Rony Jee

Rony Jee মানুষের সৌন্দর্য থাকে তার মস্তিস্কে, যার মস্তিস্কে ভাবনা যতটা উন্নত
সে মানুষ হিসেবে ততটা সুন্দর❤️
(13)

সাতকানিয়ায় বন্যার স্রোতে ধসে গেল সেলিমের পাকা বাড়ি, ‘জীবনের সব সম্বল শেষ’..
13/07/2026

সাতকানিয়ায় বন্যার স্রোতে ধসে গেল সেলিমের পাকা বাড়ি, ‘জীবনের সব সম্বল শেষ’..

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদণ্ডী গ্রামের বাসিন্দা আশা খাতুনের স্বামী আবদুর রাজ্জাক কয়েক বছর...
13/07/2026

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদণ্ডী গ্রামের বাসিন্দা আশা খাতুনের স্বামী আবদুর রাজ্জাক কয়েক বছর আগে মা/রা গেছেন। তিন মেয়ে ও দুই ছেলেকে নিয়ে কষ্টে-সৃষ্টে চলছে তার সংসার। দিনমজুর দুই ছেলের আয়ে কোনোমতে টিকে থাকা পরিবারটির সবচেয়ে বড় সম্বল ছিল একটি মাটির ঘর। ভয়াবহ বন্যায় এখন এটি বিলীন হয়ে গেছে।

প্রায় কোমরসমান পানির মধ্যে দাঁড়িয়ে কাঁপা হাতে নিজের ভিটা দেখাচ্ছিলেন আশা খাতুন। কয়েক দিন আগেও সেখানে ছিল তার মাটির ঘর। এখন চারদিকে শুধু ঘোলা পানি। ঘর নেই, ধানের গোলা নেই, চাল নেই। হাঁস-মুরগি আর পুকুরের মাছও বন্যার পানিতে ভেসে গেছে।
ষাটোর্ধ্ব এই নারী অসহায় কণ্ঠে বলেন, ‘ও বাপ, আঁর ঘর আর নাই, কিছু বাঁচাইত ন পারি। আঁরা হডে যাইয়ুম, হডে থাইক্কুম, ক্যানে মাথা গুঁইজ্জুম, ন জানি।’
আল্লাহ রহম করো সবাইকে, হেফাজতে রাখো 🤲😥🤲

এই মাছের নাম কে কে বলতে পারবে!!
13/07/2026

এই মাছের নাম কে কে বলতে পারবে!!

ঢাকা থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে নিখোঁজ জকিগঞ্জের রাজনের লাশ উদ্ধারঢাকা থেকে চাকুরির পরীক্ষা দিয়ে সিলেট ফেরার পথে নিখোঁজ...
13/07/2026

ঢাকা থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে নিখোঁজ জকিগঞ্জের রাজনের লাশ উদ্ধার

ঢাকা থেকে চাকুরির পরীক্ষা দিয়ে সিলেট ফেরার পথে নিখোঁজ হওয়া মাহবুব সারওয়ার রাজন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত অবস্থায় তার লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ। নিহত রাজন সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাজন একটি চাকুরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন। পরীক্ষা শেষে গতকাল শনিবার রাতে ঢাকার একটি ট্রেনযোগে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে কোনো যোগাযোগ করতে না পেরে পরিবার চরম উদ্বিগ্ন হয়ে পড়ে।

আজ রোববার নিখোঁজ রাজনের সন্ধান চেয়ে তাঁর ভাইয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। পরবর্তীতে ফেসবুকেরই একটি গ্রুপে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশের ছবি দেখে তাঁরা রাজনকে সনাক্ত করেন। ওই পোস্টে লাশটির পরিচয় নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা চাওয়া হয়েছিল। ফেসবুক পোস্টের সূত্র ধরেই পরিবার জানতে পারে যে, লাশটি হবিগঞ্জের বাহুবলের মিরপুর এলাকায় রেললাইনের পাশে পাওয়া গেছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাজনের মরদেহটি উদ্ধার করে বর্তমানে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানায় রাখা হয়েছে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁরা সেখানে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, ট্রেনে চলন্ত অবস্থায় তিনি অজ্ঞানপার্টি বা ছিনতাইকারীদের কবলে পড়তে পারেন এবং ধস্তাধস্তির একপর্যায়ে ট্রেন থেকে পড়ে বা ফেলে দেওয়ায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
কপি পোস্ট

বন্যার পানিতে ভাসছে হাজার হাজার সংসার আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন 😭😭
13/07/2026

বন্যার পানিতে ভাসছে হাজার হাজার সংসার আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন 😭😭

চট্টগ্রামের বাঁশখালীর পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। টানা বৃষ্টি ও দুর্যোগে অনেক মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন।হে আল্লাহ, আপনি...
12/07/2026

চট্টগ্রামের বাঁশখালীর পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। টানা বৃষ্টি ও দুর্যোগে অনেক মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন।

হে আল্লাহ, আপনি সবাইকে আপনার রহমত ও হেফাজতে রাখুন। বিপদগ্রস্ত মানুষদের ধৈর্য দান করুন, নিখোঁজদের নিরাপদে ফিরিয়ে দিন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘব করুন।

আসুন, সবাই যার যার অবস্থান থেকে তাদের জন্য দোয়া করি এবং সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিই।
🤲 আল্লাহুম্মা সাল্লিম, সাল্লিম।

#বাংলাদেশ #দোয়া_করুন

12/07/2026

চট্টগ্রামে সাহায্য করতে গিয়ে যদি কেউ অসহায় মা-বোনদের ভিডিও করে ফেসবুকে আপলোড করেন,
তাহলে সেই কনটেন্ট সহ পেইজ রিমুভ করার ব্যবস্থা নেওয়া হবে। মানবিকতা দেখান, প্রচারণা নয়।🙏🥲

ইয়া আল্লাহ আপনি চট্টগ্রামের সকল বন্যা কবলিত মানুষদের আপনি হেফাজতে রাখুন।এবং রহমত বর্ষন করুন আমিন।
12/07/2026

ইয়া আল্লাহ আপনি চট্টগ্রামের সকল বন্যা কবলিত মানুষদের আপনি হেফাজতে রাখুন।এবং রহমত বর্ষন করুন আমিন।

কৌতূহলের বশে একটু খোঁজ নিয়ে দেখলাম বাইশে সুনামগঞ্জের বন্যায় মারা গিয়েছিল ১৫জন,চব্বিশে ফেনির বন্যায় প্রাণ হারিয়েছিলো ২৮জন...
12/07/2026

কৌতূহলের বশে একটু খোঁজ নিয়ে দেখলাম বাইশে সুনামগঞ্জের বন্যায় মারা গিয়েছিল ১৫জন,
চব্বিশে ফেনির বন্যায় প্রাণ হারিয়েছিলো ২৮জন।

আর চট্টগ্রামের পাহাড় ধ্বস আর বন্যায় গত চারদিনে মৃত্যুবরণ করেছে ৩৫ জন,নিখোঁজ অন্তত ৩জন এখনো!

ফেনি কিংবা সুনামগঞ্জের বন্যায় পুরো জাতিতে যে শোকের ছায়া,অস্থিরতা নেমে এসেছিলো,
চট্টগ্রামের বেলায় সহযোগিতার কথা বাদ দেন,নূন্যতম সহমর্মিতার ছিটেফোঁটা?

চট্টগ্রামের একাংশ যখন পানির নিচে। তখন চট্টগ্রাম ভার্সিটিতেই বৃষ্টি তে ভেজে ফুটবল উন্মাদনায় একদল শিক্ষিত৷ ভার্সিটি গুলো ক...
12/07/2026

চট্টগ্রামের একাংশ যখন পানির নিচে।
তখন চট্টগ্রাম ভার্সিটিতেই বৃষ্টি তে ভেজে ফুটবল উন্মাদনায় একদল শিক্ষিত৷
ভার্সিটি গুলো কে আমি একটা প্যারালাইজড ম্যা-ট্রিক্স মনে করি। এসব ভার্সিটিতে জনগণের শতকোটি টাকা প্রতিবছর ব্যয়৷

কতটা নির্লজ্জ হইলে এসব খেলা দেখার পিক আবার ভার্সিটি গ্রুপেও দেয়৷ এদের সেন্স থাকা দরকার ছিলো এই সিচুয়েশনে এমন উন্মাদনা অন্তত শিক্ষিতদের সাথে যায় না৷

খেলা কে আপনি বিনোদন মনে করলে আপনার মত নির্বোধ কেউ নাই। যখন পানির নিচে ডুবে যাবেন। আর অন্যপাশে মানুষ উল্লাস খেলা দেখা নিয়ে। তখন বুঝবেন এই খেলা মানুষ কে কিভাবে মোহগ্রস্ত করেছে৷
এই খেলা আফিমের মত প্রবৃত্তির এক মরণ ধর্ম।
জাতি হিসাবে আমরা নির্লজ্জ।

এই যে দেখেন হুজুররা যখন ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বললো। তখন শিক্ষিত নামক পশুরা ট্রলের কোনো কমতি রাখে নাই।
জাতি তুমি দেখো তোমার বিপদে মোল্লারা যখন পানিতে ব্যস্ত। তখন তোমাদের শিক্ষিত প্রজন্ম মেসির পায়ের দিকে বুঁদ হয়ে আছে৷

Address

Sylhet
Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when Rony Jee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share