05/06/2018
বাসর রাতে যখন বউ আমার কাছে বললো,
"আজ আমি আপনার কাছে একটা জিনিস চাইবো,বলুন দিবেন? "
তখন আমি আমার সদ্য বিয়ে করা বউয়ের হাত দুটো ধরে বললাম,
"একটা কেন? হাজার টা চাও আমি না করবো না। "
বউ লজ্জা পেয়ে বললো,
"আমার হাজার টা লাগবে না, ঐ একটা জিনিস ই লাগবে..!!"
বউয়ের হাতদুটো আমার বুকের মাঝে নিয়ে বললাম,
"তুমি চাইলে সূর্য এনে দিবো দরকার পড়লে চাঁদটাও এনে দিবো,
তুমি চাইলে একশ টাকার এনার্জি বালব লস দিয়ে পঞ্চাশ টাকায় বিক্রি করবো,
তুমি চাইলে বিখ্যাত সিংগার মাহফুজ রহমানের গানগুলোও শিখে ফেলবো,
তুমি চাইলে হিরো আলমের মতো তোমায় প্রপোজ করবো,
তুমি চাইলে শীতের দিনে বরফ জলে গোসল করবো,
তুমি চাইলে সিগারেটের বদলে বিড়ি টানা ধরবো,
তুমি চাইলে,,তুমি চাইলে,, তোমার বদলে আমার শালী'কে পিটাবো"
"বলো? শুধু একবার বলো?
কি চাও তুমি?"
দেখলাম বউয়ের চোখ হতে পানি পড়ছে।
বউয়ের চোখে পানি দেখে আমার কলিজা টা মোচড় দিয়ে উঠলো।
দূর কি সব বলে ফেললাম আবেগে? বউ বোধহয় এসব চাইনা আমার কাছে।
বউ এর চাইতেও মূল্যবান কিছু চাইবে আমার কাছে..!!
ভাবলাম বউয়ের কান্না থামানোর জন্য একট কবিতা শুনাবো নাকি ?
আবার পরক্ষণেই মনে পড়লো,
আমার কবিতা শুনে এ পর্যন্ত একটা মেয়ে তো দূরের কথা,
আমার বাড়ির কুকুর ও টাসকি খেয়ে ঘেউঘেউ করে উঠে !!
জীবনে অনেক শখ ছিলো,অনেক বড় একজন কবি হবো।
আমার কবিতা সারা বাংলার মানুষের মুখে মুখে থাকবে।
যেখানেই যাবো সেখানেই সবাই দলে দলে আমার অটোগ্রাফ নিতে আসবে।
বিশেষ করে মেয়েরা..!!
তাইতো কলেজে থাকাকালীন একটা মেয়েকে এক সপ্তাহ ধরে ভেবে ছয় লাইনের একটা কবিতা লিখে পাঠিয়েছিলাম।
কবিতা টা ছিলো এরকম,
"তুমি আমার জান,
তুমি আমার প্রাণ,
তোমায় না দেখলে,
বুকে লাগে টান,
ভেবো না তোমায় লিখছি,
যা দেখার গতকাল রাতেই দেখছি"
এরপর টানা ছয় দিন আমাকে জেলে থাকতে হয়েছিলো।
হ্যা। সেই মেয়েটি আমার নামে মানহানির মামলা করেছিলো।
মনে মনে আল্লাহ কে ধন্যবাদ দিয়েছিলাম।
ভাগ্যিস কবিতা টা ছয় লাইনের ছিলো বলে..!!
কবিতার বদলে হাত দিয়ে বউয়ের চোখের পানি,নাকের পানি মুছে দিতে দিতে বললাম,
"বউ তুমি খুশি হওনি? কি চাও বলো? গাড়ি, বাড়ি,টাকা, গহনা? "
বউ কান্না করতে করতে আমার হাত ধরে বললো,
"আমার এইসব কিচ্ছু লাগবে না?
বউয়ের কান্নায় আমিও কান্না করতে করতে বললাম,
"তাহলে? কি লাগবে? বলো বউ তোমার কি লাগবে?
বউ বললো,
"আগে বলুন দিবেন?"
বললাম,
"অবশ্যই দিবো,তোমাকে দিবো না তো আর কাকে দিবো,আজ হতে আমার সবকিছুই তো তোমার..! "
দেখলাম বউ আমার দিকে মুচকি একটা হাসি দিলো।
বউয়ের এমন হাসি দেখে খুশির চোটে বউকে জড়িয়ে ধরতে যাবো এমন সময় বউ বলে উঠলো,
"আমার বাড়ি,গাড়ি,টাকা, গহনা এসব কিছুই লাগবে না, আমার শুধু আপনার ফেসবুকের পাসওয়ার্ড টা লাগবে, বলুন দিবেন?"
"ফেসবুকের পাসওয়ার্ড..!!"
"হ্যা, পাসওয়ার্ড,, দিবেন না? "
আমতা আমতা করে বলতে লাগলাম,
"তোর মত বউয়ের চাইতে,
কাজের বেটি জরিনা ভালো,
এমন কথা শুনার চাইতে,
স্ট্রোক করে মরা ভালো"
পরের দিন সকালে দেশের সকল নিউজ পেপারে খবরে ভরে গেলো,
"বাসর ঘরে স্বামীর কাছে ফেসবুকের পাসওয়ার্ড চাওয়ার ফলে স্ট্রোক করে স্বামীর মৃত্যু "
#ফেসবুক_পাসওয়ার্ড
#ফিরোজ