02/09/2026
কলমে : দীপংকর দীপ
বাবা, আমি তোমাকে ভালোবাসি—বলা হয়নি
বাবা, আমি তোমাকে ভালোবাসি—
কথাটা কোনোদিন মুখে বলা হয়নি,
তুমি পাশে ছিলে বলেই হয়তো
ভালোবাসার মূল্যটা বোঝা হয়নি।
তোমার কষ্ট দেখেও নীরব ছিলাম,
তোমার হাতটা শক্ত করে ধরা হয়নি,
ভাবতাম, সময় তো অনেক আছে—
তাই শেষ কথাটাও বলা হয়নি।
আজ তুমি নেই, অথচ প্রতিদিন
তোমার কথাগুলো মনে পড়ে,
চোখের জল লুকিয়ে ভাবি—
আর একবার যদি ফিরে আসতে তুমি ঘরে।
বাবা, আজ বুকের ভেতর থেকে বলি—
আমি তোমাকে অনেক ভালোবাসি।
শুধু আফসোস একটাই,
এই কথাটা তোমাকে বেঁচে থাকতে
একবারও বলা হয়নি