G. K BOSS

G. K BOSS The main purpose of my page is known 'General knowledge '.

ইউক্রেন নিয়ে টানা হ্যাচড়া কেন ??১| ইউক্রেন আয়তনের দিক থেকে ইউরোপের বৃহত্তম দেশ এবং এর জনসংখ্যা ৪০ মিলিয়নেরও বেশি। ২|...
28/02/2022

ইউক্রেন নিয়ে টানা হ্যাচড়া কেন ??

১| ইউক্রেন আয়তনের দিক থেকে ইউরোপের বৃহত্তম দেশ এবং এর জনসংখ্যা ৪০ মিলিয়নেরও বেশি।

২| ইউক্রেনে ইউরেনিয়াম আকরিকের মজুদ ইউরোপে ১ম

৩| টাইটানিয়াম আকরিক মজুদ ইউরোপে ২য় এবং বিশ্বের ১০ম

৪| ম্যাঙ্গানিজ আকরিকের মজুদ বিশ্বের ২য় (২.৩ বিলিয়ন টন, বা বিশ্বের রিজার্ভের ১২%)

৫| বিশ্বের ২য় বৃহত্তম লৌহ আকরিক মজুদ (৩০ বিলিয়ন টন);

৬| পারদ আকরিক মজুদ ইউরোপে ২য় স্থান

৭| শেল গ্যাস রিজার্ভে ইউরোপে ৩য় স্থান (বিশ্বে ১৩তম স্থান) (২২ ট্রিলিয়ন ঘনমিটার)

৮| প্রাকৃতিক সম্পদের মোট মূল্যে বিশ্বে ৪র্থ;

৯| কয়লা মজুদের ক্ষেত্রে বিশ্বের ৭ম স্থান (৩৩.৯ বিলিয়ন টন)

১০| আবাদযোগ্য জমির ক্ষেত্রে ইউরোপে ১ম;

১১|কালো মাটির ক্ষেত্রফল অনুসারে বিশ্বের ৩য় স্থান (বিশ্বের আয়তনের ২৫%);

১২| সূর্যমুখী ও সূর্যমুখী তেল রপ্তানিতে বিশ্বে ১ম স্থান;

১৩| বার্লি উৎপাদনে বিশ্বে ২য় স্থান এবং বার্লি রপ্তানিতে ৪র্থ স্থান;

১৪| বিশ্বের ৩য় বৃহত্তম উৎপাদক এবং ৪র্থ বৃহত্তম ভুট্টা রপ্তানিকারক; বিশ্বের ৪র্থ বৃহত্তম আলু উৎপাদনকারী;

১৫| বিশ্বের ৫ম বৃহত্তম রাই উৎপাদনকারী;

১৬| মৌমাছি উৎপাদনে বিশ্বে ৫ম স্থান (৭৫,০০০ টন);

১৭| গম রপ্তানিতে বিশ্বে অষ্টম স্থান;

১৮| মুরগির ডিম উৎপাদনে বিশ্বে নবম স্থানে; ১৯| পনির রপ্তানিতে বিশ্বে ১৬তম স্থান।

২০| ইউক্রেন ৬০০ মিলিয়ন মানুষের খাদ্য চাহিদা মেটাতে পারে

এক সিনিয়র সাংবাদিক ভাইয়ের থেকে শুনলাম এসব যুক্তি

29/04/2020

রুত্বপূর্ণ_পঙক্তি_ও_উদ্ধৃতি

১।"তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন"----- বঙ্কিমচন্দ্র

২। ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’----- ভারতচন্দ্র রায়গুনাকর

৩। ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’----- মুকুন্দরাম।

৪। আমরা আরম্ভ করি শেষ করি না,আড়ম্বর করি কাজ করি না,যাহা অনুশীলন করি,তাহা বিশ্বাস করি না------ রবীন্দ্রনাথ ঠাকুর

৫। ‘সই, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া।’----- চন্ডিদাস।

৬। ‘রূপলাগি অখিঁ ঝুরে মন ভোর
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।’ -------চন্ডিদাস।

৭। "প্রণমিয়া পাটনী কহিল জোর হাতে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"
----- অন্নদামঙ্গল কাব্য(ভারতচন্দ্র রায়গুনাকর

৮। "সুখের লাগি এঘর বাধিনু অনলে পুড়িয়া গেল"---- জ্ঞানদাস

৯। 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক দূর অকল্যাণ সফল অশোভন।'---------শেখ ফজলল করিম।

১০।‘কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর; মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।----- শেখ ফজলল করিম

১১।‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’ ------(সদ্ভাব শতক)- কৃষ্ণচন্দ্র মজুমদার

১২।‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।’------ রবীন্দ্রনাথ ঠাকুর

১৩। "মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়..." --------রক্তাক্ত প্রান্তর,মুনির চৌধুরী

১৪। "আমারে নিবা মাঝি লগে?..." পদ্মা নদীর মাঝি" -মানিক বন্দ্যোপাধ্যায়

১৫। সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি যেন ভাল হয়ে চলি------ মদনমোহন তর্কালঙ্কার

১৬।‘পাখি সব করে রব রাতি পোহাইল।”- মদনমোহন তর্কালঙ্কার

১৭।সাহিত্য জাতির দর্পন স্বরূপ------প্রমথ চৌধুরী

১৮।সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত------প্রমথ চৌধুরী

১৯ শিক্ষার 'স্ট্যান্ডার্ড' মানে জ্ঞানের 'স্ট্যান্ডার্ড', মিডিয়ামের 'স্ট্যান্ডার্ড' নয়।------ আবুল মনসুর আহমদ

২০। ‘আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি’ ---- সত্যেন্দ্রনাথ দত্ত।

২১।‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’------ জীবনানন্দ দাশ

২২। ‘‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।” --- সুফিয়া কামাল

২৩। ‘‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।”----- জীবনানন্দ দাশ।

২৪। ‘হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছাসে,”--- - সুকান্ত ভট্টাচার্য।

২৫।‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’----অতুল প্রসাদ সেন।

২৬।‘‘বহু দেশ দেখিয়াছি বহু নদ-নলে / কিন্তু এ স্নেহের তৃঞ্চা মিটে কার জলে?”----- মাইকেল মধুসূদন দত্ত।

২৭।" তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে"---- কাজী নজরুল ইসলাম

কার কাছে কোনটা ভাল লাগল? অথবা আপনার জানা একটু পঙক্তি/উদ্ধৃতি কমেন্ট করুন

05/01/2020

আয়তন: ১,৪৭,৬১০ বর্গ কি:মি
★ 'বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের ৫ডিসেম্বর
★ রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
★ ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
★ বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
★ স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
★ বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
★ উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে (১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে (১৯৪৭-১৯৭১)
★ স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
★ জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
★ রাজধানী: ঢাকা
★ বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
★ রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
★ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু (৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য (০.১৪%)
★ সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
★ আইন সভা: জাতীয় সংসদ
★ স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
★ জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
★ মোট উপজাতি ৪৮ টি
★ জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত ৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
★ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
★ আবহাওয়া কেন্দ্র : ৪টি
★ আবহাওয়া স্টেশন : ৩৫টি
★ এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
★ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
★ প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
★ জেলা : ৬৪টি
★ সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি কর্পোরেশন)
★ পৌরসভা : ৩২৮টি
★ উপজেলা: ৪৯২ টি
★ থানা : ৬৫০ টি
★ ইউনিয়ন : ৪৫৬২ টি
★ গ্রাম: ৮৭১৯১ টি
★ আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
★ ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
★ নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
★ সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
★ উপকূলীয় জেলা: ১৯টি
★ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
★ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা: ৮টি
★ জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
★ জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
★ জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
★ জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
★ সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
★ আদমশুমারি হয়েছে: ৫বার
★ মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
★ নিবন্ধিত রাজনৈতিক দল: ৪১টি
★ ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
★ অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
★ আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
★ সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
★ ব্যাংক নোট: ৬টি (১০ থেকে ১০০০ টাকার নোট)
★ শেয়ার বাজার: ২টি (DSE ও CSE)
★ EPZ: ১০টি (সরকারি ৮টি ও বেসরকারি ২টি)
★ গনভোট অনুষ্ঠিত হয়: ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
★ জরুরী অবস্থা ঘোষিত হয়েছে: ৫বার
★ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট: ৫বার
★ আন্তর্জাতিক বিমানবন্দর: ৩টি
★ মোবাইল ফোন অপারেটর: ৬টি (সিটিসেল, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)
★ সংবিধানের মোট অনুচ্ছেদ: ১৫৩টি
★ সংবিধান সংশোধিত হয়েছে: ১৭ বার
★ বাংলাদেশ ব্যাংকের শাখা: ১০টি (সর্বশেষ ময়মনসিংহ)
★ মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধা: ৬৭৭ জন
★ গ্যাস ক্ষেত্র: ২৭টি
★ সমুদ্রবন্দর: ৩টি (চট্টগ্রাম, মংলা,পায়রা)
★ স্থল বন্দর: ২৩টি
★ মোট মন্ত্রণালয়: ৪১টি
★ চা বাগান: ১৬৬টি
★ সরকারি টেলিভিশন: ২টি
★ পাবলিক বিশ্ববিদ্যালয়: ৪১টি
★ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়: ২টি (এশিয়ান উইমেনস্ ইউনিভার্সিটি, চট্টগ্রাম এবং ইসলামিক ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি, গাজীপুর)
★ সরকারি মেডিকেল কলেজ: ৩১টি
★ মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১টি (বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়)
★ ক্যাডেট কলেজ: ১২টি (ছেলেদের জন্য ৯টি, মেয়েদের জন্য ৩টি)
★ জাতিসংঘের সদস্য রাষ্ট্র: ১৩৬তম
★ OIC এর সদস্য রাষ্ট্র: ৩২তম
★ সীমান্তবর্তী জেলা: ৩২টি (ভারতের সাথে ৩০টি, মায়ানমার সাথে ২টি,, রাঙামাটির সাথে উভয় দেশের সীমান্ত রয়েছে

05/01/2020

৪০ তম বিসিএস রিটেন : সর্বশেষ করনিয়
,
১) যে কটা দিন বাকি আছে তেমন গুরুত্বপূর্ন না হলে নতুন প্রশ্ন করবেন না। বারবার জানা বিষয় রিভাইস দিন।
২) শরীরের দিকে খেয়াল রাখবেন যেন এ সময় অযথা ছোট ভুল ও টেনশনের কারনে অসুস্থ হয়ে না পড়েন। এতদিন যা পড়েছেন তাতেই হবে।। বিসিএস শুধু মেধার খেলা নয় বরং আত্মবিশ্বাসেরও খেলা।
৩) সংবিধান ও সাহিত্য অংশটি আবার বারবার ঝালিয়ে নিন প্রচুর নম্বর আসবে এখান থেকে।
৪) ইংরেজীর রচনা ৫০ মার্ক তাই প্রথমে লেখাই ভাল তবে প্রথমে passage এর প্রশ্ন সলভ করে রচনায় হাত দিতে পারেন। আমার রচনা বেশি পৃষ্ঠা লিখতে পারিনি শুধু শেষে লিখতে গিয়ে আড়াই পেজ লিখতে পেরেছিলাম। তাই আপনারা ভুল করবেন না।
৫) ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার সময় ঘাবড়াবেন না। শব্দ ধরে ধরে অনুবাদ নয় বরং ভাবটা নিজের ভাষায় প্রকাশ করতে পারলেও পূর্ন নম্বর পাবেন। তবে গঠন যাতে ঠিক থাকে খেয়াল করবেন। অনেকে ইংরেজিতে দূর্বল ভাবেন নিজেকে। এটা করবেন না আপনি যেভাবে পারেন সেভাবেই সঠিকটা করেন দেখবেন ভাল লাগবে।
৬) কালো ও নীল কালি ছাড়া অন্য কালি নিষিদ্ধ। তাই অন্তত কোটেশন ও reference গুলো নীল কালি দিবেন। দেখবেন পরীক্ষক আপনার লেখার প্রেমে পড়ে যাবেন। আর প্রেমে পরলে যা হয় তাতো জানেনই।
৭) বাংলাদেশ বিষয় বলিতে ৪০ টি প্রশ্নোত্তর লিখতে হবে। তাই দ্রত লেখার অভ্যাস করুন। এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা সুন্দর করে লিখলেই নম্বর।
৮) পারেন আর নাই পারেন ইনিয়ে বিনিয়ে লেখার প্রস্তুতি নিন। কোন প্রশ্ন ছেড়ে আসবেন না।
৯) দেয়াল ঘড়ির দিকে সময় দেখে প্রতিটি প্রশ্ন লিখবেন সময় ভাগ করে। কোন প্রশ্নেত্তরের মাঝপথে সময় শেষ হলে উপসংহার টানুন দ্রুত পরের প্রশ্নে চলে যান।
১০)আল্লাহর সাহায্য চান, তিনিই রুজির মালিক। পরীক্ষার রুমে confidence হারাবেন না। ভাববেন আমিই সব থেকে ভাল পরীক্ষা দিচ্ছি। আপনিই বস।
১১) একটা প্রশ্নোত্তর শেষ হলে একটা ছোট দাগ দিবেন ______ এভাবে। এটা তাদের নিয়মেই লেখা আছে অনেকেই অনুসরন করেন না।
১২) আপনার জন্য একটা খাতা বরাদ্দ তাই লেখা শুরুর আগে ছেঁড়া ফাটা দেখে নিবেন।
১৩) যে ড্রেস পরে বা কলমে লিখে অভ্যস্ত সেটাই পরবেন বা লিখবেন। আজই কলম কিনে পুরনো করুন। আমি linc gliss দিয়ে লিখতাম, অনেক দ্রুত লেখা যায়।
১৪) তথ্যগুলো টেবিলের মধ্যে নীল কালি দিয়ে ঘিরে দিবেন। নিচে সূত্র দিবেন। ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য দেবার চেষ্টা করবেন। মনে রাখবেন right is fine, wrong is crime.
১৫) রুমে শিক্ষকদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। অনেক সময় তারা আপনার বিপদে সদয় হতে পারে। আবার খারাপ ব্যবহারের বদলা স্বরুপ একটুতেই খাতা কেড়ে নিয়ে রেখে দিতে পারেন। সাবধান।
,
ও হ্যাঁ, admit card এর কথা ভুলেই গেছি। পরীক্ষার রাতে এটা ঠিক করে তাড়াতাড়ি শুয়ে নাক ডেকে ঘুমাবেন আর ভাববেন এবার ক্যাডার হবেন ইনশা আল্লাহ।
,
লিখনে- মো. আব্দুর রাজ্জাক
৩৫ বিসিএস শিক্ষা ক্যাডার

05/01/2020

❤ #জেনে_নেই_SAARC_সম্পর্কে_বিস্তারিত_তথ্য❤

★পূর্ণরূপ --- South Asian Association for Regional Co-operation.
★প্রধান উদ্যোক্তা --- প্রেসিডেন্ট জিয়াঊর রহমান।
★সার্কের সদর দপ্তর অবস্থিত --- কাঠমুন্ডু,,নেপাল।
★সর্বশেষ সদস্য --- আফগানিস্তান।
★প্রথম চেয়ারম্যান --- মো. এরশাদ।
★প্রথম মহাসচিব --- আবুল আহসান (বাংলাদেশ) ।
★প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় --- ১৯৮৫ সালে ঢাকায়।
★সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত --- নয়াদিল্লি,,ভারত।
★প্রথম নারী মহাসচিব --- ফাতিমা দিয়ানা সাঈদ।
★মহাসচিব নির্বাচিত হন --- ৩ বছরের জন্যে।
★SAPTA (South Asian Preferential Trade Arrangement) চুক্তি সাক্ষরিত হয় --- ১৯৯৩ সালে।
★SAFTA(South Asian Free Trade Area) চুক্তি সাক্ষরিত হয় --- ২০০৪ সালে। (কার্যকর হয় ২০০৬ সালে)।
★সার্কভুক্ত দেশ মালদ্বীপের সাথে বাংলাদেশের কোন বানিজ্য নেই।
★সার্কভুক্ত দেশ নেপালের আয়তন প্রায় বাংলাদেশের সমান।
★সার্ক এর অন্তর্ভুক্ত স্থলবেষ্ঠিত রাষ্ট্র --- ৩ টি। আফগানিস্তান,,নেপাল,,ভুটান।
★সার্ক এর সদস্য দেশ ৮ টি (বাংলাদেশ,,নেপাল,, ভারত,,শ্রীলঙ্কা,,ভুটান,,মালদ্বীপ,,পাকিস্তান ও আফগানিস্তান)।
★সার্ক আবওহাওয়া কেন্দ্র ঢাকাতে।
★সার্ক সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলংকায়।
★সার্ক কৃ্ষি বিষয়ক কেন্দ্র ঢাকায়।
★সার্ক তথ্য কেন্দ্র নেপালে।
★সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতে।

পোস্টটি পড়ে ভালো লাগলে শেয়ার,,লাইক ও কমেন্ট করে সাথেই থাকুন।
নাজমুল ইসলাম

05/01/2020

G K BOSS পেইজের পক্ষ থেকে সবাই কে স্বাগতম।

05/01/2020

ব্যতিক্রমধর্মী_৩০টি_বাক্য_সংকোচন (টানা মুখস্থ করবেন)

১| অগ্রপ্রশ্চাৎ ক্রম অনুযায়ী- আনুপূর্বিক
২| অতীতের বিষয়ের জন্য শোক প্রকাশ- গতানুশোচনা
৩| অশ্বের চালক- সারথী
৪| আকাশ ও পৃথিবী- ক্রন্দসী
৫| আমার সদৃশ -মাদৃশ
৬| ঈষৎ রক্তবর্ণ- আরক্ত
৭| ঈষৎ উষ্ণ- কবোষ্ণ
৮| ঈষৎ কম্পিত- আধুত
৯| উত্তর দিক সম্পর্কিত- উদীচ্য
১০| উদ্ভিদের নতুন পাতা- কিশলয়/ পল্বব
১১| ঋণ দেয় যে- উত্তমর্ণ
১২| ঋণ নেয় যে- অধমর্ণ
১৩| একই কালে বর্তমান- সমকালীন
১৪| একই সময়ে বর্তমান- সমসাময়িক
১৫| ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে- তুলাদণ্ড
১৬| কৃষ্ণপক্ষের শেষ তিথি- অমাবস্যা
১৭| কাচের তৈরি ঘর- শিশমহল
১৮| ক্ষমা করার ইচ্ছা- তিতিক্ষা
১৯| গমন করতে পারে যে- জঙ্গম
২০| ঘোড়ার গাড়ির চালক- কোচওয়ান
২১| জাহাজের খালাসী- লস্কর
২৩| তার মতো- তাদৃশ
২৪| তোমার মতো- ত্বাদৃশ
২৫| দুই নদীর মধ্যবর্তী স্হান- দোয়াব
২৬| দুগ্ধবতী গাভী- পয়স্বিনী
২৭| ধুলার মত রং যার- পাংশুল
২৮| পড়া হয়েছে যা- পঠিত
২৯| পড়ার উপযুক্ত- পঠিতব্য
৩০| পূর্ণিমার চাঁদ- রাকা
Najmul islam

Address

Jamalpur Tangail Highway
Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when G. K BOSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category