Noumi's Mom

Noumi's Mom আমার মেয়ে আমার পুরো পৃথিবী
(1)

17/08/2026

ও ফুপু,,,
আপনাকে অনেক মিস করি😭❤️
আমাদের ফ্যামিলি মেম্বার সাত জন থেকে ছয় জন হয়ে গেছে। প্রতি পদক্ষেপে আপনাকে মনে পড়ে... 💔
আল্লাহ,, ফুপুকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবেন 🤲

01/08/2026

নওমীর বুবু আর নেই 😭
এ যে কত বড় বিচ্ছেদ কাকে বলবো, কিভাবে বুঝাবো!!
বাবার ফুপু, শুনতে মনে হয় সম্পর্ক টা দূরের। আমরা অনেকেই বাবার ফুপুদের চিনিনা, দেখিও না ভাব ভালোবাসা তো দূরে থাক। নওমীর ক্ষেত্রে হয়েছে পুরো উল্টা। আসেন ক্লিয়ার করে বলি..
আমার ফুপশাশুড়ি স্বামী মারা যাওয়ার পর ভাইয়ের সংসারে চলে আসেন।গত ১৯/২০ বছর তিনি এই সংসারে ছিলেন। মানে আমি বিয়ে হয়ে এসেই ফুপু কে পাইছি। আমাদের ফ্যামিলি মেম্বার। এতদিন ফ্যামিলি মেম্বার থাকলেও নওমীর জন্মের পর ধীরে ধীরে ফুপু হয়ে উঠলেন নওমীর খেলার সাথী। একদম আত্মার সম্পর্ক। নওমী তার বুবুকে ছাড়া কিচ্ছু বুঝে না। আমার পরে দ্বিতীয় কেও যদি নওমী কে সর্বোচ্চ সময় দিয়ে থাকে সেটা ফুপু, মানে নওমীর বুবু। গত ২৮জুলাই ফুপু মারা গেছে। আসলে মারা যায়নি, কিছু জানুয়ার মেরে ফেলেছে। ফুপুর কানের গলার গয়নার জন্য ফুপু কে হত্যা করে গয়না নিয়েছে। আল্লাহর রহমতে খুবই তাড়াতাড়ি হত্যাকারীরা ধরা পড়েছে। আল্লাহ চাইলে হয়তো ওদের ফাঁসি হবে 🤲। কিন্তু নওমী যে কি হারালো এই ক্ষতি অপূরণীয়। নওমী অনেক ছুটো। ওর বয়স মাত্র ৩ বছর। জানিনা ওর বুবুর কথা মনে থাকবে কিনা। আল্লাহ নওমী কে বাঁচিয়ে রাখলে বড় হয়ে যখন এই পোস্ট পড়বে তখন হয়তো জানবে নওমীর একজন বুবু ছিল, যে নওমী কে খুবই ভালোবাসতো। আল্লাহ,!!, ফুপু কে মরার সময় এক ফোটা পানিও মুখে দিতে পারিনাই। ৭০বছর বয়স্ক একজন মানুষ খুবই কষ্ট পেয়ে খুনিদের হাতে মরেছে। আল্লাহ তুমি তাকে জান্নাতের বাসিন্দা করে নিও। অনন্ত জীবনে শান্তি দিও 🤲
সবাই ফুপুর জন্য দোয়া করবেন 🤲

গত ২৩ তারিখ নওমীর জন্মদিন ছিল। জন্মদিন উদযাপনের কিছু ছবি নওমীর পেজে রেখে দিলাম 😍এটা নওমীর তৃতীয় জন্মদিন ❤️সবাই দোয়া করবে...
27/06/2026

গত ২৩ তারিখ নওমীর জন্মদিন ছিল। জন্মদিন উদযাপনের কিছু ছবি নওমীর পেজে রেখে দিলাম 😍
এটা নওমীর তৃতীয় জন্মদিন ❤️
সবাই দোয়া করবেন নওমীর জন্য 🤲
মাশাআল্লাহ ❤️

Happy Birthday মা ❤️❤️যদি মা বলি সে আমাকে বলে আমাকে মা বলো কেন? তোমার মা আসছে না? আবার যদি নওমী বলি তাহলে ঠোট ফুলিয়ে বলে...
23/06/2026

Happy Birthday মা ❤️❤️
যদি মা বলি সে আমাকে বলে আমাকে মা বলো কেন? তোমার মা আসছে না? আবার যদি নওমী বলি তাহলে ঠোট ফুলিয়ে বলে তুমি শুধু আমাকে নওমীই বলো কলিজা বলতে পারো না??!😍
শুভ জন্মদিন কলিজা ❤️❤️
দেখতে দেখতে ৩ বছর। আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুক ওই দোয়া করি 🤲
সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য 😍🤲

ক্লোজআপের বিজ্ঞাপন 😁👌❤️😍
17/06/2026

ক্লোজআপের বিজ্ঞাপন 😁👌❤️😍

20/05/2026

কি রাগ করলা??!
দেখতে দেখতে শুনতে শুনতে আসলেই এখন আমি রাগ করছি 😡

19/05/2026

আমরা কি মন খারাপ করি? নাকি আমাদের মন খারাপ হয়??!আমি বলতে চাচ্ছি মন খারাপ কি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে?!!

ছবির মানুষ টা বেঁচে নেই। রাত ১০ টায় তার শেষ জানাজা। হয়তো এতক্ষনে কবর দেওয়া হয়ে গেছে।  লিভার জটিলতায় কিছুদিন থেকে অসুস্থ ...
17/05/2026

ছবির মানুষ টা বেঁচে নেই। রাত ১০ টায় তার শেষ জানাজা। হয়তো এতক্ষনে কবর দেওয়া হয়ে গেছে। লিভার জটিলতায় কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। আল্লাহ হায়াত রাখে নাই মারা গেছে। একটা বিষয় আমাকে খুবই ভাবাচ্ছে,, আমরা কেমন জাতি মানুষের মৃত্যু নিয়ে উল্লাস করি!!! কারো সাথে মতের অমিল হতেই পারে তাই বলে আমি তার মৃত্যুতে খুশি হবো??! মৃত্যু তো কোনো শাস্তি না। আপনারা যারা উল্লাস করছেন ... মৃত্যুর খবরের নিচে হাজার হাজার নেগেটিভ কমেন্ট আর হা হা রিএক্ট এ ভরিয়ে ফেলছেন আপনারাও তো মারা যাবেন। নাকি??!!!
আমার এমন কোনো শত্রু নেই যার মৃত্যুতে আমি খুশি হব, বা মৃত্যু কামনা করি।
হয়তো আপনার আমার মৃত্যুতেও কতো মানুষ উল্লাস করবে!!!😭

13/05/2026

নওমী যখন টিকটক করে 😃😃

12/05/2026

আজ আমার বিবাহ বার্ষিকী।
২০২০-২০২৬
৬ বছর হলো আমাদের বিয়ের। আর হ্যাঁ, উকিল সাহেব আজ আপনারও বিবাহ বার্ষিকী😃😃। আইন এর কত ধারা আপনার মনে থাকে শুধু মনে থাকে না বিশেষ দিনগুলো,,,, 😏
সমস্যা নেই, আমি মনে রাখবো।
শুভ বিবাহ বার্ষিকী উকিলসাহেব❤️।এভাবেই মনে করিয়ে দিতেই দিতেই ৬০ বছর কেটে যাক এই প্রার্থনা 🤲।
সবাই দোয়া করবেন 🤲

Address

Jamalpur. . Mymensingh
Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Noumi's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noumi's Mom:

Shortcuts

Share