26/03/2026
একটা সময় ছিল,
যখন আমার সব কথা শোনার মতো কেউ ছিল না…
চারপাশে অনেক মানুষ থাকলেও,
মন খুলে বলার মতো একজন মানুষও পাইনি।
তখনই প্রথম হাতে তুলে নিয়েছিলাম একটা কলম…
প্রথমে শুধু এলোমেলো কিছু লিখতাম,
কোনো মানে ছিল না, কোনো গুছানো কথা ছিল না…
কিন্তু ধীরে ধীরে বুঝলাম—
এই কলমটাই আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছে।
যখন মনটা খুব খারাপ থাকতো,
আমি কাগজে লিখতাম আমার না বলা কষ্টগুলো…
কেউ দেখতো না, কেউ জানতো না,
তবুও মনে হতো কেউ একজন আমাকে বুঝছে।
প্রতিটা অক্ষরের মাঝে লুকিয়ে থাকতো আমার কান্না,
প্রতিটা লাইনে জমা হতো না বলা হাজারো গল্প…
একদিন হঠাৎ খেয়াল করলাম—
আমার হাতের লেখা বদলে গেছে…
আগের মতো শুধু অক্ষর না,
এখন প্রতিটা শব্দে অনুভূতি মিশে থাকে।
হয়তো এজন্যই বলে—
হাতের লেখা শুধু লেখা না,
এটা মানুষের মনের আয়না…
আজকাল সবাই খুব দ্রুত সব কিছু করে,
মোবাইলে টাইপ করে, সেন্ড করে…
কিন্তু হাতে লেখা সেই ধীর, শান্ত অনুভূতিটা—
ওটা আর কোথাও পাওয়া যায় না।
আজও মাঝে মাঝে আমি কলমটা হাতে নেই…
কাগজ খুলে বসি,
আর চুপচাপ লিখতে থাকি—
নিজের সাথে নিজের গল্প…
কারণ আমি জানি,
এই কলমটা কখনো আমাকে ভুল বুঝবে না… 🖤✍️