুর রহমান আজিজ, আরও বক্তব্য রাখেন
হবিগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার
ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক
মীর মোঃ সাজন
জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, আজিজুল ইসলাম হৃদয়,

হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি
নুরুজ্জামান খান
সাধারণ সম্পাদক শাওন-চৌধুরী)।
জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা শাখার সকল সাংবাদিকবৃন্দ
জাতীয় সাংবাদিক সংস্থা শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার
সকল সাংবাদিকবৃন্দ।
লাখাই উপজেলার সকল সাংবাদিক বৃন্দ।
জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মনজুরুল হক সাহেবের
সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মোঃ সাজনের পরিচালনায়
মানববন্ধন অনুষ্টিত হয়।
অন্যান্যদের মাঝে বক্তব্য-রাখেন- শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার
সহ সভাপতি মো রাসেল মাহমুদ
যুগ্ন সাধারণ সম্পাদক
আব্দুস সালাম মজনু,
মিজানুর রহমান সুমন
প্রমূখ। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে/-সাংবাদিকদের নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে।
সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর না করিলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলোনের কর্মসূচির পালন করার কঠোর হুঁশিয়ারী-দেন বক্তারা।
সর্বশেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে অনুষ্ঠানের সমাপনী করা হয়।

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habiganjpost.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share