Nion's Page

Nion's Page (Journalist Hafizur Rahman Nion) কর্মেই উজ্জ্বল হোক জীবন। As a journalist, I am never afraid of exposing the truth.

প্রথম আ‌লোয় আমার আজ‌কের প্রতি‌বেদন।
07/09/2026

প্রথম আ‌লোয় আমার আজ‌কের প্রতি‌বেদন।

প্যারিসে গ্যাস বিস্ফোরণে সাড়ে তিন বছরের নাহিলের মৃত্যু, ফ্রান্সেই দাফন হবে; হবিগঞ্জের কাটখাল গ্রামে নেমে এসেছে শ...

05/09/2026
আমার বি‌শেষ প্রতিবেদন।
04/09/2026

আমার বি‌শেষ প্রতিবেদন।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানায় দাঁড়িয়ে আছে তিনতলা একটি ভবন। বা...

My today's report.
03/09/2026

My today's report.

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ হয়ে.....

আমার রি‌পোর্ট ।
03/09/2026

আমার রি‌পোর্ট ।

হবিগঞ্জের মাধবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মধ্যস্থতায় সালিস হয়েছে। সে.....

30/08/2026

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম সোহাগ মিয়া। আজ রোববার .....

হবিগঞ্জে স্কুলের পুকুরে ভেসে উঠল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ ।স্কুল ছুটি শেষে বন্ধুদের নিয়ে মাঠে খেলাধুলা করেছিল  ষষ...
30/08/2026

হবিগঞ্জে স্কুলের পুকুরে ভেসে উঠল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ ।

স্কুল ছুটি শেষে বন্ধুদের নিয়ে মাঠে খেলাধুলা করেছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মীর আবদুল মুনিম তালহা (১৩ )। এর কিছুক্ষণ পরই পুকুর থেকে ভেসে উঠল তার মরদেহ। ঘটনাটি ঘটে আজ রোববার দুপুরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পুকুরে।
স্কুল কর্তৃপক্ষ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে ,মীর মো. আবদুল মুমিন তালহা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থী। আজ রোববার সকাল সাড়ে ১১ টায় তার স্কুল ছুটি শেষে বন্ধুদের সঙ্গে স্কুল মাঠে খেলাধুলা করছিল তালহা। খেলা শেষে স্কুলের মসজিদের পাশের পুকুরে হাত -পা ধোয়ার জন্য যায়। সবার অগোছরে সে কখন পুকুরে ডুবে যায় তার প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে একই স্কুলের দুইজন শিক্ষার্থী পুকুরে তালহার মরদহ ভাসতে দেখেন।
খবরটি ছড়িয়ে পড়লে সকল শিক্ষার্থী ও শিক্ষকরা ছুটে আসেন পুকুর পাড়ে। তারা দেখতে পান কিশোরের মরদেহ পুকুরে বাসছে। স্কুল কর্তৃপক্ষ স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল এভিয়েশনের সহযোগিতা চান। খবর পেয়ে তারা পুকুর থেকে আজ দুপুর দুইটায় মরদেহটি উদ্ধার করেন।
নিহত মীর আবদুল মুনিম তালহা হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকার বাসিন্দা মীর আবদুল বারীকের ছেলে। তার বাবাও বে‌চে নেই।
এ শিক্ষার্থীর করুন মৃতু‌্যতে তার সহপাঠী ও শিক্ষক‌দের মা‌ঝে শোকছায়া নে‌মে আ‌সে।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, মৃত্যুর আগেও তার সহপাঠীদের সঙ্গে মাঠে খেলাধুলা করে। এর পরই কি করে দুর্ঘটনাটি ঘটলো কেউ দেখতে পায়নি। পরে অন্য শিক্ষার্থীদের নজরে আসে সে পানিতে ভাসমান অবস্থায়। পরে আমরা শিক্ষকরা ঘটনাস্থলে যাই এবং ভাসমান অবস্থা তার মোট দেহ দেখতে পাই। ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হলে তারা শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। শিক্ষক আরো জানান নিহতের পরিবার জানিয়েছেন এ শিশুটি সাঁতার জানতো না।
Nion's Page

আমার আজ‌কের রি‌পোর্ট ।
29/08/2026

আমার আজ‌কের রি‌পোর্ট ।

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো....

হবিগঞ্জে সাইবার মনিটরিং সেলের ৮ লাখ টাকার ৩১টি মোবাইল উদ্ধার।হবিগঞ্জে সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ও ভুলবশত খোয়...
26/08/2026

হবিগঞ্জে সাইবার মনিটরিং সেলের ৮ লাখ টাকার ৩১টি মোবাইল উদ্ধার।

হবিগঞ্জে সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ও ভুলবশত খোয়া যাওয়া নগদ টাকা এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)। উদ্ধার করা হয়েছে চার ব্যক্তির মোট ৮ লাখ ৬১ হাজার টাকা এবং ৩১ ব্যক্তির ৩১টি মোবাইল ফোন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-এর সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাইবার প্রতারণা প্রতিরোধ ও ভুক্তভোগীদের সহায়তায় কাজ করছে।
এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি দল বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে নেওয়া এবং ভুলবশত খোয়া যাওয়া মোট ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করে। একই সঙ্গে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
পরে ২৫ আগস্ট ২০২৬ তারিখে হবিগঞ্জের পুলিশ সুপার উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।
প্রতারণা বা মোবাইল হারালে কী করবেন
বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণার শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানে অভিযোগ করার পাশাপাশি নিকটস্থ থানায় জিডি/অভিযোগ করা উচিত। টাকা কোন নম্বর থেকে বা কোন নম্বরে গেছে, লেনদেনের সময়, পরিমাণ, ট্রানজেকশন আইডি, সংশ্লিষ্ট মোবাইল নম্বরসহ সব তথ্য সংরক্ষণ করতে হবে।
মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত থানায় জিডি করে মোবাইলের IMEI নম্বর পুলিশকে দেওয়া জরুরি। মোবাইলের বাক্স, ক্রয় রসিদ বা আগে সংরক্ষণ করা IMEI নম্বর থাকলে তা সঙ্গে রাখা উচিত।
পাশাপাশি প্রতারণার শিকার হওয়ার পর অপরিচিত ব্যক্তি বা প্রতারকের সঙ্গে পুনরায় লেনদেন না করে দ্রুত পুলিশের সাইবার সংশ্লিষ্ট ইউনিটের সহায়তা নেওয়া উচিত। সময়মতো অভিযোগ করলে টাকা ও হারানো ডিভাইস উদ্ধারের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কার্যক্রম সহজ হয়।
Nion's Page

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when Nion's Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nion's Page:

Shortcuts

Share