12/06/2026
"দোয়া প্রার্থনা রইলো,
একজন সুস্থ-স্বাভাবিক মানুষ জনবহুল রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিল।
কে বা জানতো কয়েক সেকেন্ডের মধ্যেই তার জীবনে দূর্বিসহ বিপদ নেমে আসবে তার কাছে!
হঠাৎ খুব কাছ থেকে ছোঁড়া এক জানোয়ারের একটি ইট এসে আঘাত করলো তার মাথায়।
সে বাইকার বাইকসহ রাস্তায় পড়ে গেল,
আর সেই সুযোগে একদল দুর্বৃত্ত ছিনতাইকারী তার বাইক নিয়ে পালিয়ে গেল।
দুর্বৃত্তরা রাস্তায় নাটক করল যে, উপর থেকে মাথায় ইট পড়েছে।
তারাই রিক্সা করে বাইক চালককে হাসপাতালে পাঠিয়ে দিয়ে নিজেরা পালিয়ে গেল!
কতটা নৃশংস এরা ভাবতে পারেন ❓
আজ সেই বাইকার মানুষটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে।
কতটা ভয়ংকর হয়ে উঠলে একটি সমাজে
একজন মানুষ রাস্তায় বের হয়ে নিরাপদে ঘরে
ফিরতে পারবে না❓
পরিবার অপেক্ষা করছে, প্রিয়জনেরা দোয়া করছে, আর একজন মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে !!!
নিউজে দেখলাম অপরাধীদের একজন গ্রেপ্তার হয়েছে, ভাল খবর।
কিন্তু আমি বেশি আশান্বিত হই না।
দেশের প্রচলিত আইনের ফাঁক ফোঁকরে এই অপরাধী আবার ছাড়া পাবে, আবার হয়তো ইট দিয়ে কারো মাথা থেৎলে দিবে!!!
আমরা এমন একটি দেশ চাই, যেখানে একজন মানুষ রাস্তায় বের হলে তার পরিবার অন্তত এই বিশ্বাস রাখতে পারে, সে নিরাপদে ঘরে ফিরে আসবে।
আল্লাহ আহত ভাইটিকে দ্রুত সুস্থতা দান করুন এবং সকলকে নিরাপদ রাখুন।
আমিন🤲
H JEBON.