Pure Bangla

Pure Bangla WELCOME to the Official fan page of Pure Bangla. ││▌ All Rights Reserved.▐││▌

01/06/2025

01/06/2025

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডিতরা নির্দেশ জারি করেছিল, 'যারা বাংলা ভাষা বলবে ও শুনবে তারা রৌরব নামক নরকে যাবে।' ওই সময় তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নির্যাতিত বাঙালিদের মুক্ত করতে এগিয়ে আসেন এবং ১২০৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৮ জন ঘোড়সওয়ারি নিয়ে সেন রাজাকে পরাজিত করে বাংলাকে স্বাধীন করেন। বক্তারা বলেন, ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যম সেই দিন শুধু ভূমির বিজয় হয়নি, সঙ্গে মুক্ত হয়েছিল বাঙ্গালিদের মুখের ভাষা ‘বাংলা’।

ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন বলেন, 'মুসলমান সম্রাটরা বর্তমান বঙ্গ-সাহিত্যের জন্মদাতা বললে অত্যুক্তি হয় না। বঙ্গ-সাহিত্য মুসলমানদেরই সৃষ্ট, বঙ্গ-ভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা।' অধ্যাপক ও গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 'যদি বাংলায় মুসলিম বিজয় ত্বরান্বিত না হতো এবং এ দেশে আরও কয়েক শতকের জন্য পূ্র্বের শাসন অব্যাহত থাকত, তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত এবং অবহেলিত ও বিস্মৃত-প্রায় হয়ে অতীতের গর্ভে নিমজ্জিত হতো।'

মধ্যযুগে মুসলিম শাসকদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার যে সাহিত্যচর্চা শুরু হয়, তার মাধ্যমে বাংলা ভাষা একটি পরিপূর্ণ ভাষা হিসেবে আত্মপ্রকাশের যোগ্যতা অর্জন করে।

বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা যুগে যুগে আরও হয়। ১৮শ’ সনে ব্রিটিশরা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বাংলা ভাষার আরবি ও ফারসি শব্দ বাদ দিয়ে সংস্কৃত শব্দ প্রবেশের উদ্দেশ্যে সাহিত্যচর্চা শুরু করে। তারা দেখাতে চায়—বাংলা ভাষার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই।

মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে প্রচার করা হয়, বাংলা ভাষায় প্রথম কুরআন মাজিদ অনুবাদ নাকি গিরিশ চন্দ্র সেন করেছেন। অথচ ১৮৮৬ খ্রিষ্টাব্দে গিরিশ চন্দ্র সেনের অনুবাদের বহু আগে ১৮০৮ খ্রিষ্টাব্দে বাংলা ভাষায় কুরআন মাজিদের আংশিক অনুবাদ করেন মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া। এরপর ১৮৩৬ খ্রিষ্টাব্দে মৌলবি নাঈমুদ্দিন পূরো কুরআনের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। অথচ এ ইতিহাস প্রচার করা হয় না।

সুত্র: খন্দকার কামরুল হুদা, স্বাধীনতা সংগ্রাম ও শেখ মুজিব, ১৯৯৫, পৃ. ৩২, বাংলাপিডিয়া

((>হারিয়ে যাওয়া ইতিহাস

01/06/2025
রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!' কতটা ভয়ংকর ঘটনা!!!মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল  ভাড়া করেছিলেন কর...
01/06/2025

রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!' কতটা ভয়ংকর ঘটনা!!!

মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায় পরার কিছুক্ষণের মধ্যেই নিজের চেতনা- চিন্তাশক্তির ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাঁধা দেওয়া সম্ভব হয় না তাঁর পক্ষে।

কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এসে বাইক থামে। ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা বাঁধাদানের শক্তিহীন এক শহুরে নারীকে সেখানে প্রথমে ধ'র্ষ'ণ, নিজের মর্জিমতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ, আর সবশেষে সঙ্গে থাকা যাবতীয় পয়সাকড়ি কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে তাকে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন চালক। ভেবেছিলেন, হয়তো বেঁচে গেছেন। অজুত জনতার ভীড়ে কোন রাইড শেয়ার চালক কোথাকার কোন নারীকে কোথায় নিয়ে কি করলো, কে মেলাবে তার হদিস!

কিন্তু আমাদের ভাবনাটা ভিন্ন ছিল। ফলাফল? ৯৯৯ এর কলের মাধ্যমে খবর পেয়ে প্রথমে নির্জন প্রান্তরে পড়ে থাকা সেই নারীকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা। তারপর মামলার ৪৮ ঘন্টা না পেরোতেই সোনার চানকে খাঁচায় আটকানো, আলহামদুলিল্লাহ। কিভাবে কী হলো, সে গল্প অন্যদিন হবে। আজ সবার, বিশেষ করে মা-বোনদের, প্রতি এই নগন্য পুলিশের অনুরোধ- রাইড শেয়ারের যানবাহনে চড়ার সময় দয়া করে একটু চোখ-কান খোলা রাখুন। কে জানে জনাকীর্ণ রাজধানীর মোড়ে মোড়ে আরো কতো জঘন্য সাইকোপ্যাথিক অপরাধী ওঁৎ পেতে বসে আছে রাইড চালকের বেশে, হয়তো অনাগত কোনো শিকারের প্রত্যাশায়।

বিশেষ ধন্যবাদ
পুলিশ সুপার, নরসিংদী মো. আব্দুল হান্নান মহোদয়- আপনার সদয় দিকনির্দেশনাই আমাদেরকে সাফল্যের পথে নিয়ে গেছে।

ধন্যবাদ
উপপরিদর্শক (এসআই), পলাশ থানা শাহ কামাল- কাজের প্রতি আপনার অচিন্তনীয় নিবেদন অসম্ভবকেও সম্ভব করতে পারে।
.........................................
মো. আনোয়ার হোসেন শামীম
বিসিএস (পুলিশ)
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী।

তিতা হলেও উপকারী
05/08/2022

তিতা হলেও উপকারী

24/07/2022

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মনজুরুল হায়দার জনিকে আসামি করে চাটখিল থানায় মামলা হয়েছে। জনি উপজেলার শাহাদাত উল্যাহর ছেলে। হাসপাতালের সামনে তার ফার্মেসি রয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, ২০ জুলাই ওই নারী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেবিনে ভর্তি হন। এরপর বুধবার দুপুর সাড়ে ১২টায় জনি ওই নারীর কেবিনে যান। পরে জনি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানায় ভুক্তভোগীর পরিবার।

সারাবিশ্বের ৭৫টির বেশি দেশে ১৬ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত মাংকিপক্সে আক্রান্ত হয়েছে বলে জানান ডাব্লিউএইচও’র মহাপরিচা...
24/07/2022

সারাবিশ্বের ৭৫টির বেশি দেশে ১৬ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত মাংকিপক্সে আক্রান্ত হয়েছে বলে জানান ডাব্লিউএইচও’র মহাপরিচালক। এই প্রাদুর্ভাবের ফলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মাংকিপক্স সংক্রমণ বাড়তে থাকায় বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। রয়টার্স জানিয়েছে, মাংকিপক্স সংক্রমণ বাড়তে থাকায় সর্বোচ্চ সতকর্তা জারি করল সংস্থাটি।

গতকাল শনিবার মাংকিপক্স ইস্যুতে জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি নির্ধারকরা। সেখান থেকেই এই ঘোষণা এসেছে।

ডাব্লিউএইচও বলছে, মাংপিক্সের সম্ভাব্য মহামারী ঠেকাতে বৈশ্বিকভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। ডাব্লিউওএইচও মাংকিপক্স প্রার্দুভাবটিকে পুরো দুনিয়ার মানুষের স্বাস্থ্যের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হিসেবে দেখছে।

প্রসঙ্গত, মাংকিপক্স একটি বিরল ভাইরাল সংক্রমণ। যা সাধারণত মৃদু হয়। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। ভাইরাসটি খুব সহজে মানুষের মধ্যে ছড়ায় না এবং ব্যাপক হারে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম।

সূত্র: রয়টার্স।

24/07/2022

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের করমজাপাড়া গ্রামে শত্রুতাবশত একটি বাগান থেকে ২২টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় বাগানটির মালিক আমির মীর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

আমির মীরের অভিযোগ, অসুস্থতাজনিত কারণে তিনি গ্রামের বাড়িতে বসবাস না করে পরিবারসহ তালতলী উপজেলা শহরে বসবাস করছেন। দুই দিন আগে তিনি গ্রামের এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন তাঁর বাগান থেকে ২২টি সুপারিগাছ কেটে নিয়ে গেছে কে বা কারা। পরে খোঁজ নিয়ে জানতে পারেন একই এলাকার জাকির মাঝির ছেলে জাহিদ, রিপন শিকদারের ছেলে জুলহাস, ইসমাইল মুসল্লির ছেলে আলাল, গয়জুদ্দিন হাওলাদারের ছেলে দুলাল ও তাঁদের সহযোগীরা গাছগুলো কেটে নিয়ে গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জাহিদ মাঝি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সংক্রামক এ ভাইরাস থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি তি...
24/07/2022

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সংক্রামক এ ভাইরাস থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি তিনি। এরই মধ্যে বাইডেন সর্দি-কাশি এবং গলা ও শরীর ব্যথায় ভুগছেন বলে খবর সামনে এসেছে।

যদিও এসব অসুস্থতাকে ‘কম কষ্টকর’ বলে উল্লেখ করা হয়েছে। বাইডেনের চিকিৎসকের বরাতে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাইডেন গত সপ্তাহে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৭৯ বছর বয়সি ডেমোক্র্যাটিক এ প্রেসিডেন্ট তাঁর সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন।

এ ছাড়া, তাঁর চিকিৎসায় ফাইজার কোম্পানির ওষুধ প্যাক্সলোভিড ব্যবহার করা হচ্ছে বলেও একই দিন জানিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে।

এরপর মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) আপডেট জানান বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কনর। শনিবার এক মেমোতে তিনি বলেন, করোনার উপসর্গগুলো থেকে প্রেসিডেন্ট বাইডেনের উন্নতি অব্যাহত রয়েছে। তবে তিনি এখন গলা ব্যথা, সর্দি, আলগা কাশি এবং শরীরে ব্যথায় ভুগছেন। তবে এগুলো ‘কম কষ্টকর’।

তিনি আরও বলেন, বাইডেনের ফুসফুস পরিষ্কার রয়েছে এবং তাঁর অক্সিজেন স্যাচুরেশনও ‘রুমের বাতাসে দুর্দান্ত অবস্থায় রয়েছে’।

-- purebangla.com

চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের দিল্লির রেল স্টেশনের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত থাকায় ৪ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এ ...
23/07/2022

চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের দিল্লির রেল স্টেশনের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত থাকায় ৪ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এনডিটিভিসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ বছরের ওই নারীকে r করে রেলেরই ২ কর্মী। গত বৃহস্পতিবার রাতে রেল স্টেশনের প্ল্যাটফর্মে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কর্মীদের ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নাম সতীশ কুমার ৩৫, বিনোদ কুমার ৩৮, মঙ্গল চাঁদ মীনা ৩৩ এবং জগদীশ চাঁদ ৩৭ বছর বয়সী। তারা প্রত্যেকেই রেলের বৈদ্যুতিক বিভাগের কর্মচারী।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার বিষয়ে তাদের কাছে ফোন আসে। পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে ওই নারীর সঙ্গে দেখা করেন। নির্যাতিতা জানান, গত এক বছর ধরে তিনি স্বামী থেকে আলাদা থাকেন। প্রায় ২ বছর আগে এক বন্ধুর মাধ্যমে সতীশের সঙ্গে কথা হয়। সতীশ জানায় যে সে রেলের কর্মচারী। তাই একটি চাকরির ব্যবস্থা করতে পারবে। সেই থেকে দু’জন ফোনে আলাপ চলে। নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, তিনি হরিয়াণার ফরিদাবাদে থাকেন।

** purebangla.com

Address

Sontek Main Road
Jatrabari
1236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pure Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share