14/08/2026
কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী।
আল্লামা সাঈদী শুধুমাত্র একটি নাম, একজন বিখ্যাত বক্তা অথবা একজন উন্নত চরিত্রের মানুষই নন। আমার জীবনে এই নামটি একটা অনিবার্য ইতিহাস। বুঝতে হলে একটু পিছনে ফিরে যাই,........
সাল টা ছিল ২০১৪ আমরা সবেমাত্র ৮ম শ্রেণীতে পড়ি। আমি যে স্কুলে পড়তাম সেখানে বেশ কয়েকজন বন্ধু স্মার্টফোন কিনেছিল। বাসায় এসে বললাম আমার ফোন লাগবে একটা ফোন নিতে চাই। আমার স্পষ্ট মনে আছে পরের দিন আমার বাবা স্কুলে গিয়ে হেড টিচার অন্য টিচারদের বলেছিল বাচ্চার ফোন লাগবে কি না...! যা হোক আমার আর স্মার্টফোন নেওয়া হয়নি। পরবর্তীতে আমাকে একটি ভিডিও (বাটম) ফোন নিয়ে দেওয়া হয়েছিল। তবে এ ফোনটা ছিল উন্নত মানের। আমার জীবনে প্রথম প্রথম ফোন। আর আমার ফোনের ৮ জিবি মেমোরি পুরোটা ছিল আল্লামা সাঈদীর অডিও ও ভিডিও ওয়াজ মাহফিলে পরিপূর্ণ। স্পষ্ট মনে আছে সেই বছর রমজান মাসে আমি সবগুলো রোজা রেখেছিলাম এবং দুপুরবেলা থেকে বিকাল অব্দি শুয়ে শুয়ে শুধু তাফসির শুনতাম। বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তাফসির। তার রেকর্ড করা এমন কোন তাফসীর নাই যেটা আমি শুনেছিলাম না। সে থেকে নিজেকে অবিরত পরিবর্তন করে নতুন করে সাজাবার ইচ্ছা ও অনুপ্রেরণা মূলত তার কাছ থেকেই পেয়েছিলাম । অর্থাৎ আমার মধ্যে যে পরিবর্তন তার বেশিরভাগ কৃতিত্ব আল্লামা সাঈদী* & তার রেকর্ড করা ক্যাসেটের। আধুনিক গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এই মতবাদ গুলো তাঁর মুখেই প্রথম শুনেছিলাম। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির ধারণাও তার কাছ থেকেই পেয়েছিলাম। তার মৃত্যুর সংবাদ আমাকে ভীষণভাবে শকট করেছিল, আজকের এই দিনে তাকে ভীষণভাবে মিস করি......!
যদি আল্লাহ আরও কিছু দিন বেঁচে রাখতেন..! কোটি জনতার মাঝে কোন এক মাহফিলে যদি আবার বক্তৃতা দেওয়ার সুযোগ দিতেন, বাংলাদেশের লক্ষ কোটি তাওহিদী জনতা সেই দিনটির অপেক্ষায় ছিল। সামনের সারিতে থেকে সরাসরি দেখার ইচ্ছা আজও আমার মনকে ভীষণভাবে ব্যথিত করে.........!
Rtr Mostafizur Rahman