DDP TV

DDP TV News and Music

04/08/2026

সেকশনে অনিয়ম, দুরৃনীতি ও বেতন বৃদ্ধির দাবিতে আজ ৪ আগষ্ট'২৬ সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাবনা সুগার মিলের নিকট প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনকালে উভয় পাশে দীর্ঘ প্রায় ৪/৫ কিঃমিঃ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিস্তারিত পরে ----
#ডিডিপি #দৈনিকডেসটিনি #গুরুআশ্রম #জংশন

03/08/2026

ঈশ্বরদীতে চোরের ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তার পুত্র আহত। গনধোলাইয়ে চোর নিহত।
#জংশন #ডিডিপি #গুরুআশ্রম #দৈনিকডেসটিনি #পাবনাপুলিশসুপার

02/08/2026

যখন প্রতিবেশী দেশে চলছে সংখ্যা লগুদের উপর নির্মম নির্যাতন, অমানবিক অত্যাচার তখন আমাদের দেশে বিরাজ করছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। এখানেই পাওয়া গেল আগে মানুষ তারপর ধর্ম। ভিডিওটি তার এক অনন্য উদহারন।
#ডিডিপি #গুরুআশ্রম #দৈনিকডেসটিনি

31/07/2026

কি হবে এই মাসুম শিশুর ভবিষ্যৎ? এই বয়সে ড্যান্ডি খোরদের দলে নাম লিখিয়েছে। পেটের ক্ষুধা নিবারনে করুণ চোখে তাকিয়ে থাকে মানুষের মুখের দিকে। ঠিকমতো চাইতেও পারেনা। কেন আজ এই পথে শুনুন ভিডিওতে ওর জীবনের করুন কাহিনী।
#জংশন #ডিডিপি #গুরুআশ্রম #দৈনিকডেসটিনি

29/07/2026

নবাগত পাবনা পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফ রাজশাহী থেকে পাবনা যাবেন ঈশ্বরদী রেলগেট হয়ে। উনার গাড়ী যখন রেলগেটের কাছাকাছি তখন বেরসিক গেটম্যান বন্ধ করে দিলো রেলগেট। গেটম্যানের দোষ কি? সুইস কেবিন বন্ধ করার নির্দেশ দিয়েছে। বিশাল একখান মালবাহী ট্রেন ঈশ্বরদী থেকে খুলনা অভিমুখে যাবে। ট্রেন ছেড়েও দিয়েছে।ওদিকে নবাগত পুলিশ সুপার ও ওসি সাহেবের গাড়ীটিও আটকা পড়েছে অন্যদের মতো। অপেক্ষা করতেই হবে গেট না খোলা পর্যন্ত। অবশেষে ট্রেন গেলো গেট খুললো তারপর যেতে পারলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফ। উনি স্বচক্ষে দেখে গেলেন ঈশ্বরদীবাসীর কষ্ট। একষ্ট দুরিকরনে হয়তো উনিও ভুমিকা রাখতে পারেন তাঁর নিজস্ব অবস্থান থেকে। ঈশ্বরদীবাসী সেটাই আশা করেন। এটি আজ ২৯ জুলাই'২৬ দুপুর সেয়া ২ টার ঘটনা।
#জংশন #ডিডিপি #গুরুআশ্রম #দৈনিকডেসটিনি

26/07/2026

বক্তৃতা করেন প্রধান অতিথি গুরুজী এস এম রাজা।
#জংশন #ডিডিপি #গুরুআশ্রম #দৈনিকডেসটিনি

21/07/2026

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কর্মকর্তাদের পরিচয়পত্র বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা।
ভিডিও ধারণঃ মিষ্টি।
#জংশন #ডিডিপি #দৈনিকডেসটিনি

18/07/2026

ঈশ্বরদীর তিলকপুরে শাহ সূফী সাবান আলী মুন্সির বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত। বিস্তারিত ভিডিওতে --
#জংশন #ডিডিপি #গুরুআশ্রম #দৈনিকডেসটিনি

17/07/2026

ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল ও বিএনপি নেতা আনোয়ার হোসেন জনির চরম উত্তেজনাকর বাকযুদ্ধ।
#জংশন #ডিডিপি #পাবনাপুলিশসুপার #গুরুআশ্রম

12/07/2026

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে গত ১১জুলাই'২৬ বিকেলে ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ও ঈশ্বরদী পৌর সভার সর্বশেষ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম নয়নের নেতৃত্বে শোক র‍্যালী বের হয়।
#জংশন #ডিডিপি #গুরুআশ্রম

Address

Ishurdi
6620

Website

Alerts

Be the first to know and let us send you an email when DDP TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category