31/08/2019
প্রশ্ন : নামাজের ভিতরে ও বাহিরে কত ফরজ ?
উত্তর : নামাযের বাইরে এবং ভিতরে ১৩ ফরয জেনে নিন ।
(ক) নামাযের বাইরে ৭ ফরয
১। শরীর পাক।
২। কাপড় পাক।
৩। নামাযের জায়গা পাক।
৪। সতর ঢাকা।
৫। কিবলা মুখী হওয়া।
৬। ওয়াক্ত মত নামায পড়া।
৭। নামাযের নিয়ত করা।
(খ) নামাযের ভিতরে ৬ ফরয
১। তাকবীরে তাহরীমা বলা।
২। দাঁড়িয়ে নামায পড়া।
৩। কিরাআত পড়া।
৪। রুকু করা।
৫। দুই সিজদা করা।
৬। আখিরী বৈঠক করা।