10/08/2026
আমার মনে আছে ,তখন টেস্ট পরীক্ষা। আমি বরাবরই আমার মায়ের একটু বেশি আদরের মেয়ে। ছোটবেলা থেকেই আমার খাওয়া-দাওয়া, ঘুম, পড়াশোনা—প্রায় সবকিছুতেই আম্মুর উপর অনেক বেশি নির্ভরশীল ছিলাম। পরীক্ষার সময়টাতেও আম্মুকে পাশে পাওয়াটা আমার কাছে একরকম অভ্যাসের মতো ছিল।
কিন্তু পরিস্থিতি এমন ছিল যে, সেই সময়টায় আম্মু আমার সঙ্গে থাকতে পারেনি। যেদিন আম্মু আমাকে রেখে চলে যায়, সেই মুহূর্তটা আজও আমার খুব মনে পড়ে। আমি একটা লাল রঙের কুর্তি পড়েছিলাম।আমার চোখ দুটো পানিতে ভরে গিয়েছিল, গলা যেন কান্নায় আটকে আসছিল—কথা বলার মতো অবস্থাও ছিল না। যে মেয়েটা পরীক্ষার দিন মাকে এক মুহূর্তের জন্যও ছাড়া ভাবতে পারত না, সেই আমিই আম্মুকে ছাড়া একের পর এক সবগুলো পরীক্ষা দিয়ে এসেছিলাম।
সেই কঠিন সময়ে অনেক কাছের মানুষ আমাকে আগলে নিয়েছেন। তাদের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আবার কিছু মানুষকে খুব কাছ থেকে চিনেছি, তাদের অনেক রূপ দেখেছি। তবে আজ বুঝি, জীবনের প্রতিটি মানুষ, প্রতিটি পরিস্থিতিই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়।
সব বাধা, কষ্ট আর চোখের পানি পেরিয়ে যেদিন আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলো, সেদিন আমার মাকে আনন্দে কাঁদতে দেখেছিলাম। সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি। আর আজকের এই দিনটাও যেন সেই সব কষ্টেরই একটা সুন্দর উত্তর।
যারা আমার কঠিন সময়ে নিঃস্বার্থভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আমার হাতটা শক্ত করে ধরে রেখেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ (বড় আম্মু , মেজ আম্মু , বড় বাবা, মেজ বাবা আরও অনেকে)। হয়তো সবসময় মুখে বলা হয় না, কিন্তু তোমাদের এই ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না। ❤️
আর একটা বিশ্বাস আমার সবসময় ছিল—যে আমার পরিবার কখনো কারও ক্ষতি চায় না, কারও অমঙ্গল কামনা করে না, আল্লাহ আমাদের প্রতি অবিচার করেন না। মানুষ যতই চেষ্টা করুক আমাদের ভেঙে দিতে। আলহামদুলিল্লাহ, আজ আমি সেই বিশ্বাসেরই আরেকটা প্রমাণ পেলাম। 🤍
আজকের এই সাফল্য হয়তো অনেক বড় কিছু নয়, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অনেক রাতের কান্না, অনেক ত্যাগ, অনেক দুশ্চিন্তা।
সবাই আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন আমার জীবনের এই ছোট্ট সফলতাকে ধরে রাখার তৌফিক দেন, সামনে আরও ভালো কিছু করার শক্তি দেন এবং আমার মা-বাবার মুখে সবসময় হাসি রাখতে পারেন। আমিন। 🤍✨
゚viralシ