25/10/2025
খুব অস্তির লাগছিল আজকে মন আর দিমাগে ধন্দে একটা বিষয়ে খুব সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। সেই সাথে কোনোভাবেই মন আর দিমাগের সংঘাতের মীমাংসা করতে পারছিলাম না। হঠাৎ মনে হলো — দূর বাবা, সব বাদ দিয়ে পানসি রেস্টুরেন্টে গিয়ে সুটকির ভর্তা আর ভাত খাই! ভাবলাম, ঝাল খেলে হয়তো মন আর দিমাগের সংঘাত অনেকটাই কমে যাবে। এই ভেবেই খেলাম। খাওয়ার পর এক বন্ধুকে ভিডিও কল দিলাম প্রায় পনেরো মিনিট কথা হলো অবশেষে সে আমার কথার কিছু বুঝল না আমি ও রাগে ফোন কেটে দিছি।