15/08/2025
তোমাকে যেদিন,, প্রথম দেখেছিলাম, সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার কাছে পৃথিবীর সুন্দরতম মানুষটা তুমি। কেন জানিনা তোমাকে হারানোর এই দীর্ঘ সময় পরেও আমি তোমাকে নিয়ে ভাবি। রাতের অন্ধকারে যখন সবকিছু নিস্তব্ধতা, আমি বিছানায় শুয়ে নিদ্রাহীন চোখে তোমার সাথে কথা বলি। মাঝে মাঝে খোলা আকাশের নিচে হাঁটতে হাঁটতে, খন্ড খন্ড মেঘ গুলোর সাথে তোমাকে নিয়ে গল্প করি।