10/08/2026
ঐতিহাসিক বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়কে নিয়ে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজ চলছে। বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, গৌরবময় স্মৃতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি এই প্রয়াসে।
এরই মধ্যে কিছু অংশের কাজ সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ, আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে প্রকাশ করা হবে।
প্রিয় বিদ্যালয়কে ঘিরে আপনাদের স্মৃতি, ভালোবাসা ও শুভকামনা আমাদের অনুপ্রেরণা। সবাই পাশে থাকবেন এবং দোয়ায় রাখবেন।
ধন্যবাদ।