Jamalpur Khobor 24

Jamalpur Khobor 24 জামালপুর জেলার সকল খবরাখবর সবার আগে পেতে যুক্ত থাকুন আমাদের সাথে৷ সত্য ও সঠিক তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

29/08/2026

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর উপজেলা কৃষক দল প্রস্তুতি সভা।

24/08/2026

২৪/০৮/২৬
রোজ সোম বার,
হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে জামালপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ বিভাগীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা হোটেলে শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে শহরের তমালতলা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য ফেডারেশনের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, জামালপুর জেলা ইউনিয়নের সহ-সভাপতি স্বপন মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

10/08/2026

জামালপুরে উৎস কর কর্তন বিষয়ক মতবিনিময় সভা

জামালপুর জেলার সকল বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে উৎস কর কর্তন, পিএসআর যাচাই ও আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট (সোমবার) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনয়েতনে ময়মনসিংহ কর অঞ্চল পারদর্শী রেঞ্জ- ২ এর আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কর অঞ্চল ময়মনসিংহর পরিদর্শী রেঞ্জ ২ এর যুগ্ন কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, পরিদর্শী -৪ যুগ্ন-কর কমিশনার এসএম গালিব ফারুক, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান, জামালপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি,

07/08/2026

মিডিল লাইনের ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করেন
লাল দল একাদশ, বনাম সবুজ দল একাদশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন
যুবদলের সদস্য (সচিব) সোহেল রানা খান।

সভাপতিত্ব করেন সাদ্দাম হোসেন যুবদলের সদস্য।

07/08/2026

মৃত ব্যক্তির পরিবারের হাতে কল্যাণ তহবিলের চেক তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এস. এম মোসাদ্দেক আলী মোহন, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশীদ, সদস্য কামরুল হাসান রতন, মো. সাদেকুর রহমান হীরা, মো. আল আমীন, মো. আনোয়ার হোসেন শাহীন, মো. সুজন শেখ, মো. মোছাব্বির আহাম্মেদ জুয়েল, নুরু ড্রাইভার, মিজানুর রহমান ধুইলাসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সকল নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

29/07/2026

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে জামালপুর জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​ #জাতীয়_নাগরিক_পার্টি #জামালপুর #মশাল_মিছিল

28/07/2026

বানিয়া বাজার খাল পরিষ্কার অভিযান শুরু করলেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান ও সকল নেতৃবৃন্দ।

28/05/2026
জামালপুরের সিংহজানী খাদ্যগুদামে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন জামালপুর সদর আসনের সাংসদ অ্যাডভোকেট শাহ্ মো....
17/05/2026

জামালপুরের সিংহজানী খাদ্যগুদামে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন জামালপুর সদর আসনের সাংসদ অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়া পাড়া এলাকায় ভয়াবহ নদীভাঙন পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরি...
16/05/2026

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়া পাড়া এলাকায় ভয়াবহ নদীভাঙন পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত।

পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন। এলাকাবাসী স্থায়ী বাঁধ নির্মাণসহ কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
#জামালপুর Jamalpur Khobor 24

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur Khobor 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share