AWBN .
➤ফুরিয়ে এলো বুঝি বেলা!!
➤জীবন হলো.

___________________________
- Life is not easy for everyone-
📲ON
কালো পতাকা ⚔️🇧🇩 a.wbn

25/04/2026

এক নিমিষে সব শেষ হয়ে যায় .

#قران

24/04/2026

ধন্যবাদ জানাই সময় কে..
তা না হলে মানুষের প্রতি আমার অন্ধবিশ্বাস ছিল

#قران

24/04/2026

দুনিয়া কাকে বলে.!?

#قران

23/04/2026

কথা ক্লিয়ার..

#قران

'            ক্ষণিকের মায়াআল ওয়াসকুরুনী বিন নুরইসলাম দুনিয়ার এই ক্ষণিকের মায়া—একদিন তো সবই ফুরিয়ে যাবে,রঙিন স্বপ্ন, হাসি...
23/04/2026

' ক্ষণিকের মায়া
আল ওয়াসকুরুনী বিন নুরইসলাম

দুনিয়ার এই ক্ষণিকের মায়া—
একদিন তো সবই ফুরিয়ে যাবে,
রঙিন স্বপ্ন, হাসির মেলা,
সময় এসে সব ছিনিয়ে নেবে।

অট্টালিকা, সোনার পাহাড়,
কিছুই যাবে না সাথে করে,
যে হাতে ছিল দুনিয়া ধরা,
সেই হাতও একদিন থামবে ঘরে।

আপন বলে যাদের ভেবেছি,
ভিড় করে ছিল চারপাশে,
শেষ পথটাতে একাই যেতে হয়,
কেউ থাকে না সেই নিঃশ্বাসে।

শুধু তোমার পথে চলা আমলগুলো
আমার সঙ্গী হয়ে কবরে নামবে,
নিঃশব্দ রাতে অন্ধকারে
ওরাই আলো হয়ে পাশে দাঁড়াবে।

যে চোখ আজ দুনিয়া দেখে,
একদিন সে চোখ বন্ধ হবে,
যে মুখে আজ কথা ঝরে,
মাটির নিচে নীরব রবে।

হিসাবের সেই কঠিন ক্ষণে
নেই কোনো ফাঁকি, নেই কোনো ছল,
যা করেছি গোপনে কিংবা প্রকাশ্যে
সবই হবে সামনে অনল।

তাই এই ক্ষণিক দুনিয়ার পথে
ভুলে যেও না চিরদিনের ঠিকানা,
আজকের আমল, আজকের নিয়ত—
কাল হবে তোমার আসল ঠিকানা।

দুনিয়ার এই ক্ষণিকের মায়া—
শুধু এক পরীক্ষা, এক সফর,
যে বুঝে নেয় এই গোপন কথা
সে-ই পায় শেষের সুন্দর ঘর।

— আল ওয়াসকুরুনী বিন নুরইসলাম
– লেখা ৬০/;
#قران

23/04/2026

আস্তাগফিরুল্লাহ্

22/04/2026

ইন শা আল্লাহ 💔🥹

#قران

“ভাঙা হায়াতের কথা”—আমি বাঁচতে চাই—আমার জীবনের বাস্তব কথা বাঁচার ইচ্ছা হারিয়ে যাচ্ছে আমার.🥺 সত্যি বলছি হারিয়ে যাচ্ছে 💔কিন...
21/04/2026

“ভাঙা হায়াতের কথা”—আমি বাঁচতে চাই—
আমার জীবনের বাস্তব কথা বাঁচার ইচ্ছা হারিয়ে যাচ্ছে আমার.🥺 সত্যি বলছি হারিয়ে যাচ্ছে 💔

কিন্তু বাঁচার ইচ্ছেটাই যেন হারিয়ে ফেলছি ধীরে ধীরে।
ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলে,
যার শব্দ কেউ শোনে না—
শুধু আমি শুনি, নিঃশব্দ চিৎকারে।

পরিবার আছে, তবুও নেই—
তারা দেখে, কিন্তু বুঝে না;
আমার ভাঙা মনটা তাদের কাছে
শুধুই এক অজানা গল্প।

ঋণগুলো শুধু কাগজে লেখা সংখ্যা না—
এগুলো যেন বিষাক্ত শেকল,
প্রতিদিন একটু একটু করে
আমাকে শ্বাস নিতে দেয় না।

রাতগুলো লম্বা হয়ে যায়—
চোখে ঘুম আসে না,
মনে হয় সবকিছু থেমে গেছে,
শুধু কষ্টটা চলছে অবিরাম।

কখনো ভাবি—
এই বোঝা কি কোনোদিন নামবে?
নাকি আমি এই বোঝার নিচেই
ধীরে ধীরে হারিয়ে যাবো?
তবুও…

হয়তো কোথাও একটা আলো আছে,
যেটা এখনো আমি দেখতে পাচ্ছি না।
হয়তো আল্লাহ এখনো আমাকে ডাকছেন—
“ধরো, আমি আছি…”

আল ওয়াসকুরুনী বিন নুরইসলাম
লেখা৫৯/;
#قران

21/04/2026

. “হায়াতের হিসাব”
আল ওয়াসকুরুনী বিন নুরইসলাম

সময় আর হায়াতের অপচয় ছাড়া কিছুই করতে পারি নাই—
এই কথাটা আজ বুকের ভেতর আগুন হয়ে জ্বলে যায়।

হাসির আড়ালে লুকানো যে দীর্ঘশ্বাসের গল্প,
সেটা শুধু আমি আর আমার রবই জানে নিঃশব্দে।

যে সময় ছিল আমার আমানত,
যে নিশ্বাস ছিল আল্লাহর দেওয়া নিয়ামত,
সেগুলোই আমি হারিয়ে ফেলেছি অবহেলায়—
দুনিয়ার ক্ষণিক মোহে, ভুলের অন্ধকার ছায়ায়।

ফজরের আলো ডাকতো আমায়,
আমি ঘুমিয়ে থাকতাম অলসতায়;
রাতের নিস্তব্ধতায় যখন দরজা খুলতো রহমতের—
আমি তখন ডুবে ছিলাম গাফিলতির অন্ধকারে।

কতবার আল্লাহ ডেকেছেন,
“ফিরে আয়, আমার বান্দা”—
কিন্তু আমি শুনেও শুনিনি,
নিজের পথেই হেঁটেছি একা।

আজ বুঝি, সময় থেমে থাকে না,
হায়াতও কারো জন্য অপেক্ষা করে না;
একদিন হঠাৎ সব শেষ হয়ে যাবে—
থেমে যাবে এই দুনিয়ার সব ব্যস্ততা।

কবরের অন্ধকারে যখন শুয়ে থাকবো,
কেউ থাকবে না পাশে—
না বন্ধু, না আপনজন,
শুধু আমলগুলোই হবে আমার সঙ্গী।

তখন কি বলবো আমি?
কি জবাব দেবো আমার রবকে?
যখন তিনি জিজ্ঞেস করবেন—
“কি করেছো তুমি তোমার জীবনে?”
হায় আফসোস!

যদি আবার ফিরে পেতাম সেই হারানো সময়,
সিজদায় ভিজাতাম কপাল,
কাঁদতাম তাঁর দরবারে নির্জন রাতের নীরবতায়।

কিন্তু তবুও দরজা বন্ধ হয়নি,
রহমতের পথ এখনো খোলা—
যতদিন নিঃশ্বাস আছে,
ততদিন ফিরে যাওয়ার সুযোগ আছে ভোলা।

তাই আজ আমি বলি নিজেকে—
আর না, এই গাফিলতি আর না;
এবার আমি ফিরবো আমার রবের দিকে,
তাওবার অশ্রুতে ধুয়ে ফেলবো সব গুনাহ।

হে আল্লাহ! 🤲
তুমি ক্ষমা করে দাও আমার সব ভুল,
আমার অপচয় করা সময়গুলোকে
তুমি রহমতে ঢেকে দাও, করো কবুল।

আমার বাকি জীবনটুকু
তোমার পথে কাটাতে দাও—
যেন শেষ নিশ্বাসে বলতে পারি,
“আমি ফিরে এসেছি, হে আমার রব, আমাকে তুমি গ্রহণ করো…” 🌙

আল ওয়াসকুরুনী বিন নুরইসলাম
লেখা- ৫৮/;
#প্রবাসী #বন্ধু
#قران

21/04/2026

Subhanallah Allah Hu Akbar
🌹🌹آمین یا اللّٰہ🌹🌹


#قران

Address

Jamalpur Chak

Website

Alerts

Be the first to know and let us send you an email when AWBN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category