The Mohadan Bangla Koet News 24 bd. com

The Mohadan Bangla Koet News 24 bd. com Kazi Rafiqul Hasan
Editor

The Mohadan Washington post 24 bd. com শেখ মুজিব ও হাসিনা বন্দনায় সরব ‘ফাটাকেস্ট’ হতে চাওয়া সিলেটের সেই ডিসির অন্দরমহল! ...
26/06/2026

The Mohadan Washington post 24 bd. com

শেখ মুজিব ও হাসিনা বন্দনায় সরব ‘ফাটাকেস্ট’ হতে চাওয়া সিলেটের সেই ডিসির অন্দরমহল!

২৬ জুন ২০২৬,
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury



সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ডেক সিলগালা করার ৩ দিনের মাথায় প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ার আলমের অন্দরমহলের খবর নিয়ে আলোচনায় সরব সোস্যাল মিডিয়া, টকশো অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী ও সচেতন মহল। ফিল্মের ফাটাকেস্ট চরিত্রের মতো জনপ্রিয় অভিযানের পেছনে তার আসল উদ্দেশ্য নিয়েও কথা উঠছে। স্বচ্ছতার নামে শাহজালালের মাজারের ৭০০ বছরের ঐতিহ্য ও প্রথাকে তাড়াহুড়ো করে ডিসির ক্ষমতাবলে তছনছ করার পেছনে রাজনৈতিক কোন এজেন্ডা আছে কি না এমন জিজ্ঞাসা তৈরি হয়েছে।Politics



শাহজালালের মাজারের দানের টাকার হিসাব নিকাশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মাজারের ৩টি ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হলেও ডিসি অফিসের এলআর ফান্ড, কবি নজরুল অডিটোরিয়ামের আয়-ব্যয়ের স্বচ্ছতা, সারওয়ার আলমের উপর ঋণের শর্তভঙ্গ করার দায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিপুল জরিমানার বিষয়টি এখন সিলেটে আলোচিত। এছাড়া শাহজালালের মাজারে তাড়াহুড়ো করে নিজে উপস্থিত থেকে দানের টাকা গণনা ও ডিসির পক্ষ থেকে ৫ লাখ টাকা মাজারে প্রদানকে ডিসির ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলা হচ্ছে। এ ব্যাপারে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সিলেটের সমন্বয়ক আব্দুল করিম চৌধুরী বলেন, ‘সদ্য বিদায়ী ডিসি মাজার বিরোধী কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জন্ম দিয়ে বদলি হন। যেখানে মাজারের দানের টাকা গুনে গুনে ডিসি দেখালেন প্রচুর টাকা আসে, সেখানে যাওয়ার আগে মাজার তহবিলে ৫ লাখ টাকা দিয়ে রীতিমতো পলিটিক্যাল স্ট্যান্টবাজি করলেন।’



অনুসন্ধানে জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ভেজাল বিরোধী অভিযানের মধ্য দিয়ে এই সারওয়ার আলমের জনপ্রিয়তার (!) অভিষেক হয়। সে সময় আওয়ামী লীগের আস্থাভাজন হতে গিয়ে শেখ মুজিব, শেখ হাসিনাকে বন্দনা করে ফেইসবুকেও নিয়মিত পোস্ট করতেন তিনি। ২০১৮ সালে রাজনৈতিক বিরোধের সূত্রে আওয়ামীলীগ প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার ভূয়া অভিযোগের ভিত্তিতে ১৫ লক্ষাধিক টাকা জরিমানা করায়। আর এই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন নির্বাহী ম্যাজিস্টেট এই সারওয়ার আলম। আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে এই সারওয়ার আলম গণস্বাস্থ্য কেন্দ্রকে একরকম তছনছ করে দেন। অবশ্য আওয়ামীলীগের ক্ষমতার শেষের দিকে রহস্যজনক কারণে সারওয়ার আলমের প্রমোশন আটকে দেওয়া হয়।



এদিকে স্বচ্ছতার জন্য বিভিন্ন অভিযান ও মাজারের ডেক সিলগালা করলেও খোদ সারওয়ার আলমের বিরুদ্ধে গাড়ি ক্রয়ে শর্তভঙ্গ করায় জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ৬ লক্ষ ২৫ হাজার টাকারও বেশি জরিমানা করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গাড়ি সেবা শাখা থেকে প্রাধিকারপ্রপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা অনুযায়ী এই জরিমানা করা হয়। চলতি বছরের ২৯ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের গাড়ি সেবা শাখার স্বাক্ষরিত চিঠিতে এই জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সিলেট থেকে বিদায় নেওয়ার আগে এই জরিমানা আদায় করা হয়েছিল কি না তা জানা যায়নি।



এছাড়া জেলা প্রশাসনের তহবিল থেকে সদ্য বিদায়ী ডিসি ৫ লাখ টাকা দান করার পর ডিসি অফিসের ‘এলআর ফান্ড’ (যা বেসরকারি খাত থেকে আসে) এর টাকার স্বচ্ছতা ও হিসাব-নিকাশ নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। এ ব্যাপারে। ২৪ জুন বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক বলেন, ‘এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। এটি আমাদের নজরে আছে। তবে যা করার আলোচনার মাধ্যমে করতে হবে। পরিবর্তন করতে হলে সময় দিতে হবে। হুট করে কিছু করা যাবে না।’



বদলি হওয়া ডিসি সারওয়ার আলমের ব্যাপারে ক্ষমতাসীনদের ‘মর্জি’ বুঝে চলা এমন কথা প্রচলিত আছে। এর সত্যতা খোঁজতে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর তারিখে সারওয়ার আলমের ফেইসবুক পোস্টের একটি স্ক্রিনশট এই প্রতিবেদকের হাতে আসে। যেখানে তিনি শেখ হাসিনার প্রশংসা করে লিখেন ‘আমাদের প্রেরণার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী আপনার দীঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করছি। ধন্য পিতার ধন্য কন্যা আপনি বাঙালির হৃদয়ে বেঁচে থাকুন হাজার বছর। আপনার নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ ইনশাআল্লাহ।’ এর আগে ২০১৭ সালের ২০ জুলাই ‘আমি হতবাক !!!’বাংলাদেশ সংবাদ



শিরোনামে তিনি শেখ মুজিবর রহমানকে নিয়ে শিশুদের ছবি আঁকা প্রসঙ্গে ভিন্নধর্মী একটি পোস্টে লিখেন ‘আমরা ভাবি না পঞ্চম শ্রেণীর ছাত্রীর মতো শিশুরা যারা জাতির জনক বঙ্গবন্ধুকে স্বচক্ষে না দেখে মানসপটে ধারণ করে তুলির মাধ্যমে প্রকাশ করেছেন। সে সেমস্থ শিশুরা আমাদের মতো তথাকথিত সুবিধাবাদীদের চেয়ে কত পবিত্র এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে সত্যিকারভাবে অনুপ্রাণিত।’



এদিকে গত ১৭ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে তিনি লিখেন ‘পূণ্যভূমি সিলেটে স্বাগতম মাননীয় প্রধানমন্ত্রী। একজন অসাধারণ মানুষের সাধারণ চলাফেরা। আপনার জন্য শুভকামনা। এগিয়ে যাক বাংলাদেশ।’



৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্ব পালন করেন সারওয়ার আলম। ইন্টেরিম সরকারের আমলে সিলেটের ভোলাগঞ্জের পাথরকান্ডে গত বছরের ১৮ আগস্ট সিলেটের ডিসি হিসাবে নিয়োগ পান তিনি। ছাত্রাবস্থায় একটি ইসলামি সংগঠনের হল সভাপতি ছিলেন বলে জানা গেলেও এই তথ্যের সত্যতা যাচাই করা যায়নি। কিন্তু হযরত শাহজালালের মাজারে ডিসি সারওয়ারের নাটকীয়তায় তার গোপন রাজনৈতিক পরিচয় নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। এদিকে ডিসিকে প্রত্যাহারের প্রতিবাদে ও তাকে পূণর্বহালের দাবিতে সিলেটে মাজার সংস্কৃতি বিরোধী মতের মানুষ মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল করেছেন। ডিসিকে শ্লোগান দিয়ে তার অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ডিসি তাদের সাথে করমর্দন করেছেন ও চক্ষুসজল হয়েছেন। প্রশ্ন উঠছে তাহলে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে পেছনে রেখে ডিসি মাজারে ‘প্রশাসনিক হস্তক্ষেপ’ করতে নেমেছিলেন।

একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের প্রাক্ষালে ডিসি সারওয়ারের এ ধরনের স্পর্শকাতর পদক্ষেপ ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। মাজারের ডেগ সিলগালার পরপর তাকে প্রত্যাহার করা না হলে সিলেটের মাজার সংস্কৃতির পক্ষের লোকজনের সাথে ডিসির পক্ষে বিক্ষোভ মিছিলে নামা লোকদের বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারতো। এ থেকে একপক্ষের রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ তৈরি হতো।



বিষয়টি নিয়ে ইতোমধ্যে মাজার কর্তৃপক্ষ, ওলি আউলিয়াভক্ত মানুষ ও বিপক্ষের লোকজন দুই ভাগে ভাগ হয়ে গেছেন। মাজারের পক্ষের লোকেরা ৭০০ বছরের ঐতিহ্যবাহী মাজারে ডিসির এই প্রশাসনিক হস্তক্ষেপকে সুনির্দিষ্ট একটি দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ মনে করছেন। মাজারপন্থীদের বিরুদ্ধে ন্যারেটিভ উৎপাদনের উপলক্ষ তৈরি করতে পরিকল্পিতভাবে প্রশাসনিক এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।



সিলেটের কবি ও সাংবাদিক কবির য়াহমদ তার ফেইসবুক পোস্টের দীর্ঘ লেখার এক জায়গায় লিখেন- ‘মাজারপুজা ও শরীয়ত বিরোধী’ যে চিরাচরিত প্রোপাগান্ডা, তা এখনও সমানভাবে চলমান থাকলেও এর সঙ্গে যুক্ত করা হচ্ছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। তা হলো- মাজারের সংশ্লিষ্টরা আর্থিকভাবে চরম দুর্নীতিগ্রস্থ এবং তারা মানুষের মানত ও দানের টাকার ছয়-নয় করে। এই অর্থ আত্মসাতের ন্যারেটিভটি আগে আড়ালে-আবডালে উচ্চারিত হলেও তা প্রমাণ করতে হলে যে মাজারে গিয়ে সরাসরি নিয়ন্ত্রণ করতে হবে, সেই সুযোগ এতাদিন মাজার বিদ্ধেষীরা করে উঠতে পারেনি’।



উল্লেখ্য, এই মাজারের ব্যাপারে উচ্চ আদালতের রায় থাকার পরও ডিসি কেন এককভাবে ডাইরেক্ট অ্যাকশনে গেলেন তা বোধগম্য নয় বলে মাজার কর্তৃপক্ষের অভিযোগ। ডিসির এই দ্রুত পদক্ষেপের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত বুধবার (২৪ জুন) সিলেটে সাংবাদিকদের প্রসঙ্গে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক হিসাব নিকাশে স্বচ্ছতা আনার উদ্যোগে কিছুটা তাড়াহুড়ো হয়েছে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনাই করা হয়নি। এটা ৭০০ বছরের একটি ট্রাডিশন।’ এদিকে ২৬ জুন শুক্রবার শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে শুক্রবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন। মন্ত্রী নিজে এই কমিটির প্রধান হিসাবে দায়িত্বে আছেন। এই কমিটি একমাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার একটি ‘যৌক্তিক পদ্ধতি’ নির্ধারণ করবে।



শাহজালালের মাজারের ডেক সিলগালা ইস্যুতে অনলাইন অ্যাক্টিভিস্ট ও বুদ্ধিজীবী ব্রাত্য রাইসু লিখেন, ‘সারওয়ার আলম সাহেবকে প্রশংসা করার আগে ১ মিনিট থামতে হবে। ভাবতে হবে. যিনি মাজার ধ্বংস ঠেকানোর ব্যাপারে কী কী কাজ করেছিলেন? যদি কিছু না কইরা থাকেন, তাইলে আরো ১ মিনিট থামতে হবেভ ভাবতে হবে, মাজার ধ্বংস যারা করছেন তাদের অপরাধকে সারোয়ার আলমের কারণে তেমন অপরাধ না বইলা মনে হইতেছে কি না? যদি তেমন মনে হয়, তবে সারোয়ার আলমের সাম্প্রতিক মাজার বিয়য়ক অ্যাকশন একটি নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেছে, তিনি চান বা না চান। এই পর্যায়ে আইসা ১ মিনিট নীরবতা পালন করতে হব। কেন সেইটা বলবো না।’



সাংবাদিক ও কথা সাহিত্যিক মাহবুব মোর্শেদ লিখেন, মাজার ভাঙার সময় বড়কর্তাদের এগিয়ে আসতে দেখা না গেলেও মাজারের দানবাক্সের হিসাব নিতে দেখা যায় তাদের আগ্রহের শেষ নাই।’



এ ব্যাপারে মিডিয়া ব্যক্তিত্ব ও টকশো আলোচক সারোয়ার তুষার বলেন, ‘সারওয়ার আলম সাহেব ট্রাংক কিনলেন। সিসি ক্যামেরা ফিট করলেন। টাকা কে দিলো? এই অর্থ কি সরকারি নাকি স্থানীয়ভাবে আহরিত এল আর ফান্ড? এই অর্থের আয় ব্যয় কি অডিট হয়? এই ফান্ডে যারা টাকা দেন তারা কি সবাই সৎ পথে আয় করে?

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

The Mohadan Washington post 24 bd. com২০২৬ ট্রাম্পের নতুন বড় দুর্বলতা শ্রমজীবী শ্বেতাঙ্গ ভোটা ১৫ জুন ২০২৬Nur A Azom Kazi...
14/06/2026

The Mohadan Washington post 24 bd. com

২০২৬ ট্রাম্পের নতুন বড় দুর্বলতা শ্রমজীবী শ্বেতাঙ্গ ভোটা
১৫ জুন ২০২৬
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

যুক্তরাষ্ট্রের ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সার্বিক অজনপ্রিয়তার কারণে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের বড় আসনগুলো হারিয়েছিলেন এবং অল্প ব্যবধানে সিনেট ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। তারপরেও, শ্রমজীবী শ্বেতাঙ্গ ভোটাররা অর্থনৈতিক ইস্যুতে মূলত ট্রাম্পের সঙ্গেই ছিলেন, যা পরাজয়ের মাত্রা কমিয়ে দিয়েছিল এবং তাঁর জোটের একটি গুরুত্বপূর্ণ অংশকে ধরে রেখেছিল। সেই ভিত্তি এখন দুর্বল হয়ে পড়ছে বলে মনে হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি জরিপ পর্যালোচনায় দেখা গেছে, কলেজ ডিগ্রিবিহীন শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে মনোভাবের তীব্র পরিবর্তন ঘটেছে।
যেখানে একসময় এই গোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য ট্রাম্পের ৩০ বা তার বেশি পয়েন্টের সমর্থন ছিল, সেখানে সাম্প্রতিক জরিপগুলোতে এখন ১৪ থেকে ৩০ পয়েন্টেরও বেশি অসমর্থন দেখা যাচ্ছে, যা ২০২৬ সালের দিকে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

দেশব্যাপী জরিপগুলোতে এই ধারাটি সামঞ্জস্যপূর্ণ। ফক্স নিউজের জরিপে কলেজ-শিক্ষাবিহীন শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে সমর্থন ৩৩ শতাংশ, সিবিএস নিউজে ৩৯ শতাংশ, এনপিআর/পিবিএস/মারিস্টে ৪০ শতাংশ, সিএনএন-এ ৪৩ শতাংশ এবং দ্য নিউ ইয়র্ক টাইমস/সিয়েনা কলেজে ৪৭ শতাংশ।

এই পরিসংখ্যানগুলো একত্রে ট্রাম্পের একসময়ের অন্যতম নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তির অবক্ষয়ের ইঙ্গিত দেয়: আর তা হলো শ্রমজীবী শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা। রিপাবলিকান জরিপকারী জন ম্যাকলাফলিন সতর্ক করে বলেছেন, ‘শ্রমজীবী ভোটাররাই রিপাবলিকান পার্টির ওপর খুশি নন, এবং তারা হয়তো ভোট দিতে আসবেন না।’

রিপাবলিকানদের মূল্যায়নে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপই প্রধান বিষয় হিসেবে রয়ে গেছে। জরিপকারী রবার্ট ব্লিজার্ড বলেছেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো, তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের দ্বারা চালিত হয়েছেন এবং এখনও হচ্ছেন। মূল্যবৃদ্ধি, স্থবির মজুরি এবং পরবর্তী বিপর্যয় কখন ঘটবে সেই উদ্বেগ।’

ডেমোক্র্যাটিক জরিপকারী মলি মারফি প্রাক্তন সমর্থকদের মধ্যে ধারণা গঠনে একটি অতিরিক্ত কারণ হিসেবে পররাষ্ট্রনীতির দিকে ইঙ্গিত করেছেন। তিনি উল্লেখ করেন যে, সাম্প্রতিক ঘটনাবলী এবং জ্বালানির মূল্য নিয়ে উদ্বেগের কারণে শ্রমজীবী ভোটাররা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি এই মুহূর্তটিকে গত দশকে ট্রাম্পের নেতৃত্বের একটি বৃহত্তর হিসাব-নিকাশ হিসেবে বর্ণনা করেছেন।

মাঠ পর্যায়ে, কিছু প্রাক্তন সমর্থক সমর্থন প্রত্যাহারের কারণ হিসেবে ক্রমবর্ধমান গ্যাসের মূল্য এবং ট্রাম্পের আচরণে অসন্তোষের কথা উল্লেখ করছেন। সিএনএন-এর জরিপে দেখা গেছে, কলেজ ডিগ্রিবিহীন শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ট্রাম্পের অর্থনৈতিক অনুমোদন ২০১৮ সালের ৬৬ শতাংশ থেকে কমে বর্তমানে ৫৭ শতাংশে দাঁড়িয়েছে, যা এই উদ্বেগ বাড়িয়ে তুলেছে যে মার্কিন শ্বেতাঙ্গ ভোটারদের দুর্বল হয়ে পড়া উৎসাহ ২০২৬ সালের নির্বাচনে ভোটদানের হারকে প্রভাবিত করতে পারে।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

The Mohadan Washington Times 24 bd. comবাংলাদেশ ও মুসলিম বিদ্বেষী ভুয়া খবর: বড় শাস্তির মুখে ভারতের জি নিউজ ২৩ মে ২০২৬, N...
23/05/2026

The Mohadan Washington Times 24 bd. com
বাংলাদেশ ও মুসলিম বিদ্বেষী ভুয়া খবর: বড় শাস্তির মুখে ভারতের জি নিউজ

২৩ মে ২০২৬,
News Publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল ‘জি নিউজ’-এর বিরুদ্ধে সম্প্রচার নীতিমালা ও সাংবাদিকতার নৈতিকতা লঙ্ঘনের দায়ে কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির স্ব-নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ডস অথরিটি (এনবিডিএসএ)। বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়ানো, মুসলিম বিদ্বেষী উস্কানিমূলক অনুষ্ঠান প্রচার এবং এক শোকগ্রস্ত মায়ের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো তিনটি গুরুতর অভিযোগে চ্যানেলটিকে ২৫,০০০ টাকা জরিমানা ও তীব্র তিরস্কার করা হয়েছে।



সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং এনবিডিএসএ-এর চেয়ারম্যান জাস্টিস এ.কে. সিক্রির নেতৃত্বে এই নির্দেশগুলো জারি করা হয়। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, জি নিউজ সাংবাদিকতার ন্যূনতম শালীনতা ও তথ্যের সত্যতা যাচাইয়ের নীতি চরমভাবে লঙ্ঘন করেছে।


বাংলাদেশে মন্দির ভাঙার ভুয়া খবরের জন্য সতর্কতা

বাংলাদেশকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের জন্য জি নিউজকে কঠোরভাবে সতর্ক করেছে এনবিডিএসএ। চ্যানেলটি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি কালী প্রতিমা বিসর্জনের পারিবারিক আচার-অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার করে দাবি করেছিল—বাংলাদেশের মুসলিমরা হিন্দু মন্দির ভাঙচুর ও অপবিত্র করছে।



পরবর্তীতে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ‘অল্ট নিউজ’ এই ভুয়া খবরটি হাতেনাতে ধরে ফেলে। শুনানিতে জি নিউজ তাদের দাবির পক্ষে কোনো প্রমাণই উপস্থাপন করতে পারেনি। এই প্রসঙ্গে সংস্থাটি ক্ষোভ প্রকাশ করে বলে: "সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের ও ভিন্ন জায়গার একটি ভিডিও প্রচার করে জি নিউজ সাংবাদিকতার ‘সততা ও নির্ভুলতা’-র মূল নীতি লঙ্ঘন করেছে।"



কানওয়ার যাত্রা নিয়ে মুসলিম বিদ্বেষী প্রচারণার তীব্র নিন্দা

২০২৫ সালের জুলাই মাসে দিল্লির কানওয়ার যাত্রার রাস্তায় কিছু কাঁচের টুকরো পাওয়াকে কেন্দ্র করে জি নিউজ একটি ৫৫ মিনিটের উস্কানিমূলক বিতর্ক অনুষ্ঠান আয়োজন করে। সেখানে বিষয়টিকে মুসলিমদের একটি "বড় ষড়যন্ত্র" হিসেবে উপস্থাপন করা হয়। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কিছু ভুয়া ছবিও দেখানো হয়, যেখানে একজন মুসলিম ব্যক্তিকে খাবারে ও জুসে থুথু ফেলতে দেখা যায়।



অথচ, দিল্লি পুলিশ তদন্ত করে জানায় যে, একটি ই-রিকশা থেকে দুর্ঘটনাবশত কাঁচের প্যানেল পড়ে যাওয়ায় ওই রাস্তাটিতে কাঁচ ছড়িয়েছিল। জি নিউজের এই দায়িত্বজ্ঞানহীন ভূমিকার নিন্দা জানিয়ে এনবিডিএসএ বলে, কোনো তথ্য যাচাই না করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কলঙ্কিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এই চেষ্টা অত্যন্ত অনুচিত। পরবর্তীতে চ্যানেলটি মাত্র এক মিনিটের একটি দুঃখপ্রকাশের নোটিশ দিলেও সংস্থাটি তা অপর্যাপ্ত বলে খারিজ করে দেয় এবং ইন্টারনেট থেকে অনুষ্ঠানটি মুছে ফেলার নির্দেশ দেয়।



শোকগ্রস্ত মায়ের জোরপূর্বক সাক্ষাৎকার: ২৫,০০০ টাকা জরিমানা

সবচেয়ে সংবেদনশীল ও অমানবিক আচরণ ধরা পড়েছে খুনের মামলায় অভিযুক্ত এক যুবকের মায়ের সাক্ষাৎকার নেওয়ার ঘটনায়। তীব্র মানসিক কষ্টে থাকা ওই মা যখন বারবার সাংবাদিকদের চলে যেতে অনুরোধ করছিলেন এবং কান্নায় ভেঙে পড়ছিলেন, তখন জি নিউজের রিপোর্টার জোরপূর্বক তার সাক্ষাৎকার নিতে থাকেন এবং পরবর্তীতে তা টিভিতে ও অনলাইনে প্রচার করা হয়।



এই ঘটনাকে "সদাচার, শালীনতা এবং গোপনীয়তার" চরম লঙ্ঘন উল্লেখ করে জি নিউজকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ৭ দিনের মধ্যে ডিজিটাল সব মাধ্যম থেকে এই ভিডিওটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



জি নিউজের বিরুদ্ধে এই তিনটি অভিযোগই দায়ের করেছিলেন সমাজকর্মী ইন্দ্রজিৎ ঘোরপাড়ে। তবে ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের এমন গুরুতর অপরাধের বিপরীতে এই শাস্তির পরিমাণকে অত্যন্ত "নরম ও অপর্যাপ্ত" বলে দাবি করেছেন তিনি।



ইন্দ্রজিৎ ঘোরপাড়ে বলেন, "আমি এনবিডিএসএ-কে তাদের আদেশ পুনর্বিবেচনা করতে এবং অপরাধের মাত্রা অনুযায়ী আরও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিতে অনুরোধ করেছি। যদি তারা যথাযথ ব্যবস্থা না নেয়, তবে আমি হাইকোর্টের দ্বারস্থ হব।"



উল্লেখ্য, এনবিডিএসএ-এর নিয়ম অনুযায়ী, বারবার একই ধরনের অপরাধ বা নিয়ম লঙ্ঘন করলে কোনো চ্যানেলের ওপর ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা, শো বা অ্যাঙ্কর নিষিদ্ধ করা, এমনকি চরম ক্ষেত্রে লাইসেন্স বাতিলের সুপারিশ করারও বিধান রয়েছে।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

The Mohadan Bangla Times 24 bd. comতামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয়প্রকাশ : ১০ মে ২০২৬,...
10/05/2026

The Mohadan Bangla Times 24 bd. com
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয়

প্রকাশ : ১০ মে ২০২৬, update Time 12 am
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয় ইতিহাস গড়লেন। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান শপথ নিয়েছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিনোদন জগত থেকে রাজনীতির আঙিনায় পা রাখা এই নেতার হাত ধরেই ১৯৬৭ সালের পর প্রথমবার কোনো অ-দ্রাবিড় (ডিএমকে বা এআইএডিএমকে বহির্ভূত) মুখ্যমন্ত্রী পেলো রাজ্যটি।

এর আগে, গত মাসের বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে বিজয়ের দল। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে গত চারদিন তুমুল রাজনৈতিক নাটকীয়তা চলে। এই সময়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হন এই নেতা।

গত শনিবার রাজ্যপালের কাছে দেওয়া সমর্থনপত্রে বিজয় জানান, টিভিকের নিজস্ব বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের পাঁচজন, ভিসিকের দুইজন, সিপিআইর দুইজন, সিপিআইএমের দুইজন এবং আইইউএমএলের দুইজন বিধায়ক তাকে সমর্থন দিচ্ছেন। বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে বর্তমানে এই জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে।

১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুর শাসনভার এমন কোনো দলের হাতে গেল যারা রাজ্যের প্রধান দুই দ্রাবিড় শিবিরের সদস্য নয়। বিজয়ের এই ঐতিহাসিক শপথ গ্রহণকে কেন্দ্র করে গোটা চেন্নাই জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তার সমর্থকরা এই জয়কে তামিল রাজনীতির এক ‘নতুন সূর্যোদয়’ হিসেবে অভিহিত করছেন। শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় এখন রাজ্য পরিচালনায় তার নতুন মন্ত্রিসভা এবং কর্মপরিকল্পনা ঘোষণা করবেন।

শপথগ্রহণের পর আগামী বুধবারের (১৩ মে) মধ্যে তাকে বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

এর আগে, এদিন সকালে বিজয়ের এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই পৌঁছান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর কংগ্রেসই প্রথম দল হিসেবে বিজয়কে সমর্থন জানিয়েছিল।

এদিকে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে বিজয়ের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার অগণিত ভক্ত ও কর্মী-সমর্থকদের মাঝে বইছে উৎসবের আমেজ।

এর আগে, গত চারদিনে বিজয় চারবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। শুরুতে সংখ্যার হিসাবে সন্তুষ্ট না হলেও শেষ পর্যন্ত জোটসঙ্গীদের সংহতি নিয়ে রাজভবনে যান তিনি। এ সময় তার সঙ্গে টিভিকের জ্যেষ্ঠ নেতা কে এ সেনগোট্টাইয়ান এবং আধভ অর্জুনা ছিলেন। এবারের নির্বাচনে ডিএমকের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে কংগ্রেস টিভিকে’কে সমর্থন জানানোয় রাজ্যের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যায়।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury . . ... ... .. . ..... Editor
The Mohadan Arob News 24 bd. com

The Mohadan CNN Bangla News 24 bd. comবায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতাপ্রকাশ : ০৯ মে ২০২৬, update Ti...
09/05/2026

The Mohadan CNN Bangla News 24 bd. com
বায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতা

প্রকাশ : ০৯ মে ২০২৬, update Time 10.30 pm
নিজের মুখ্যমন্ত্রী পরিচয় ছাড়তে নারাজ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলের বায়ো পরিবর্তন করলেও কোথাও নিজেকে সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে পরিচয় দেন নি তিনি।

শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহনের পরপরই নিজের ফেসবুক ও এক্স প্রফাইলের বায়ো পরিবর্তন করেন মমতা। যেখানে আগে লিখা ছিল ‘Chief Minister of West Bengal’ বা ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’, সেখান থেকে নিজের হারানো পরিচয় সরিয়েছেন তিনি। তবে নিজেকে প্রাক্তন বা সাবেক লিখেননি তিনি। নিজেকে উল্লেখ করেছেন— “Founder Chairperson, All India Trinamool Congress. Chief Minister of West Bengal (15th, 16th and 17th Vidhan Sabha)” হিসেবে।

এর বাংলা অর্থ দাঁড়ায়— সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এবং ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী।

নতুন এই বায়োতে কোথাও ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ বা ‘এক্স সিএম’ শব্দ ব্যবহার করা হয়নি। বরং তিনি সরাসরি তার তিন মেয়াদের মুখ্যমন্ত্রিত্বের কথা উল্লেখ করেছেন।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury . . Editor
The Mohadan London News 24 bd. com

The Mohadan London News 24 bd. comবিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রীবন্ধ কলকারখানা পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে সরক...
01/05/2026

The Mohadan London News 24 bd. com
বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী
বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে সরকার
The Daily Washington post
প্রকাশ : ০১ মে ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

বিগত কয়েক বছরে যেসব কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, পর্যায়ক্রমে তা আবার চালু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবসে উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমার সামনে একটি ব্যানারে লেখা রয়েছে, বন্ধ কল-কারখানা চালু করতে হবে। বর্তমান সরকার বিএনপি সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। সেইজন্য সরকার গঠিত হওয়ার পর সাথে সাথে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বসেছি। এবং গত এক মাস আগে নির্দেশনা দিয়েছি, কত দ্রুত আমরা বন্ধ কল-কারাখানা কোনটি কোনটি চালু করতে পারি, যাতে করে সেই সমস্ত শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা করতে পারি। সেই মিটিংটি এই সপ্তাহে আবার নির্ধারিত হয়েছে। ইনশাআল্লাহ, বাংলাদেশে যেসকল কল-কারখানা বিগত বছরগুলোতে বন্ধ হয়ে গিয়েছে, পর্যাক্রমিকভাবে আমরা সেই কল-কারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের প্রত্যেকটি মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছিল বিগত স্বৈরাচার সরকার।

দেশের অর্থনীতিকে আমদানিনির্ভর করেছিল স্বৈরাচার সরকার। স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেছিলো স্বৈরাচার। এর ফলেই ২৪ এ সব মানুষ একত্রে স্বৈরাচারকে বিদায় করেছে।’

তিনি বলেন, ‘শ্রমিকদের পাশাপাশি যারা এখনও বেকার তাদের কর্মসংস্থান তৈরি করতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে সরকার। এছাড়া শ্রমিক ও বেকারদের জন্য দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘ফুটপাত থেকে শুধু হকার উচ্ছেদ নয়, এদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। শ্রেণিপেশা অনুযায়ী সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছে ধীরে ধীরে সব বাস্তবায়ন করা হবে। কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সবার ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার।’

এছাড়া নতুন কুড়ির মাধ্যমে দেশের পেশাদার খেলোয়াড় বাছাই করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আগামীকাল (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হচ্ছে।’

কিছু মহল বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। সেই সব মানুষ, তারা চায় না দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হোক, পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে দেশ এগিয়ে যাক, তারা সেটি চান না। অতীতের মতো তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করা, বন্ধুহীন করার।’

তিনি আরো বলেন, ‘যারা দেশকে বিতর্কিত করতে চায়, যারা দেশে অরাজকতা করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র প্রতিহত করে এসব ষড়যন্ত্রকারীদের স্বৈরাচারের মতো জবাব দিতে হবে।’

প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সবার নাম শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানান সরকারপ্রধান। এছাড়া প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত হতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily Mohadan Express

Address

Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Mohadan Bangla Koet News 24 bd. com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share