24/01/2025
আপনি কি আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে শেফ ট্রেইনার হিসেবে কাজ করতে আগ্রহী?
শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে আমাদের শেফ ট্রেনিং স্কুল, যেখানে বাংলাদেশি খাবার তৈরির কলাকৌশল এবং তাত্ত্বিক জ্ঞান প্রদানের লক্ষ্যে একজন যোগ্য ট্রেইনার খোঁজা হচ্ছে।
পদ সংখ্যা:
২ (পুরুষ)
যোগ্যতা ও অভিজ্ঞতা
• বাংলাদেশি খাবার তৈরিতে দক্ষ
• পেশাদার রান্নাঘরে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
• কুলিনারি আর্টস বা রন্ধনশিল্পে প্রাতিষ্ঠানিক সনদ ।
• প্রশিক্ষণ বা শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।
• পরিশ্রমী, ধৈর্যশীল এবং শিক্ষার্থীদের শেখানোর প্রতি আন্তরিক মনোভাব।
• সুন্নাহসম্মত জীবনযাপন এবং ধূমপানমুক্ত জীবনধারায় অভ্যস্ত।
দায়িত্বসমূহ:
• বাংলাদেশি খাবারের তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞান শিক্ষার্থীদের প্রদান করা।
• একটি কাঠামোবদ্ধ এবং মানসম্মত পাঠ্যক্রম তৈরি এবং তা অনুসরণ করে প্রশিক্ষণ প্রদান করা।
• শিক্ষার্থীদের দক্ষ শেফ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং তদারকি করা।
সুযোগ-সুবিধা
• আলোচনা সাপেক্ষে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় সম্মানী।
• প্রতি মাসে ৪ দিন সাপ্তাহিক ছুটি।
• সম্পূর্ণ ফ্রি থাকা এবং খাওয়ার ব্যবস্থা।
চাকরির ধরন:
পূর্ণকালীন/খণ্ডকালীন
কর্মস্থল:
ঢাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের শেফ ট্রেনিং স্কুল।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্য এবং সিভি আগামী ৩০ জানুয়ারী, ২০২৫ তারিখের মধ্যে কমেন্টে দেয়া গুগল ফরমে পাঠাতে হবে।
ঠিকানা:
আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্লট সি-৭০, রোড নং ৩, ব্লক সি, আফতাবনগর, ঢাকা।
মোবাইল : 01958277673