The Daily Islami Mohadan Ajker Khabor

Directions

The Daily Islami Mohadan Ajker Khabor Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
Bangla Times 24

The Mohadan BBC Bangla News 24 bd. com‘পিছু হটার সুযোগ নেই’, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি ইরানের ১৩ মে ২০...
13/05/2026

The Mohadan BBC Bangla News 24 bd. com
‘পিছু হটার সুযোগ নেই’, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি ইরানের

১৩ মে ২০২৬, Time. 9. 11 PM

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া জানিয়েছেন, সশস্ত্র বাহিনী বর্তমানে ‘সর্বোচ্চ সতর্ক অবস্থানে’ রয়েছে এবং ওয়াশিংটনের সাথে যুদ্ধবিরতির বিষয়টি এখন অনিশ্চয়তার মুখে।



মাশহাদ থেকে দেওয়া এক বক্তব্যে জেনারেল আকরামি নিয়া বলেন, হরমুজ প্রণালীর পশ্চিমাঞ্চল ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং পূর্বাঞ্চল নিয়মিত নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি শত্রুপক্ষকে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। এই যুদ্ধের পর তেহরানের জন্য ‘পিছু হটার আর কোনো পথ খোলা নেই’ বলে তিনি সাফ জানিয়ে দেন


সুনির্দিষ্ট তথ্য না দিলেও ইরানি এই জেনারেল দাবি করেছেন, যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ধ্বংস হওয়া এসব সমরাস্ত্র প্রতিস্থাপনের জন্য কোনো নতুন অস্ত্রবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না।



শত্রুপক্ষ ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে আগে থেকে আঁচ করতে পারেনি উল্লেখ করে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। বিশ্লেষকরা মনে করছেন, জেনারেল আকরামি নিয়ার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি উপস্থিতির বিরুদ্ধে ইরানের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily Mohadan Express

The Mohadan London Times 24 bd. Comইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়াThe Daily Mohadan Times প্রকাশ : ০৫ মে ২০২6News Publi...
05/05/2026

The Mohadan London Times 24 bd. Com
ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়া
The Daily Mohadan Times
প্রকাশ : ০৫ মে ২০২6
News Publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ও ৯ মে ৪৮ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রাশিয়া জানায়, প্রতি বছর এ সময় তারা ঐতিহ্যগতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস পালন করে এবং মস্কো-তে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষেই দুই দিনের এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পৌঁছেনি।

তিনি আরও বলেন, মানুষের জীবন যেকোনো উৎসবের চেয়ে বেশি মূল্যবান। যুদ্ধ বন্ধে রাশিয়ার নেতৃত্বের বাস্তব পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Mohadan CNN Bangla News 24 bd. com

The Mohadan London News 24 bd.comজরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রীT...
26/04/2026

The Mohadan London News 24 bd.com

জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
The Daily Mohadan Times
২৬ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ নেতা জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।



রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।



কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।



তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরইমধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর থেকে যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।



এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Mohadan Sangram Times 24 bd. com

The Mohadan Netro Bangla News 24 bd.comট্রাম্প দিলো ‘বোমা হামলা’র হুমকি, ‘নতুন কার্ড’ নিয়ে প্রস্তুত ইরানThe Mohadan Isla...
21/04/2026

The Mohadan Netro Bangla News 24 bd.com
ট্রাম্প দিলো ‘বোমা হামলা’র হুমকি, ‘নতুন কার্ড’ নিয়ে প্রস্তুত ইরান
The Mohadan Islami world news 24
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হতে চলেছে। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ও ট্রাম্পের প্রকাশ্য হুমকির মধ্যে পাকিস্তানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ ‘বুধবার সন্ধ্যা (ওয়াশিংটন সময়)’ পর্যন্ত নির্ধারণ করেছেন।

তিনি আরও বলেন, এ মেয়াদ আর বাড়ানোর সম্ভাবনা খুব কম এবং এর পরই আবার বোমাবর্ষণ শুরু হতে পারে। তবে তিনি এ-ও বলেন, ‘একটি খারাপ চুক্তির জন্য আমি তাড়াহুড়ো করব না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।’

ট্রাম্পের এ ঘোষণার পর তেহরান অভিযোগ করেছে, অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের শীর্ষ আলোচক এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া পোস্টে বলেছেন, ‘হুমকির মুখে বসে কথা হবে না।’ গালিবাফের এই হুঁশিয়ারি মূলত আমেরিকা ও ইসরায়েলের দিকেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে দেয়া পোস্টে গালিবাফ আরও লেখেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হলে তেহরানের কাছে ‘নতুন কার্ড’ রয়েছে। আমরা হুমকির মধ্যে আলোচনায় বসব না। গত দুই সপ্তাহ ধরে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছি।’

হরমুজ সমস্যা:

যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই যুদ্ধ অবসানে আলোচনার আশা প্রকাশ করেছে। তবে হরমুজ প্রণালি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে ১৯ এপ্রিল ওমান উপসাগরের কাছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ মার্কিন বাহিনী জব্দ করলে তেহরান একে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। ফলে দুই পক্ষের শান্তি আলোচনার জন্য হরমুজ প্রণালি অন্যতম প্রধান ইস্যু হিসেবে আবির্ভূত হয়েছে।

শান্তি আলোচনা নিয়ে কী বলছে যুক্তরাষ্ট্র:

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদল এই সপ্তাহে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন, মঙ্গলবার ইসলামাবাদে আলোচনা হবে, তবে মঙ্গলবার আলোচনা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ কোনো পক্ষই এখনও পাকিস্তানে পৌঁছায়নি।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরান আলোচনায় রাজি হলে আজ মঙ্গলবার মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের উদ্দেশে রওনা হতে পারে। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রতিনিধিদলে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের জামাতা জারেড কুশনারও সফরে ভ্যান্সের সঙ্গে থাকবেন।

আলোচনা নিয়ে অনিশ্চয়তার মাঝে ট্রাম্প তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের সঙ্গে দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি যদি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়ে যায়, ‘তাহলে ব্যাপক বোমাবর্ষণ শুরু হবে’।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেলে কী হবে পিবিএস নিউজের সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এরপর প্রচুর বোমা পড়বে’।
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, তাদের সেখানে থাকার কথা। আমরা সেখানে থাকার জন্য সম্মত হয়েছিলাম, যদিও তারা বলে আমরা হইনি। কিন্তু না, এটা ঠিক করা হয়েছিল। এখন দেখা যাক তারা সেখানে থাকে কি না। যদি তারা সেখানে না থাকে, তাতেও সমস্যা নেই।’

মূল বিরোধ যেসব বিষয়ে:

নাম প্রকাশ না করার শর্তে একজন ইরানি কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের সুর ও হরমুজ প্রণালিতে চলমান মার্কিন অবরোধই আলোচনাকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

ওই কর্মকর্তা দাবি করেন, উভয় পক্ষ একটি চুক্তির রূপরেখার বিষয়ে একমত হয়েছিল, কিন্তু ট্রাম্পের প্রকাশ্য ‘চরমপন্থা’ অবস্থান কূটনৈতিক অগ্রগতিকে ব্যাহত করার ঝুঁকি তৈরি করেছে।

জানা গেছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে বাগাড়ম্বর বা কঠোর ভাষা ব্যবহার না করার জন্য সতর্ক করেছে।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

The Mohadan Muslim Times 24 bd.comইরানের ওপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না: ইরানি খতিবThe Daily New York Times প্...
17/04/2026

The Mohadan Muslim Times 24 bd.com
ইরানের ওপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না: ইরানি খতিব
The Daily New York Times
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
ইরানের ওপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না বলে মন্তব্য করেছেন তেহরানের একটি মসজিদে জুমার নামাজে খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি। খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।
শুক্রবার (১৭ এপ্রিল) তেহরানে জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ খাতামি এসব কথা বলেন। তিনি বলেন, কেউ যদি হামলার চেষ্টা করেও, তাতে কোনো লাভ হবে না। ইসলামী বিপ্লব টিকে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

আলোচনা প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্রের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব নেতাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মিথ্যাচারের প্রবণতা আর কারো নেই।

তিনি বলেন, ট্রাম্প নিয়মিত অসংখ্য বার্তা প্রকাশ করেন এবং হাজারো মিথ্যা বক্তব্য দিয়েছেন। তাই এমন ব্যক্তির বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও অনাস্থাপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখা উচিত।

ইরাসের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনকে উদ্ধৃত করে ইমাম খাতামি বলেন, ‘শত্রুর হাসির প্রতিও অবিশ্বাস রাখা উচিত, বিশেষ করে ট্রাম্পের মতো ব্যক্তিদের ক্ষেত্রে, যাকে তিনি (খামেনি) মিথ্যার প্রতিমূর্তি হিসেবে বর্ণনা করেছেন।’

সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধিদের ভূয়সী প্রশংসাও করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি তোলার সঙ্গে সঙ্গেই ইরানি প্রতিনিধিরা আলোচনা টেবিল ছেড়ে উঠে আসেন।

খাতামির ভাষায়, ওয়াশিংটন যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, তা আলোচনার টেবিলে আদায় করতে চায়।

তিনি আরও বলেন, ‘কেউ ইরানে হামলার সাহস করবে না। আর হামলা হলেও তাতে কিছুই হবে না।’

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, শত্রুর হাসিকেও বিশ্বাস করা উচিত নয়, বিশেষ করে ট্রাম্পের মতো ব্যক্তির ক্ষেত্রে।

খুতবার শেষে তিনি বলেন, অপমানজনক শর্তে কোনো আলোচনা ইরানের জনগণ মেনে নেবে না।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খামেনি ও কয়েকজন সামরিক কমান্ডার হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ৪০ দিনব্যাপী পাল্টা হামলা চালায়।

পরবর্তীতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ইসলামাবাদে আলোচনা শুরু হয়। তবে ২১ ঘণ্টার বৈঠকের পরও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় এই আলোচনা।



Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

The Mohadan London Times 24 bd.comইরানের সব বন্দর অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রেরThe Daily Washington Times  ১৩ এপ্রিল ২০২৬...
13/04/2026

The Mohadan London Times 24 bd.com
ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
The Daily Washington Times
১৩ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার থেকে এই অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সোমবার থেকে ‘ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানের চেষ্টা করা সব জাহাজের ওপর’ এই অবরোধ প্রযোজ্য হবে। এতে উপসাগর এবং ওমান উপসাগরসহ ইরানের উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।

তবে সেন্টকম জানিয়েছে, ‘ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা ব্যাহত করা হবে না।’ এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। কারণ এর আগে পুরো প্রণালি অবরোধ এবং ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার কথা বলেছিলেন তিনি।

মার্কিন অবরোধের হুমকির পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৪ ডলারে দাঁড়ায়। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও ৭ শতাংশ বেড়ে ১০২ দশমিক ২৯ ডলারে পৌঁছায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা শুরুর পর থেকে বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily Mohadan News

11/04/2026

The Daily Washington Times
নেপাল-ভুটান ও ভারতে রফতানির বিশাল হাতছানি, খুলতে পারে আয়ের স্বর্ণদ্বার

The Daily Islami Mohadan Bangladesh Sangbad
১০ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

প্রথমে ইউক্রেন ও পরে ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বমন্দা, জ্বালানি ও বিদ্যুৎ সঙ্কট এবং বৈদেশিক বাণিজ্য ঘাটতির ফলে দেশে যে মূল্যস্ফীতি ও রিজার্ভে চাপ সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণের অপার সম্ভাবনা লুকিয়ে আছে উত্তরাঞ্চলের কৃষিতে। দেশের নানামুখী রাজনৈতিক সঙ্কট এবং করোনা-পরবর্তী বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও জাতীয় জিডিপি প্রবৃদ্ধির যে সাফল্য, তার মৌলিক জোগান এসেছে উত্তরের কৃষি থেকেই।
অথচ পরিতাপের বিষয়, দেশের রাজনৈতিক প্লাটফর্মে কিংবা জাতীয় সংসদের বিতর্কে এই বিষয়টি দীর্ঘকাল ধরে উপেক্ষিত। আন্তর্জাতিক অঙ্গনের যুদ্ধ ও সহিংসতার জেরে তৈরি হওয়া নাজুক অর্থনৈতিক সঙ্কটের বিষয়টি রাজনৈতিক আলোচনা, সমালোচনা বা সমাধানের কোনো সূত্র কি রাজনৈতিক উপস্থাপনায় পাওয়া যায়? সিনিয়র সিটিজেন ও উত্তরবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদদের মতে, কৃষিভিত্তিক উন্নয়নই বর্তমান রাজনীতির প্রধান চর্চিত বিষয় হওয়া উচিত ছিল।
উত্তরাঞ্চলের একটি বড় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অধ্যাপক আবু হায়দার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য দিয়ে জানান, ২০২৬ সালের মার্চ মাসের প্রথম প্রান্তিকেই বিশ্ববাজারে গম, ভোজ্যতেল ও পেট্রোলিয়াম সামগ্রীর দাম ২.৪ শতাংশ বেড়েছে। ইরান-আমেরিকা-ইসরায়েল কেন্দ্রিক সঙ্ঘাত না থামলে এই দর আরও বাড়বে। যার অনিবার্য প্রভাবে বাংলাদেশেও চিনি, তেল ও গমের দাম বৃদ্ধি পাবে; এমনকি সাধারণ চালের কেজি ১০০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসেই বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৭ বিলিয়ন ডলারে। অর্থবিদদের মতে, ৩৫ বিলিয়ন ডলার রিজার্ভের বিপরীতে এই আমদানি ব্যয় অত্যন্ত উদ্বেগজনক। এই চাপ সামলাতে রফতানি আয় বৃদ্ধি ছাড়া বিকল্প নেই। শিক্ষাবিদ ড. তৌহিদুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাত সচল রাখতে জুন পর্যন্ত ৭৫ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে। তবে ভূ-রাজনীতি আরও অস্থিতিশীল হলে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এখনই জাতীয় ঐক্যমত্য প্রয়োজন।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্রমতে, বিদ্যুৎ ও শিল্প সচল রাখতে সরকারকে প্রতি মাসে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই ব্যয় নির্বাহে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি ও কৃষি পণ্য রফতানি নিশ্চিত করা জরুরি। বগুড়া জেলা চেম্বারের একজন নেতা এবং বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহফুজ সিদ্দিক লিটন জানান, শহীদ জিয়াউর রহমান জনশক্তি রফতানি ও গার্মেন্টস খাতকে শক্তিশালী করে অর্থনীতির ভিত্তি গড়েছিলেন। এরপর তিনি কৃষি, মৎস্য ও পোল্ট্রি খাতকে রফতানিমুখী করার উদ্যোগ নেন। তবে তার শাহাদাতের পর এই সম্ভাবনাময় খাতের দিকে পরবর্তী কোনো সরকারই যথাযথ নজর দেয়নি।
লিটন আরো জানান, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স), নেপাল ও ভুটানে বাংলাদেশের শীতকালীন ফসলের বিপুল চাহিদা রয়েছে। বিশেষ করে আলু, ফুলকপি, বাঁধাকপি ও মূলার বাজার ধরা সম্ভব হলে উত্তরাঞ্চল হবে দক্ষিণ এশিয়ার অন্যতম কৃষি হাব। অথচ রফতানির জন্য এখানে একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট বা কার্গো সুবিধা আজও নিশ্চিত করা হয়নি।
দেশের শষ্যভা-ার খ্যাত উত্তরাঞ্চলে প্রতিবছর দুই মৌসুমে ধান, আলু, ভুট্টা, সবজি, আম, কাঁঠাল ও লিচুর বাম্পার ফলন হয়ে থাকে। সৃষ্টিকর্তা যেন দু’হাত ভরে এই অঞ্চলের মাটিতে বরকত ঢেলে দেন কৃষকদের জন্য। কিন্তু যথাযথ ব্যবস্থাপনা, সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়ার দুর্বলতার কারণে প্রতিবছরই ফলন পেয়েও হতাশ হতে হয় কৃষকদের। এবছরই উত্তরাঞ্চলে আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু পর্যাপ্ত উৎপাদনের পরও বাজারে চাহিদা কম থাকায় উৎপাদন খরচই তুলতে পারেননি কৃষকরা। ফলে কোথাও কোথাও গো-খাদ্য কোথাওবা পচে নষ্ট হয়েছে হাজার হাজার মন আলু।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার আলু চাষি মমতাজ উদ্দিন সুমন বলেন, এবছর তিন ৫ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। প্রতি বিঘা আলু চাষে তার খরচ হয়েছিল ৩০ থেকে ৩২ হাজার টাকার মতো। আলুর ফলন হয়েছে পর্যাপ্ত। কিন্তু মাঠ থেকে আলু উত্তোলনের পর তিনি উৎপাদন খরচই তুলতে পারেননি। যেখানে প্রতি বিঘা আলু চাষে ব্যয় হয়েছে ৩০-৩২ হাজার টাকা সেখানে তিনি আলু বিক্রি করেছেন ২৫ থেকে ২৭ হাজার টাকা। প্রতি কেজি আলুর দাম পেয়েছেন ৯ টাকা দরে।
সুমন আরো জানান, শুধু তারই নয়, ওই এলাকার অন্যান্য আলু চাষিদেরও একই অবস্থা। সেখানে পর্যাপ্ত সংখ্যক কোল্ড স্টোরেজ সুবিধা না থাকা এবং ক্রেতার অভাবের কারণে প্রচুর পরিমাণ আলু পচে নষ্ট হয়েছে, আবার অনেকে গরু-ছাগলকে খাইয়েছে।
একই উপজেলার কৃষক তাজুল ইসলাম হতাশা প্রকাশ করে বলেন, প্রতিছরই কোন না কোন ফসল নষ্ট হয় কেবল যথাযথ বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ প্রক্রিয়া না থাকার কারণে। কোন বছর আলুর ভালো ফলন হলে আলু নষ্ট হয়, কোন বছর ফুলকপি নষ্ট হয়, কোন বছর তরমুজত তো কোন বছর আম, ভুট্টা। অথচ এগুলো যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয় তাহলে দেশের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব। এতে দেশ যেমন খাদ্যে সয়ংসম্পূর্ণ হবে একইভাবে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের আগে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার করেছিলো। সেটি করা সম্ভব হলে উত্তরাঞ্চলই হবে দেশের অর্থনীতির হৃৎপি-।
পরিসংখ্যান বলছে, গত দুই মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও রফতানি সুবিধার অভাবে কৃষক ও হিমাগার মালিকরা পথে বসার উপক্রম হয়েছেন। অথচ পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশগুলো তাদের কৃষি চাহিদার জন্য ভারতের ওপর নির্ভরশীল। পাকিস্তানে টমেটোর যে বিপুল চাহিদা, তার বড় অংশ উত্তরের ১৬ জেলা থেকে জোগান দেওয়া সম্ভব ছিল। বর্তমানে এখানে ৩ কোটি ৭৯ লাখ মানুষের চাহিদার বিপরীতে কেবল বোরো মৌসুমেই উৎপাদন হয় ৭২ লাখ মেট্রিক টন চাল। আমন ও আউশ মিলিয়ে উৎপাদন আরও ৫০ লাখ টন।
কৃষি তথ্য সার্ভিসের মতে, উত্তরাঞ্চলে বছরে আলুর উৎপাদন প্রায় ৬০ থেকে ৭০ লাখ মেট্রিক টন, যেখানে চাহিদা মাত্র ১৭ লাখ টন। উদ্বৃত্ত এই বিপুল আলু রফতানি করা গেলে কৃষি অর্থনীতিতে বিপ্লব ঘটত। এছাড়া দিনাজপুর ও রংপুরের লিচু ও আম, লালমনিরহাট ও নীলফামারীর ফুল এবং সরিষা উৎপাদনের আধুনিকায়ন করলে সয়াবিন তেলের আমদানি ব্যয় বহুগুণ কমানো সম্ভব।
পর্যবেক্ষকদের মতে, ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের মতো কর্মসূচি দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হলেও সামগ্রিক জিডিপির উন্নয়ন সম্ভব নয়। অর্থনীতির চাকা সচল করতে হলে উত্তরাঞ্চলকে একটি রফতানিমুখী কৃষি হাবে পরিণত করতে হবে। তবেই খুলবে বৈদেশিক মুদ্রা অর্জনের কাক্সিক্ষত স্বর্ণদ্বার।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily Mohadan Times

The Mohadan London Times 24 bd.comযুদ্ধবিরতি লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি, চীনকে জামিনদার হিসেবে দেখতে চায় ইরান ০...
08/04/2026

The Mohadan London Times 24 bd.com
যুদ্ধবিরতি লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি, চীনকে জামিনদার হিসেবে দেখতে চায় ইরান
০৮ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনকে অন্যতম ‘নিরাপত্তা জামিনদার’ বা গ্যারান্টর হিসেবে দেখতে চায় ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যদি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে বা আবারো বিশ্বাসঘাতকতা করে, তবে তার ফল অত্যন্ত ভয়াবহ হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।



বুধবার (৮ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর দুই সপ্তাহের জন্য বোমাবর্ষণ স্থগিত করার ঘোষণার কয়েক ঘণ্টা পরই এই প্রতিক্রিয়া জানালো তেহরান।



সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত বলেন, “আমরা চাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশেষ করে চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো এবং মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও তুরস্ক একযোগে কাজ করুক। যাতে তারা নিশ্চিত করতে পারে যে যুক্তরাষ্ট্র আর নতুন করে যুদ্ধ শুরু করবে না।” তিনি চীন ও রাশিয়াকে ইরানের ‘প্রকৃত বন্ধু’ হিসেবেও অভিহিত করেন।



রাষ্ট্রদূত ফাজলি জানান, বেইজিংয়ের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বজায় রয়েছে। ইরান বিশ্বাস করে, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে চীনের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ও ভূমিকা রয়েছে।



এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে আনতে দুই সপ্তাহের জন্য বিমান হামলা স্থগিত রাখার ঘোষণা দেন। ট্রাম্পের মতে, ইরানকে আলোচনায় রাজি করাতে চীনের একটি বড় ভূমিকা ছিল। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপকে ইরান এখনো সন্দেহের চোখেই দেখছে।



রাষ্ট্রদূত ফাজলি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি এই দুই সপ্তাহের মধ্যে কোনোভাবে বিশ্বাসের অমর্যাদা করে বা চুক্তি লঙ্ঘন করে, তবে ইরান পাল্টা আঘাত (Fightback) করতে দ্বিধা করবে না এবং তার জন্য যুক্তরাষ্ট্রকে চরম ‘অনুশোচনা’ করতে হবে।



সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর ট্রানজিট ফি আরোপের বিষয়েও প্রশ্ন করা হয়। রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে এখনো কোনো বিস্তারিত বা চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়নি।



আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বেইজিংয়ের ওপর তেহরানের এই ভরসা ওয়াশিংটনের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে চীন যেভাবে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, তাতে এই অঞ্চলের ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily Washington post

At BD, we seek to usher in a new era of healthcare by bringing medical products, capabilities and solutions to every corner of the world.

The Mohadan Washington Times 24 bd.comপাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরানThe Daily Islami world  ০৫ এপ্...
05/04/2026

The Mohadan Washington Times 24 bd.com
পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান
The Daily Islami world
০৫ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হওয়া এক মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের নামে চালানো আমেরিকার একটি গোপন অভিযান পুরোপুরি ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে তেহরান।

রবিবার ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ ইসফাহান প্রদেশের একটি পরিত্যক্ত বিমানবন্দর ব্যবহার করে এই ‘ছলনামূলক’ অভিযানটি চালানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র।



ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড 'খাতাম আল-আনবিয়া'র মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এক বিবৃতিতে বলেন, "পাইলট উদ্ধারের অজুহাতে একটি পরিত্যক্ত বিমানবন্দরে মার্কিন বাহিনী যে প্রতারণামূলক ও পালানোর মিশন পরিকল্পনা করেছিল, তা সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে।"



তিনি আরও জানান, এই অভিযানে অংশ নেওয়া মার্কিন সামরিক বাহিনীর দুইটি সি-১৩০ (C-130) পরিবহন বিমান এবং দুইটি ব্ল্যাক হক (Black Hawk) হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily London press

At BD, we seek to usher in a new era of healthcare by bringing medical products, capabilities and solutions to every corner of the world.

The Daily New York Times নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনচোখের সামনেই ধ্বংস হচ্ছে ইরান, আতঙ্কে থমথমে তেহরানThe Daily Wa...
04/04/2026

The Daily New York Times
নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদন
চোখের সামনেই ধ্বংস হচ্ছে ইরান, আতঙ্কে থমথমে তেহরান
The Daily Washington Times
০৪ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র ইরান আজ এক চরম মানবিক ও রাষ্ট্রীয় বিপর্যয়ের মুখে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় দেশটির অবকাঠামো কার্যত ধূলিসাৎ হয়ে যাচ্ছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এর এক বিশেষ সরেজমিন প্রতিবেদনে দাবি করা হয়েছে, "আমাদের চোখের সামনেই ইরান ধ্বংস হয়ে যাচ্ছে এবং রাজধানী তেহরান এখন এক মৃত্যুপুরী ও চরম আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের রাস্তাঘাট এখন জনশূন্য। এক সময়ের ব্যস্ত এই নগরীর বাসিন্দারা এখন দিনের অধিকাংশ সময় ভূগর্ভস্থ বাঙ্কার বা অন্ধকার ঘরে কাটিয়ে দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সম্প্রতি তেহরান ও পার্শ্ববর্তী কারাজ শহরের সংযোগকারী নবনির্মিত বি-১ (B1) সেতুতে ভয়াবহ হামলার পর এই আতঙ্ক কয়েকগুণ বেড়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি—পরবর্তী লক্ষ্যবস্তু হবে বিদ্যুৎ কেন্দ্র ও বাকি সব গুরুত্বপূর্ণ সেতু। এই হুমকির পর তেহরানের সাধারণ মানুষের মধ্যে খাদ্য ও নিত্যপণ্যের জন্য হাহাকার শুরু হয়েছে।



গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ১২ হাজারেরও বেশি বার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেজো হয়ে পড়েছে। দেশটির অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানা এখন ধ্বংসস্তূপ। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেড ক্রিসেন্টের ত্রাণ গুদামও। অর্থনৈতিকভাবে ইরান এখন কয়েক দশক পিছিয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



তবে ইরানও হাত গুটিয়ে বসে নেই। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পাল্টা আঘাত হিসেবে কুয়েত ও সৌদি আরবের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে। গত শুক্রবার ইরানের গুলিতে একটি মার্কিন এফ-১৫ই (F-15E) যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। একজন মার্কিন পাইলট বর্তমানে নিখোঁজ রয়েছেন, যাকে হন্যে হয়ে খুঁজছে ইরানি বাহিনী। এই পাইলটকে জীবন্ত বা মৃত ধরতে পারলে বড় পুরস্কারের ঘোষণাও দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।



হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের কারাগারগুলোতে থাকা হাজার হাজার রাজনৈতিক বন্দি ও সাধারণ মানুষ এখন দ্বিমুখী সংকটে। একদিকে মার্কিন বোমা, অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ কঠোর শাসনব্যবস্থা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গণফাঁসি—সব মিলিয়ে এক ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে।বিশ্বের ওপর প্রভাব ইরান যুদ্ধের প্রভাব সরাসরি পড়ছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী।রাজনীতি পডকাস্ট



জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন এক "মহাযুদ্ধের কিনারে" দাঁড়িয়ে আছে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ট্রাম্প প্রশাসন "সম্পূর্ণ বিজয়" না হওয়া পর্যন্ত অভিযান থামানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না। বিশ্লেষকদের মতে, এক সময়ের পারমাণবিক সক্ষমতা অর্জনে উদ্যত ইরান এখন কেবল টিকে থাকার লড়াই করছে। তবে এই ধ্বংসযজ্ঞের শেষ কোথায়, তা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছে গোটা বিশ্ব।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Mohadan Washington Times 24

At BD, we seek to usher in a new era of healthcare by bringing medical products, capabilities and solutions to every corner of the world.

Address

Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Islami Mohadan Ajker Khabor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share