TR Sylhet TV

TR Sylhet TV সত্য প্রকাশ করা আমাদের কাজ।

জগন্নাথপুরে সৌখিন বরর্শি শিকারি কমিটি গঠন সভাপতি জুয়েল আহমদ,সাধারণ সম্পাদক রাসেল আহমদ-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স...
09/07/2026

জগন্নাথপুরে সৌখিন বরর্শি শিকারি কমিটি গঠন সভাপতি জুয়েল আহমদ,সাধারণ সম্পাদক রাসেল আহমদ-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সৌখিন বরর্শি শিকারিদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং পরিবেশবান্ধব মাছ শিকারের সংস্কৃতি বিকাশের লক্ষ্যে জগন্নাথপুর সৌখিন বরর্শি শিকারি কমিটি গঠন করা হয়েছে।



এ উপলক্ষে গত ৩০ জুন (মঙ্গলবার) বিকেল ৫ টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টস্থ স্বপ্নচূড়া পার্টি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার নবীন ও প্রবীণ সৌখিন বরর্শি শিকারি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।



আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে কমিটির নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। কমিটিতে মোহাম্মদ জুয়েল আহমদ সভাপতি, স্বপন রহমান সহ-সভাপতি,রাসেল আহমদ সাধারণ সম্পাদক,আবির আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক,লিকছন মিয়া সাংগঠনিক সম্পাদক,সুমন্ত হালদার কোষাধ্যক্ষ এবং মোঃ মামুন আহমদ দপ্তর সম্পাদক নির্বাচিত হন।



একই সঙ্গে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও সম্মানিত সদস্যদের নামও ঘোষণা করা হয়। উপদেষ্টা পরিষদে রয়েছেন মোঃ মহরম আলী,মাহবুবুর রহমান,কামাল আহমদ,হাজী লালা মিয়া,গাজিউর রহমান,ফরাস মিয়া ও হেলাল আহমদ লিটন। সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোঃ মোস্তফা আলম,তাহির আলী আব্দুল আলীম,আব্দুল হাদী,আজাদ মিয়া ও আনু মিয়াকে।



সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জুয়েল আহমদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা,সৌখিন বরর্শি শিকারিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।পরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



উপজেলায় প্রথমবারের মতো সৌখিন বরর্শি শিকারিদের নিয়ে একটি সংগঠিত কমিটি গঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া পড়েছে। সচেতন মহলের মতে এই সংগঠনের মাধ্যমে শখের মাছ শিকারকে আরও শৃঙ্খলাবদ্ধ,দায়িত্বশীল ও পরিবেশবান্ধবভাবে পরিচালনার পাশাপাশি সামাজিক সম্প্রীতি,বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জলজ সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাস্তার বেহাল দশা!রাস্তা নাকি বাড়ির উঠান?এলাকার মানুষ কেন চুপ, দায়িত্বশীল ব্যক্তি কোথায়?আজকে জগন্নাথপুর থেকে এরালিয়া...
19/06/2026

রাস্তার বেহাল দশা!
রাস্তা নাকি বাড়ির উঠান?

এলাকার মানুষ কেন চুপ, দায়িত্বশীল ব্যক্তি কোথায়?

আজকে জগন্নাথপুর থেকে এরালিয়া বাজার যাওয়ার সময়, কেশবপুর আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এরালিয়া বাজার পর্যন্ত রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় বালু,পাথর রাখা দেখতে পেলাম। কোথাও রাস্তার মোড়ে, কোথাও আবার রাস্তার পাশ থেকে অর্ধেক রাস্তা জোরে। এরকম পরিস্থিতিতে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমাদের বোঝা উচিত চলাফেরা রাস্তায় এই রকম ইট,পাথর বালু ইত্যাদি রাখা উচিত নয়।

29/03/2026

ভূমধ্যসাগরে বিশুদ্ধ পানি না পেয়ে ডিজেল খায় জগন্নাথপুরের সায়েক! আহাজারি তার মা বলেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি...
09/03/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাচায়ানী গ্রামের চার কৃতি সন্তানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
সম্মানিত ব্যক্তিরা হলেন— সাবেক ছাত্রনেতা ফ্রান্স প্রবাসী আলী আহমেদ রাসেল, পর্তুগাল প্রবাসী শামছুল হক,যুবদল নেতা ইতালি প্রবাসী শামীম খান এবং সৌদি আরব প্রবাসী আমিনুল ইসলাম কনু। তাদের এই অবদানকে স্মরণীয় করে রাখতে এই সম্মাননা প্রদান করা হয়।

Address

Aralia Bazar Road
Jagannathpur

Telephone

+8801838145559

Website

Alerts

Be the first to know and let us send you an email when TR Sylhet TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share