News In BD

News In BD news is best topic for world. news is very important for every one. i love news.

28/02/2022

ভারত এখন রাশিয়াকে সমথর্ন করছে

25/02/2022

সরাসরি ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। বুধবার (১৯...
20/01/2022

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ আবেদন জানিয়েছেন।

তিনি বলেন, ‘সম্প্রতি দেশজুড়ে করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় অভিভাবকরা উদ্বিগ্ন। তাই সংক্রমণ রোধ ও শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ৩০ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আবেদন জানিয়েছি।’

এদিকে দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করছে কোর্ট প্রশাসন।

এছাড়াও সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারসহ বেশি কিছু নির্দেশনা জারি করেছে সরকার।

20/01/2022

করোনা ভাইরাস: বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমিতদের আইসোলেশনের মেয়াদ কমিয়ে ১০ দিন করার সুপারিশ.

সরকার বলছে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৪০ শতাংশ দুই ডোজ টিকা পেয়েছেন।

বাংলাদেশে কোভিড-১৯ পজিটিভ রোগীর আইসোলেশনে থাকার সময় আগের তুলনায় চারদিন কমিয়ে দশ দিন করার সুপারিশ করেছে সরকারের বিশেষজ্ঞ কমিটি।

বুধবার রাতে ঢাকায় এক বৈঠকের পর কোভিড-১৯ সর্ম্পকিত জাতীয় পরামর্শক কমিটি মোট পাঁচটি সুপারিশ করেছে। কমিটির এক নম্বর সুপারিশেই আইসোলেশনের মেয়াদ চার দিন কমানোর কথা বলা হয়।

দেশে বর্তমানে কোভিড-১৯ পজিটিভ রোগীর লক্ষণ প্রকাশের পর ১৪ দিন পর্যন্ত আইসোলেশনের নিয়ম রয়েছে।

এখন কারিগরি পরামর্শক কমিটি এই আইসোলেশনের সময় দশ দিন করার সুপারিশ করলো।

উপসর্গ না থাকলে কোয়ারেন্টিন করতে হবে না
কমিটির সুপারিশে বলা হয়, কোভিড-১৯ নিশ্চিত হয়েছে এমন রোগীর সংস্পর্শে যারা গেছেন, তাদের কোন উপসর্গ না থাকলে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই।

তবে রোগীর সংস্পর্শে আসা ব্যক্তির টাইট মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে সাধারণ জনগণের মাস্ক পরা নিশ্চিত করতে সরকারকে বিনামূল্যে মাস্ক বিতরণের প্রস্তাব করেছে জাতীয় কারিগরি কমিটি।

Address

Habigonj
Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when News In BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share