22/07/2026
আসুন ছোট্ট রানার গল্প শুনি
ছোট্ট রানা।বয়স ১০ বছর। বাড়ি কুলুরচর।রাত ১০.৩০ টা।জামালপুর পাঁচরাস্তার মোড়ে বাদাম বিক্রি করছিলো।আমার কাছে বাদাম বিক্রি করার জন্যে এগিয়ে এলো।
-বাদাম নিবেন স্যার?
-প্যাকেট কতো করে বিক্রি করো বাবু?
-১০ টাকা স্যার।
-কয় প্যাকেট আছে?
-১৫/২০ টা হবে।
_আপনি সবগুলো নিবেন স্যার?
-হ্যা
ওর মলিন মুখটা রাস্তার আলোয় উজ্জ্বল হয়ে উঠলো।
বললাম তোমার নাম কী বাবু?
- রানা
- তোমার বাবা কী করে?
- বাবা নেই।
-তোমার মা কি করে?
-কিছু করেন না।আমার আরও ছোট এক ভাই দুই বোন আছে।ওদের দেখেন,আমাদের জন্যে রান্না করেন।
- কোন বাসায় কাজ করে না?
-মায় করতে চাই ই।আমি করতে দেই না।মার এমনিতো অনেক কষ্ট। অন্য মানুষের বাসায় কাজ করলেতো আরও কষ্ট হবে।আর ছোট ভাই বোনকে কে দেখবে?
।
ও সারাদিন বাদাম বিক্রি করে ১৫০/২০০ টাকা লাভ করে।তাই দিয়ে 'চাল,আলু কিনে বাসায় ফিরে।তাই দিয়ে পাঁচজনের খাওয়া। ছোট্ট রানার কথা শুনে চোখে পানি চলে আসলো। ওর মাথায় হাত দিয়ে একটু আদর করতেই আমার মুখের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় একদম কাছে এসে একহাতে আমাকেও জড়িয়ে ধরলো।ওকে নিয়ে বাসার দিকে হাঁটতে থাকলাম।
-কোথায় নিয়ে যাচ্ছেন স্যার?
-কাছেই ।
- বাসার নীচে এসে ওর বাদামগুলো নিলাম।কলা নিয়ে এসেছিলাম।দুটো কলা খাওয়ার জন্যে দিলাম।কিন্তু না খেয়ে বললো বাড়ি গিয়ে খাবো স্যার।আমার ছোট ভাই কলা খুব পছন্দ করে।ওকে আরও দুটো কলা দিলাম।
বাসার নীচ থেকে আমার স্ত্রীকে কল দিলাম।খাবার কি আছে।বললো যে রুটি আছে,সবজি আর ডিম ভাজি।
বললাম যে একজন গেস্ট আসছে।রেডি করো।
লিফটে উঠলাম ওকে নিয়ে।মনে হলো অনেক খুশি।
বাসায় এসে ওকে বসালাম।শোফায় বসে আরও খুশি হলো। আমার স্ত্রীকে বললাম
- এই আমাদের আজকের গেস্ট। ও গেস্টের জীবনের গল্প শুনে ভারাক্রান্ত হলো।রানাকে দুটি রুটি আর ডিম ভাজি দিয়ে খেতে দেওয়া হলো।কিন্তু ও না খেয়ে বললো যে আমারে একটা প্যাকেটে দেন।বাড়ি গিয়ে মা ভাই বোন সবাই একসাথে খাবো। আমার স্ত্রী আর রুটি দূটি ডিম ভেজে ওকে দিলো।রানা অনেক খুশি হলো।রাত ১১.০০। রানা বললো-
আমারে স্যার নামায়ে দেন।আমিতো লিফটে একাই নামতে পারব না।
ওকে নামিয়ে দিয়ে এলাম।
মলিন পোশাক। ছোট্ট রানা।মাথার উপরে অনেক বড় দায়িত্বের পাহাড়।কিন্তু ওর মনটা আকাশের সমান।আমাদের মনে কি দারুণ প্রশ্নের জন্ম দেয়!
আমাদের মতো তথাকথিত শিক্ষিতদের ওর কাছ থেকে শিক্ষার নেওয়ার শিক্ষা দিয়ে যায়।রাষ্ট্রের সামনেও রেখে যায় অনেক প্রশ্ন!!!