ShishiWorld

ShishiWorld Welcome to ShishiWorld

01/08/2026

একই রাত
তুমিও ঘুমোচ্ছ
আমিও ঘুমোবো
কিন্তু, আমার ঘুমেও
তুমি; রূহেও তুমি
আহা, সবকিছু তুমিময়।
তুমি ছাড়া সবকিছু বিস্বাদ লাগে
একদম নুন ছাড়া তরকারি
জীবনের আষ্ঠেপৃষ্ঠে
তুমিই লেগে আছো।
তাই মুহুর্ত গুলো সুন্দর
আর তুমি আমার সুন্দরী 🥰

#শিশির

31/07/2026

সন্ধ্যা হলো
পাখিরা ছোটাছুটি করছে
গন্তব্যে ফিরবে
কিছু পাখির ফেরা হলো
বাকিদের হলো না
এই যে এদের হলো না
এর কারণ কেউ জানবে না
কেউ এদের জিজ্ঞেস ও করবে না!

#শিশির

29/07/2026

ভাইরে,
বেডি মানুষের মাইঝে আল্লাহ
আসলেই তেলেসমাতি কিছু
একটা দিয়া রাহছেন! নইলে,
মাথায় এতো পেরেশানি,
এতো ওভারথিংক- যেই-না আইয়া
বুজ দিয়া- যত্ন নিয়া কয়ডা কথা কইলো নিমিষেই সব গায়েব হইয়া গেলো 🌿

#শিশির

29/07/2026

কখন, কোথায়, কার সঙ্গে আমাদের শেষ দেখা কিংবা শেষ কথোপকথন হয়ে যাবে তা আমরা কেউই জানি না।

হয়তো আজ যার সঙ্গে হাসিমুখে কথা বলছি, সেটাই আমাদের শেষ আলাপ।

হয়তো যে মানুষটিকে পরে ফোন দেব বলে রেখে দিচ্ছি, আর কোনোদিন সেই সুযোগই আসবে না।

জীবন এতটাই অনিশ্চিত।

তাই রাগ, অভিমান আর অপ্রয়োজনীয় দূরত্ব যতটা সম্ভব কমিয়ে দিয়ে আমানুষদের কাছাকাছি থাকা অনেক জরুরী।

প্রিয় মানুষগুলোর প্রতি ভালোবাসা প্রকাশ করি, ক্ষমা চাইতে হলে আজই চাই, ক্ষমা করে দিতে হলে আজই করে দিই।

কারণ কিছু বিদায় কখনো বলে আসে না নীরবে এসে জীবনের একটি অধ্যায় শেষ করে দেয়।

মানুষ চলে যায়, কিন্তু শেষ কয়েকটি কথা আর শেষ কয়েকটি মুহূর্তই সারাজীবন স্মৃতির পাতায় বেঁচে থাকে।

“Goodbye isn’t always spoken. Sometimes, the last conversation becomes the farewell we never knew we were saying.”

we never know when it will be our last meeting or conversation.....

24/07/2026

ঘুম থেকে উঠে আমি
ভোরের সকাল দেখি না,
আমার কাছে তোমার
মায়া ভরা মুখ-ই ভোর
বেলার সকাল।
ভোরের সকাল যেমন কিছুটা
আবছা অন্ধকারে ঢাকা থাকে
ঠিক তেমনই তোমার ঘুম ঘুম চোখে-মুখে
ভোরের সকাল লেপ্টে থাকে।
তুমি জানো ঘুমমাখা মুখে
তোমার গজদন্তের এক চিলতে হাসি
আমার 'সানরাইজ 🥰

ঘুম থেকে উঠে যেদিন তোমায় দেখি
সেদিন আমার ভোরের সকাল
দেখা হয়ে যায়
তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়।

আর প্রতিদিন সকালে ঘুমে থেকে
যখন কলে তোমার আওয়াজ শুনি
সকালের পাখির কিচিরমিচির আওয়াজ
শুনলে যেমন মন সতেজ ও প্রফুল্ল হয়ে উঠে।
তেমন করে তোমার কথার সুর,
তোমার হাসির আওয়াজ আমার কানে পৌঁছে আমার মানসিক ক্লান্তি দূর করে
আমাকে নতুন দিনের জন্য শক্তি জোগায়।

বিশ্বাস কর,
আমার শরীর একদম চাঙ্গা হয়ে যায় 🥰

#শিশির

এই ল তগো ফোর ইস্টার 😂
20/07/2026

এই ল তগো ফোর ইস্টার 😂

ক্যারিয়ারে ৫৪ বার ইনজুরি...মিস করেছেন ৩৩৫ টি ম্যাচ! ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০+ গোলে সরাসরি অবদান (গোল + অ্যাসিস্ট)।...
09/07/2026

ক্যারিয়ারে ৫৪ বার ইনজুরি...মিস করেছেন ৩৩৫ টি ম্যাচ!
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০+ গোলে সরাসরি অবদান (গোল + অ্যাসিস্ট)।❤️‍🩹😊

_ বিশ্বের সেরা Penalty কিকার 👑💜
_ ১৪ সেকেন্ডে গোল করার রেকর্ড 😎🔥
_ স্কিল মাস্টার 🫥💥
_ ২১ বছর বয়সে ১৪০ টি গোলের মালিক 👑💜
_ ইতিহাসের সেরা ক্যামব্যাক 🔥
_ ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা 🇧🇷🥹❤
_ ফাউল চারা কেউ আটকাতে পারে নাহ ☠️💥🤙
_ ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার — ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে €222M 👀🥶
_UEFA Champions League-এ সর্বাধিক অ্যাসিস্টদাতাদের একজন, ⚽
_ ইউরোপ এর বাইরে থেকেও Ballon d'Or প্রতিযোগিতায় সেরা ১০ এ জায়গা করে নিয়েছিলেন 🤙🤯

The Football Of magician Neymar Jr. 🔥👑😎
Love you Boss 🫶🥹❤️

30/06/2026

ওভার থিংকিং

আমাকে কষ্ট দাও
আমাকে ভালোবেসো
আমাকে আবার কষ্ট দাও
আবার আমাকে ভালোবেসো
কষ্ট দিও; বিনিময়ে ভালোবেসো
তবু, কোনোদিন ছেড়ে যেওনা 😔
আমি ভালোবাসার কাঙাল;আমি ভিখারি
আমি তোমারই মায়ায় নিজেকে গড়ি
তুমি আমায় প্রচুর কষ্ট দিও তবু,
এই অস্থির ছেলেটাকে একটু ভালোবেসো
প্লিজ😪

#শিশির

27/06/2026

ওভার থিংক

আজ হোক যন্ত্রণা
এই যন্ত্রণা আমার অন্তে!
আর- মনের মঞ্চে শুধু তুমি
তোমায় নিয়ে মগজে তোলপাড়
মন কি আর এসব বুঝে?
প্রতিনিয়ত শুধু তোমাকেই খোজে।
এমন না যে আমি লোহালক্করে যন্ত্র
যন্ত্রণা হয় আমারও; তবে,
আমারও আছে তোমাদের মতো অন্ত।

#শিশির

Happy Father's Day 🇦🇷🇩🇪
21/06/2026

Happy Father's Day 🇦🇷🇩🇪

Address

Habiganj, Sylhet
Habiganj
3302

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShishiWorld posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category