05/09/2026
এই অসভ্যটার বিরুদ্ধে কঠিন আইনিপদক্ষেপ নেয়া এখন সময়ের দাবী। সে একজন নারীকে অকারণে যেভাবে অপদস্ত করে চলেছে এবং আক্রোশপ্রসূত হয়ে নিজের ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতে যেভাবে একজন অসহায় নারীর পেছনে উঠে পড়ে লেগেছে, সেটা ভয়াবহ। সে বারবার ধর্মপ্রাণ নাগরিকদের উস্কে দিয়ে তাদের ধর্মীয় আবেগকে কাজে লাগানোর চেষ্টায় মত্ত হয়ে আছে। মিতু নিজ থেকে ধর্মের বিপক্ষে কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেনাই। সে যা বলেছে তা একান্ত তার আত্মকথন। কাউকে সে ধর্মের বিপক্ষে কথা বলে উস্কানি দেয়নি। বরং পপিই এসব ভিডিও পাবলিশ করে সতীনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যাচ্ছে। আবেগী বাঙালি এবার এই খেলোয়ারের পাতানো ফাঁদে পা না দিলেই হয়।
এর আন্তরিক সহায়তা কামনা করছি এব্যাপারে। জনরোষে মিতু নামক মেয়েটির জীবন বিপন্ন হতে পারে। তাই জনগণকে উস্কানোর অপরাধে পপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা বর্তমানে ভীষণ প্রয়োজন।
゚