Digital People In Bangladesh

Digital People In Bangladesh I help clients sales,reach a wider audience, solve their unique marketing challenges success.

আপনার প্রতিযোগী প্রতিষ্ঠানের (Competitor Business) মধ্যে কি গোয়েন্দাগিরি করতে চান? জানতে চান প্রতিযোগীরা-  – পেজে এই মু...
15/05/2020

আপনার প্রতিযোগী প্রতিষ্ঠানের (Competitor Business) মধ্যে কি গোয়েন্দাগিরি করতে চান? জানতে চান প্রতিযোগীরা-

– পেজে এই মুহূর্তে কোন এডস রান করছে?
– কোন ক্যাটাগরির এডস এই মুহূর্তে রান করছে?
– এই মুহূর্তে এডস গুলোর রেসপন্স কেমন হচ্ছে?
– এই মুহূর্তে কোন প্রোডাক্টগুলোর প্রমোশন চলছে?
– এই মুহূর্তে একসাথে কতগুলো এডস রান করছে?

দারুন একটা ব্যাপার, তাই না? এই বিষয়গুলো জানতে ফেসবুকের একটি ইজি টুল ব্যবহার করতে পারেন।
Facebook Ads Library

এই লিংকে প্রবেশ করে আপনার প্রতিযোগী পেজের নাম লিখবেন আর পেয়ে যাবেন তাদের ফেসবুক এড বিষয়ক তথ্য। সে অনুযায়ী তাদের এডস থেকে আপনিও সিদ্ধান্ত নিতে পারেন এখন আপনার কোন ধরণের এড রান করা উচিত।

14/05/2020

10 টি ফ্রি কিওয়ার্ড রিসাচ‌` টুল , যা আপনাদের সাহায্যো করবে।

1.ubbersuggest
2.smallseotools
3 Semrush(14 day free trial)
4.mozbar (chrome extension)
5.wms everywhere(chrome extension)
6.kyword surfar (chrome extension)
7.The hoth
8.google keyword planner
9.seo power sweet
10.answer the public

এর মধ‍্যে থেকে কোনটি আপনি সবথেকে বেশি ব‍্যবহার করেন?

প্রশ্ন ২- ফেসবুক মার্কেটিং এর সেলস ফানেল কাকে বলে?ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানতে হলে সেলস ফানেল সম্পর্কে জানার বিকল্প ন...
13/05/2020

প্রশ্ন ২- ফেসবুক মার্কেটিং এর সেলস ফানেল কাকে বলে?

ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানতে হলে সেলস ফানেল সম্পর্কে জানার বিকল্প নেই। এই সেলস ফানেলকে বলা হয় AIDA মডেল। যেখানে উপস্থাপন করা হয় কিভাবে একজন অডিয়েন্স কাস্টমারে পরিণত হয়।

AIDA এর পূর্ণরূপ (Awareness, Interest, Desire & Action)

Awarness: প্রথমেই আপনাকে কাস্টমারের এটেনশন বা মনযোগ আকর্ষণ করতে হবে। সুন্দর পোস্ট ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে আপনি সহজেই কাস্টমারের মনযোগ আকর্ষণ করতে পারেন। ফলে কাস্টমার আপনার পণ্য বা সেবা সম্পর্কে অবগত হয়।

Interest: অডিয়েন্সের মনযোগ আকর্ষণ হলে এবার তাকে আপনার ফেসবুক পেজ বা ওয়েবসাইটে ভিজিট করানোর প্রক্রিয়া হলো ইন্টারেস্ট। অডিয়েন্সের ইন্টারেস্ট থাকার ফলে সে আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট ভিজিট করবে। এতে করে পণ্য বা সেবা ক্রয়ে তার আগ্রহ সৃষ্টি হবে।

Desire: এ পর্যায়ে অডিয়েন্স প্রোডাক্ট বা সার্ভিস কিনতে আগ্রহী হয় কিন্তু কিনবে কিনা পুরোপুরি শিওর হতে পারে না। প্রডাক্টের রিভিউ দেখা বা প্রোডাক্ট সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সে সংগ্রহ করে ও বেস্ট অফারটা সে খুঁজে বের করতে চেস্টা করে। এ পর্যায়ের এড গুলো অডিয়েন্সকে সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে সাহায্য করে।

Action: একশন হলো একজন অডিয়েন্সকে কাস্টমারে পরিনত করার সর্বশেষ স্তর। এক্ষেত্রে ফেসবুকের কল টু একশন বাটনগুলো ব্যবহৃত হয়, যেমন Book Now, Download, Shop, Contract ইত্যাদি। এসব বাটনের ব্যবহার করে একজন অডিয়েন্স অর্ডার সম্পাদন করে ক্রেতাতে পরিণত হয়।

প্রশ্ন ১ – কি করে সঠিকভাবে টার্গেট অডিয়েন্স সেট করবো?আপনি অবশ্যই জানেন সব পন্য সবাই কিনবে না বা আপনি নিজেও সবার কাছে আম...
09/05/2020

প্রশ্ন ১ – কি করে সঠিকভাবে টার্গেট অডিয়েন্স সেট করবো?

আপনি অবশ্যই জানেন সব পন্য সবাই কিনবে না বা আপনি নিজেও সবার কাছে আমভাবে মার্কেটিং করবেন না। তাহলে অবশ্যই একশ্রেণীর ক্রেতা আছে যারা আপনার পন্যটি কিনতে চায় বা আপনিও সেই ক্রেতাশ্রেণীকে খুঁজে বের করতে চান। উদাহরণস্বরূপ ধরে নিলাম আপনার প্রোডাক্ট হলো পাঞ্জাবি। এবার আসুন দেখে নেই কিভাবে টার্গেট কাস্টমার সেট করবেন-

Location – কোন এলাকাতে এডস ফেসবুক কাষ্টমার কে দেখাবে। মনে করুন আপনি শুধু ঢাকা সিলেক্ট করলেন তাহলে ফেসবুক শুধু ঢাকার মানুষকেই এডস শো করবে।

Age – আপনার কাষ্টমার এর বয়স কত অর্থাৎ আপনার পাঞ্জাবিগুলো কোন বয়সের কাস্টমার কিনতে পারে। ধরে নিলাম আপনার পাঞ্জাবিগুলো খুব গর্জিয়াস যা শুধু ইয়াংরাই পছন্দ করবে। তাহলে আপনি বয়স সেট করতে পারেন ১৮-৪৫ বছর।

Gender – পাঞ্জাবি অবশ্যই ছেলেদের পোষাক, তাই এখানে আপনি শুধু Male সিলেক্ট করবেন। অনেকে বলতে পারেন মেয়েরাওতো গিফট দেওয়ার জন্য কিনতে পারে। কিন্ত সেজন্য Male + Female সিলেক্ট করলে বড় ভুল করবেন। কারণ এখানে ছেলেদের কনভার্সন রেট (এড দেখে কিনে ফেলা) অনেক বেশি হবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কনভার্সন রেট কম হবে। ফলে আপনি Female দের টার্গেট করে যে পরিমাণ টাকা খরচ করবেন তা উঠে আসার সম্ভবনা নেই বললেই চলে।

Interest – আপনাকে এখানে বেশ বিচক্ষণ হয়ে খুঁজে বের করতে হবে কারা আপনার পাঞ্জাবি পড়তে পারে? আগেই বলেছি আপনার পাঞ্জাবি ইয়াংদের টার্গেট করে করা। সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট দিতে পারেন বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড যারা পাঞ্জাবি বিক্রয় করে যেমন, অঞ্জনস। তাছাড়াও আপনি বিভিন্ন ভার্সিটি সিলেক্ট করতে পারেন তাহলে ভার্সিটির ছাত্রছাত্রীদের বা যারা অঞ্জনসের পেজে লাইক দিয়েছে তাদের ফিডে এডস দেখাবে।

Include – আপনার পাঞ্জাবি যেহেতু ছেলেদের পোশাক তাই আপনি Include এ মেনস ড্রেস সিলেক্ট করে দিতে পারেন।

Exclude – যাদেরকে আপনি এডস দেখাতে চান না তাদের Exclude করবেন। যেমন যারা এলরেডি প্রোডাক্ট কিনে ফেলেছে (who purchased products) তাদের Exclude করে দিতে পারেন। অনেকে আবার All Page Admins কে Exclude করে দেয়। যেন অন্য পেজের এডমিন আপনার ফেসবুক এড দেখে রিপোর্ট না করতে পারে।

ডিজিটাল মার্কেটার হতে চাইলে কি করতে হবে?একজন ডিজিটাল মার্কেটার হতে চাইলে বিভিন্ন বাধা বিপত্তি ও চড়াই উৎরাই পার হতে হয়।...
08/05/2020

ডিজিটাল মার্কেটার হতে চাইলে কি করতে হবে?

একজন ডিজিটাল মার্কেটার হতে চাইলে বিভিন্ন বাধা বিপত্তি ও চড়াই উৎরাই পার হতে হয়। একটি বাস্তব সত্য কথা, ডিজিটাল মার্কেটিং এর কোন শর্টকাট নেই। অধ্যবসায়, সাধনা আর প্র‍্যাকটিস নিয়মিত চালিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। একমাস বা তিনমাসের কোর্স করে আপনি হয়তো কিছু আইডিয়া পাবেন তবে মার্কেটাও হওয়ার পথ বহু দূর।

Facebook, Twitter, YouTube, LinkedIn, Instagram, Pinterest ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং কর...
05/05/2020

Facebook, Twitter, YouTube, LinkedIn, Instagram, Pinterest ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে।

আজকাল সোশ্যাল মিডিয়া হ’ল আমাদের প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ডিজিটাল মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এমন অবিশ্বাস্য সুবিধা দেয় যা সারা বিশ্ব জুড়ে কয়েক বিলিয়ন মানুষের কাছে Ad (বিজ্ঞাপন) পৌঁছাতে সহায়তা করে। যারা মার্কেটিং এর এই লাভজনক উত্সটি প্রয়োগ করছেন না, তারা অবশ্যই একটি আকর্ষণীয় মার্কেটিং এর সুযোগ মিস করছেন। কম খরচে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গ্রাহকদের পণ্য এবং সেবা ছড়িয়ে দেওয়া এখন খুব সহজ বিষয়।

স্টার্টআপস এবং প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলির জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বিশাল সুবিধা রয়েছে। সঠিক গ্রাহকদের টার্গেট করে সোশ্যাল মিডিয়া যথাযথভাবে ব্যবহার করার মাধ্যমে এটি বিক্রয়, ব্র্যান্ডের আনুগত্য, ওয়েবসাইট ট্র্যাফিক (ভিজিটর), এসইও ইত্যাদির সুবিধা পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় প্রতিযোগিতা দিন দিন বাড়ছে তাই আপনার প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে মার্কেটিং করতে চাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোন বিকল্প নেই।

আপনার ব্র্যান্ড তৈরি করতে, বিক্রয় বাড়াতে এবং ওয়েবসাইট ট্র্যাফিক (ভিজিটর) আনতে এবং আপনার কাস্টমারের সাথে সংযোগ স্থাপনের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং অত্যাবশ্যক। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

Facebook Marketing
YouTube Marketing
LinkedIn Marketing
Instagram Marketing
Twitter Marketing
বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পরিচিতি
Facebook
ফেসবুকের রয়েছে ২৩০ কোটি একটিভ ব্যবহারকারী।

ফেসবুক বৃহত্তম সোশ্যাল মিডিয়া সাইট, প্রতি মাসে দুই বিলিয়নেরও বেশি লোক এটি ব্যবহার করে। যা বিশ্বের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ!

বিশ্বের প্রায় সাড়ে ৬ কোটি ব্যবসায়িক প্রতিষ্ঠান page ব্যবহার করে এবং যার মধ্যে ৬০ লক্ষ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন (Facebook Boosting) প্রদান করে। তাই মার্কেটিং এর জন্য ফেসবুক একটি অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর মাধ্যম।

YouTube
ইউটিউবের রয়েছে ১৯০ কোটি একটিভ ব্যবহারকারী।

ইউটিউব সর্বাধিক জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা প্রতিদিন এক বিলিয়ন ঘন্টা ভিডিও দেখে। ইউটিউব মার্কেটিং শুরু করতে চাইলে আপনি নিজের ব্র্যান্ড বা ব্যবসায়ের জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন যেখানে আপনি আপনার গ্রাহকদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করতে পারেন। ইউটিউব (গুগলের মালিকানাধীন) গুগলের পরে দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন হিসাবেও পরিচিত।

Messenger
ম্যাসেঞ্জারের রয়েছে রয়েছে ১৩০ কোটি একটিভ ব্যবহারকারী।

ফেসবুকের মালিকানাধীন একটি এপস হলো মেসেঞ্জার। ম্যাসেঞ্জারের মাধ্যমে পন্য বা সেবা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা যায়। ম্যাসেঞ্জারের নতুন একটি ফিচার হলে চ্যাটবট (Chatbot). চ্যাটবটের মাধ্যমে কোন ব্যক্তির উপস্থিতি ছাড়াই ম্যাসেজের রিপ্লাই দেয়া যায়। ফলে অফিস বন্ধ থাকুক বা কেউ রিপ্লাই না দিক, চ্যাটবট সেট করা প্রশ্নগুলোর উত্তর প্রদান করে থাকে।

Twitter
টুইটারের রয়েছে রয়েছে ৩৫ কোটি একটিভ ব্যবহারকারী। টুইটার এমন একটি প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের ট্রেন্ডিং বিষয়ের (সমসাময়িক) প্রাসঙ্গিক কথোপকথন হয়ে থাকে। ছোট ছোট স্ট্যাটাস (টুইট) এবং মেনশন করে পারস্পরিক যোগাযোগ সম্পন্ন হয়ে থাকে। সাধারণত ছোটটুইটার ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে কমপক্ষে ৬ কোটি টুইট বার্তা পাঠান।

Instagram
ইনস্টাগ্রামের রয়েছে রয়েছে ১০০ কোটি একটিভ ব্যবহারকারী।
ইনস্টাগ্রাম একটি সোশ্যাল মিডিয়া যেখানে আপনি ফটো এবং ভিডিও শেয়ার করতে পারেন। মূলত টিন-এজাররা (১৩-১৯ বছর বয়সী) ইনস্টাগ্রাম এপটি বেশি ব্যবহার করে থাকে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে ব্যবসায়িক বিজ্ঞাপন প্রচারের মাত্রা খুব বেশি নয়। তবে দিন দিন ইনস্টাগ্রাম ব্যপক জনপ্রিয়তা অর্জন করছে।

LinkedIn
লিঙ্কডইন এর রয়েছে রয়েছে ৬১ কোটি একটিভ ব্যবহারকারী।

লিঙ্কডইন পেশাদারদের (Professional) জন্য একটি সোশ্যাল মিডিয়া সাইট এবং একটি B2B (Business to Business) অডিয়েন্সদের মাঝে খুব জনপ্রিয়। প্ল্যাটফর্মটি কয়েক বছর ধরে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে ৬১০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। লিঙ্কডইনে ব্যবহারকারীরা পোর্টফোলিওগুলি প্রদর্শন করতে পারেন এবং জব পোস্ট করতে পারেন এবং জবের জন্য আবেদন করতে পারেন। লিঙ্কডইন আপনার দক্ষতা (Skills) শেয়ার করার জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম।

Address

Hat Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital People In Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share