20/11/2024
এক ছবিতেই বলে দেয়, আপনি কেমন মানুষ !!
============================
ছবিটিতে আপনি প্রথমেই কী দেখতে পান? সে অনুযায়ী জেনে নিন আপনার বৈশিষ্ট্য।
ছবিতে আমরা প্রথম নজরেই যা দেখতে পাই, তার ওপর ভিত্তি করে বলা যায় আমাদের বৈশিষ্ট্যগুলো কী কী,,,,??
সামাজিক মাধ্যমে আরব আমিরাতের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত ও বিজনেস সাইকোলজির গবেষক ড. আশমিজা মাহামেদ ইসমাঈলের কিছু পার্সোনালিটি টেস্ট খুব সাড়া জাগিয়েছে। তিনি অত্যন্ত সহজ ও সুন্দর ভাষায় ছবিতে আমরা প্রথম নজরেই যা দেখতে পাই, তার ওপর ভিত্তি করে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে এর ব্যাখা দেন। আর এ থেকেই ধারণা করা যায়, আমাদের কার মাঝে কেমন মানবিক গুণাবলী ও বৈশিষ্ট্য থাকে। এবারের ছবিটিতে তিনটি ভিন্ন ধরনের জিনিস দেখা যেতে পারে প্রথমেই চোখ বুলালে। সে অনুযায়ী চলুন দেখে নিই আমরা কে কেমন।
আপনি প্রথমে কী দেখতে পান,,,,? গাছ, সিংহ নাকি গরিলা,,,,?
১. গাছ ও পাখি
আপনি যদি প্রথমেই গাছ ও পাখি দেখেন, তার মানে আপনি একজন সৎ ও যুক্তিবাদী মানুষ। ইতিবাচকতার জন্য আপনার সুনাম আছে। আপনার বন্ধু ও স্বজনেরা প্রায়ই আপনার কাছে আসেন পরামর্শ নিতে। আপনার জগতে আপনাকে বেশ জ্ঞানী বলে মানেন সকলে৷ তবে আপনার মধ্যে কিছুটা অনমনীয় ভাব আছে। এতে আপনার ব্যক্তিত্ব ধরে রাখা গেলেও জীবন কঠিন হয়ে যায়। আরো একটু শিথিল ও নমনীয় হলে ভালো। প্রতিদিনের জীবনকে কিছুটা সহজ ভাবে নিতে শিখতে হবে আপনাকে৷
২. সিংহ
আপনি যদি প্রথম দেখায় সিংহ দেখতে পান, তবে আপনি অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। আর তা শারীরিক শক্তি নয়৷ বরঞ্চ মানসিক। আপনি বেশ প্রভাব বিস্তার করতে পারেন সবার ওপরে। আপনার আশেপাশের মানুষ আপনাকে কিছুটা বুঝে চলে। তারা জানে আপনি কী পছন্দ করেন, আর কী করেন না৷ আপনার বিশ্বাস হচ্ছে, জীবনে সবকিছুই অর্জন করা যায় চাইলে। তবে তা চাওয়ার মতো করে চাইতে হবে৷ আপনি জীবনে ঝুঁকি নিতে পছন্দ করেন। কখনো বাধা বা ব্যর্থতার সম্মুখীন হলে আপনি আরো শক্তিশালী হয়ে ফিরে আসেন।
৩. গরিলা
আপনি একজন কৌতূহলী মানুষ। আপনার মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তার প্রভাব বেশি। আপনি কোনো কিছু একবার দেখেই উপসংহারে পৌঁছান না। বরঞ্চ গভীর অর্থ খোঁজেন তার। আপনি সময়ের সঙ্গে পরিপক্ক হয়ে উঠছেন মানসিকভাবে। আপনি নিজের ও আশেপাশের সবার জন্য নতুন নতুন আইডিয়া ও সম্ভাবনা খুঁজে পান।
তবে আপনি বেশ জেদী। একটি সমস্যা সমাধান না করে আপনি থামেন না৷ কিন্তু বেশিরভাগ সময় সবকিছু আপনি একাই করেন বা করতে চান। কারণ অন্য কাউকে ঝামেলা করতে আপনার ভালো লাগে না।