28/04/2026
"Leave football before football leaves you" ক্যাসেমিরোর পারফরম্যান্স ক্যাসেমিরো সুলভ না হওয়ায় ঠিক এমনটাই বলেছিলেন জ্যামি ক্যারেগার।বাদ পরেছিলেন ডরিবাল জুনিয়র এর ব্রাজিল স্কোয়াড থেকে।দর্শকরা হয়ত তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন!
ঠিক ঐ মুহুর্তে জ্বলে উঠে ক্যাসে প্রমাণ করলেন,কেন তিনি রিয়ালের মিডে অটোচয়েজ ছিলেন,কেন তাকে ক্যাসে-দ্য ট্যান্ক বলা হয়।
এই সিজনে করেছেন নয় গোল, ব্রুনো ফার্নান্দেজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইউনাইটেড কে কিনারা থেকে তুলে এনেছেন।
নয়-নয়টি গোল,একজন ডিফেন্সিভ মিডের থেকে আর কি আশা করা যায়?
কাল ম্যাচ শেষে যখন রেড ডেবিলরা ক্যাসে কে বলছিল "ওয়ান মোর ইয়ার,প্লিজ" ক্যাসে তখন আবেগাপ্লুত হয়ে যান!
ক্যাসে এই সিজন শেষে লাল জার্সি তুলে রাখবেন এটা মোটামুটি নিশ্চিত। তবে স্বল্প সময়ে তার দলে অবদান দীর্ঘদিন মনে রাখবে ওল্ড ট্রাফোর্ড।
জাতীয় দলেও বীরের বেশে ফিরলেন,ক্যাপ্টেন হয়ে!
সমস্ত লস ব্লান্কস,রেড ডেবিলস এবং সর্বোপরি ব্রাজিলিয়ানদের মিঃ পকেটম্যান,দ্য ট্যান্ক "হেনরিক কার্লোস ক্যাসেমিরো"
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ক্যারেগারকে উদ্দেশ্য করে বলতেই পারেন "ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট"