Md. Onu Hossain official

Md. Onu Hossain official education.comedy.funny video.vlog.vlogs.travels.

*”আপনিই তো আপনার পুরুষকে খুন করেছেন। চলুন আজ একটা খেলা খেলি। খেলাটার নাম 'পুরুষের শব ব্যবচ্ছেদ'। ছুরি-কাঁচি আপনার হাতে; ...
17/11/2025

*”আপনিই তো আপনার পুরুষকে খুন করেছেন। চলুন আজ একটা খেলা খেলি। খেলাটার নাম 'পুরুষের শব ব্যবচ্ছেদ'। ছুরি-কাঁচি আপনার হাতে; দেখুন তো, হাসির আড়ালে লুকিয়ে রাখা পচন ধরা ক্ষতগুলো দেখতে পান কি না। পারবেন না! কারণ সমাজ আপনাকে শিখিয়েছে, পুরুষ মানেই পাথর, পুরুষ মানেই শক্ত পাহাড়। কিন্তু আজ সেই পাহাড়ের ভেতরের লাভা উদগীরণের সময় এসেছে।*”...............
*”পুরুষের প্রথম খুনটা হয় তার শৈশবে, তার নিজেরই বাড়িতে। যখন ছোট্ট ছেলেটা হোঁচট খেয়ে পড়ে গিয়ে কাঁদে, তখন তার মা এসে বলে, "ছি! ছেলেরা কাঁদে না, লোকে হাসবে।" ব্যস! সেই প্রথম তার আবেগকে গলা টিপে হত্যা করা হলো। তাকে শিখিয়ে দেওয়া হলো, ব্যথা হলেও দাঁত কামড়ে সহ্য করতে হবে, কষ্ট হলেও হাসিমুখে থাকতে হবে। সেই থেকে শুরু হয় তার জীবন্ত লাশ হয়ে ওঠার ট্রেনিং।*”.............
*”একটু বড় হওয়ার পর যখন সে ভালোবাসতে শেখে, তখন তার প্রেমিকা এসে কানে কানে বলে, "একটা ভালো চাকরি জোগাড় করো, নইলে বাবা মেনে নেবে না।" ভালোবাসা নয়, তার যোগ্যতা মাপা হয় তার ব্যাংক ব্যালেন্স দিয়ে। তার ভালোবাসার দাম নির্ধারিত হয় তার উপার্জনের অঙ্কে। হন্যে হয়ে চাকরির পেছনে ছুটতে ছুটতে যখন সে ফেরে, তখন দেখে তার প্রেমিকা অন্য কারো ঘরের লক্ষ্মী। আর পুরুষটা? তাকে আবারও সেই পাথর হতে হয়, চোখের জল লুকিয়ে ফেলতে হয়। কারণ, পুরুষের ভাঙা হৃদয়ের কোনো বাজারদর নেই।”*.............
”*আপনারা নারীরা তো খুব ভাগ্যবান! স্বামীর সাথে সামান্য ঝগড়া হলেই বাপের বাড়ি যাওয়ার হুমকি দেন, চলেও যান। কিন্তু পুরুষের জন্য কোনো "বাপের বাড়ি" নেই। স্ত্রীর সাথে তুমুল ঝগড়ার পর, অপমানের বোঝা মাথায় নিয়ে সে যখন ঘর থেকে বের হয়, তার যাওয়ার কোনো জায়গা থাকে না। পার্কের বেঞ্চ, ফাঁকা রাস্তা বা বন্ধুদের আড্ডাই তার সাময়িক আশ্রয়। সে একবেলা না খেয়ে অভিমান করে, কিন্তু তার অভিমান ভাঙানোর জন্য কেউ ছুটে আসে না। কারণ সে পুরুষ, তার অভিমান থাকতে নেই।*”.............
”*কখনো ভেবে দেখেছেন, পুরুষকে কি আদৌ কেউ ভালোবাসে? না! পুরুষকে ভালোবাসা হয় না, পুরুষকে ব্যবহার করা হয়। সে হলো এক চাহিদার মেশিন। বাবা-মায়ের চাহিদার মেশিন, ভাই-বোনের চাহিদার মেশিন, স্ত্রী-প্রেমিকার চাহিদার মেশিন, আর সবশেষে সন্তানের চাহিদার মেশিন। টাকা আয় করতে না পারলে বাবা-মা বলে, "কুলাঙ্গার"। স্ত্রীর শখ পূরণ করতে না পারলে স্ত্রী বলে, "অপদার্থ"। সন্তানের দামী আবদার মেটাতে না পারলে সন্তানরাও মুখ ঘুরিয়ে নেয়। চাহিদা মেটাতে পারলে সে 'রাজা', আর না পারলে সে সমাজের সবচেয়ে ঘৃণ্য 'ফকির'। ভালোবাসা? ওটা পুরুষের জন্য এক নিষিদ্ধ শব্দ।*”..........
*”দেশে নারী নির্যাতনের আইন আছে, সংগঠন আছে, মোমবাতি মিছিল আছে। কিন্তু পুরুষ নির্যাতনের কথা বললে লোকে হাসে। কারণ নারী নির্যাতন হয় দেহে, যা চোখে দেখা যায়। আর পুরুষ নির্যাতন হয় মনে, তার আত্মায়, যা অদৃশ্য। এই মানসিক নির্যাতনের ক্ষত শরীরী ক্ষতের চেয়েও হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক। এই নির্যাতন তাকে ভেতর থেকে কুরে কুরে খায়, তাকে জীবন্ত লাশে পরিণত করে। কিন্তু তার জন্য কোনো আইন নেই, কোনো সহানুভূতি নেই। যে পুরুষ ঘর বানানোর জন্য নিজের ঘর ছেড়ে বছরের পর বছর বাইরে পড়ে থাকে, মৃত্যুর আগে যার হয়তো নিজের ঘরে ফেরা হয় না, তার আত্মত্যাগের কোনো স্বীকৃতি নেই। সে পরিবারের জন্য এক নির্বাক সৈনিক, যে শুধু যুদ্ধ করে যায়, কিন্তু তার কষ্টের কথা শোনার মতো কেউ থাকে না।*”.........
*”এই সমাজ পুরুষের কাঁধে পুরো সংসারের বোঝা চাপিয়ে দিয়ে বলে, "তোমাকে শক্তিশালী হতে হবে।" আবার সেই পুরুষই যখন একটু আবেগ প্রকাশ করে, তখন সেই সমাজই তাকে "দুর্বল" বলে উপহাস করে। এই ভণ্ডামি আর কতদিন?*”...........
*”আপনি কি একজন খুনী?
একটু ভেবে দেখুন তো! আপনার বাবা, ভাই, স্বামী বা প্রেমিকের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোর জন্য আপনি নিজে কতটা দায়ী? আপনার চাহিদার বোঝা চাপিয়ে, তার আবেগকে উপেক্ষা করে, আপনি কি তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না? আপনার ঘরের পুরুষটি পরেরবার যখন হাসবে, একবার তার চোখের দিকে তাকাবেন কি? পারবেন তো সেই হাসির আড়ালের মৃত আত্মাটাকে দেখতে? নাকি দেখেও না দেখার ভান করে নিজের চাহিদার তালিকাটা তার দিকে এগিয়ে দেবেন?
সিদ্ধান্ত আপনার। কারণ প্রতিটি পুরুষ আজ এক জীবন্ত লাশ, আর তার শব ব্যবচ্ছেদ করলে দেখা যাবে, তার খুনি আর কেউ নয়, তার সবচেয়ে কাছের মানুষগুলোই।*”..........
Collected Post..........

06/04/2025

💠ছেলেদের অজানা সাইকোলজি‼️

1. কম কথায় বেশি বোঝানো – ছেলেরা সাধারণত অল্প কথায় তাদের ভাব প্রকাশ করতে পছন্দ করে।

2. ইমোশনাল হলেও প্রকাশ করে না – অধিকাংশ ছেলে আবেগপ্রবণ হলেও তা সহজে প্রকাশ করতে চায় না।

3. প্রশংসা শুনতে ভালোবাসে – ছেলেরা যখন তাদের কাজের প্রশংসা পায়, তখন তারা আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত হয়।

4. স্ট্রেস কমানোর উপায় আলাদা – ছেলেরা চাপ বা হতাশা কাটানোর জন্য ভিডিও গেম, ঘুম, কিংবা একা সময় কাটানোকে বেশি প্রাধান্য দেয়।

5. দৃষ্টিশক্তি বেশি কার্যকর – ছেলেদের চোখ মেয়েদের তুলনায় বেশি গতিশীল, তাই তারা দ্রুত চলমান বস্তুর প্রতি বেশি সংবেদনশীল।

6. সরাসরি সমাধান দিতে চায় – ছেলেরা কোনো সমস্যার কথা শুনলেই সেটার সমাধান বের করার চেষ্টা করে, মেয়েদের মতো শুধুমাত্র শেয়ার করার জন্য শোনা কম পছন্দ করে।

7. বাধ্যবাধকতা কম পছন্দ করে – ছেলেরা সাধারণত স্বাধীন থাকতে পছন্দ করে এবং খুব বেশি নিয়ন্ত্রণ পছন্দ করে না।

04/04/2025

যদি তুমি পুরুষ হও, তাহলে মনে রেখো। এই পৃথিবীতে একজনই আছে যে তোমাকে ঈর্ষা করে না। বরং সে চায় তুমি সবকিছুতেই তার চেয়ে ভালো হও। সে তোমার বাবা। যখন সে মারা যাবে, তখন তুমি তোমার জীবনের সেরা মানুষটিকে হারাবে। বাবার মতন ছায়া আর কেউ হয়না।

19/03/2025

কুসংস্কার
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।।
পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।।
পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।।
সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।।
হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ,
ঘরেরই চৌকাটে।।
যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে,
চুলকালে ডান হাতে।।
খাবার সময় উঠলে হাঁচি,
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে,
তার অকালে বউ মরে।।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।।.................................
#সংগৃহীত

17/01/2025

"পুরুষ মানুষ সহজে কাঁদে না... কারণ পুরুষের চোখে জল মানায় না... জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় যতো কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না !!
নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে... নারীরা রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টেও কাঁদে... কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না... নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই !!
তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদতেছে... পুরুষ কান্নার অভিনয় করতে পারে না... পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ... পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় !!
তবুও পুরুষেরা কাঁদে... পুরুষ কাঁদে চারদেয়ালের আড়ালে... পুরুষ কাঁদে বারবার ইন্টার্ভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে... পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে... পুরুষেরা কাঁদে বাবা-মায়ের চাহিদা পূরণ করতে না পেরে... পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে !!
পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারোর মন রক্ষার জন্য... পরিবার, বাবা মা, ছেলেমেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্যও পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় যা অনেক প্রেমিকাই জানেনা !!
ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি... এটা নয় কোনো পুরুষের অভিসাপ, এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস !!
নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে... আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষের কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্যই অমঙ্গল... পুরুষের চোখের জল বিফলে যায় না, প্রকৃতিই তার প্রতিদান দেয় !!
তবুও পুরুষেরা বীর... দিনশেষে একটা পরিবার, বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি... পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে তার সারাজীবন ভাঙতে ভাঙতে গেছে... কারণ একটা
নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের স্থান !!"



24/10/2024

আহ বন্ধু আমার দেখেন ত চিনেন কিনা

14/10/2024
 #কোথাকার পানি কোথায় যায়,পাপে ছাড়েনা বাপেরে...গফুর মিয়া এই একজন দুধ বিক্রেতা। তিনি চিকন বুদ্ধির বাঙালি, তাই ১০ লিটার দ...
02/10/2024

#কোথাকার পানি কোথায় যায়,
পাপে ছাড়েনা বাপেরে...

গফুর মিয়া এই একজন দুধ বিক্রেতা। তিনি চিকন বুদ্ধির বাঙালি, তাই ১০ লিটার দুধে ৫ লিটার পানি মিশিয়ে ১৫ লিটার করলেন। সামান্য বুদ্ধিতে পাক্কা পাঁ-চ লিটার লাভ!! খুশিতে চোখ চকচক করে ওঠে তার।
দুধ বিক্রির টাকা পকেটে নিয়ে তিনি চাল কিনতে যান সাবু মুদির দোকানে। সাবু মুদি তাকে 'অতি উত্তম চাউল', 'এরকম চাউল কোথাও পাইবেন না' ইত্যাদি বলে শেষে পাথর মেশানো চাল বিক্রি করে। ওজনেও আধা কেজি কম দেয়।

'কত লাভ করে ফেললাম' ভেবে বেজায় খুশি সাবু মুদি লাভের টাকা নিয়ে বাজারে যায় মাছ কিনতে।
মাছ বিক্রেতা সুরুজ মিয়া তাকে ফরমালিন মেশানো পচা মাছ ধরিয়ে দেয় কেনা দামের দ্বিগুন মূল্যে। তার লাভ করতে হবে না!

কিছুক্ষণ পরে সুরুজ মিয়ার কাছে খবর আসে, তার ছেলেটা এক্সিডেন্ট করেছে। দ্রুত সে তার ছেলেকে হাসপাতালে নেয়।
হাসপাতালের একজন ধান্দাবাজ দালাল 'ভালো চিকিৎসা' র ব্যবস্থা করে দেবার কথা বলে ভংচং বুঝিয়ে সুরুজ মিয়ার কাছ থেকে ভালো পরিমাণ টাকা হাতিয়ে নেয়।
সেই ধান্দাবাজ বাড়ি ফেরার পথে পড়ে ছিনতাইকারীর হাতে। ছিনতাইকারী তার পেটে ছুরি মেরে সব টাকাপয়সা ছিনিয়ে নেয়।

পালিয়ে যাবার সময় ছিনতাইকারী ধরা পড়ে পুলিশের হাতে। পেদানি দিয়ে সব টাকা নিয়ে নেয় পুলিশ।
রাষ্ট্রীয় কোষাগারে জমা বা ভিক্টিমের কাছে ফেরত দেয়া কোনটাই করেন না পুলিশ অফিসার।
সেই পুলিশের ছেলে আবার হয়ে পড়ে ইয়াবা আসক্ত.. মাদকের পেছনে টাকা ঢেলে প্রতিনিয়ত সে খালি করে দেয় বাবার পকেট...
আর মাদক বিক্রেতা সেই টাকায় হয়তো কিনতে থাকে গফুর মিয়ার সেই পানি মেশানো দুধ।

***যারাই অবৈধ পথে উপার্জন করে, তারাই মনে করে যে সে 'বিরাট লাভ' করে ফেলেছে। কিন্তু আসলে তা নয়। সে একজনকে ঠকাচ্ছে, আবার তাকে ঠকাচ্ছে অন্যকেউ।..যেহেতু সমাজের প্রত্যেকেই একে অন্যের ওপর নির্ভরশীল, আল্টিমেটলি সবাই চক্রাকারে ক্ষতিগ্রস্ত হয়।
বাইরে থেকে হয়তো মনে হয় অসৎ লোকগুলোই সফল, তারাই সুখে আছে। আসলে তা নয়। তারা নিজেরা হয়তো মনে করে এইভাবে তারা খুব ভালো থাকবে, আসলে তাও হয় না। অসৎ পথে উপার্জন করে শেষ পর্যন্ত কেউ পার পায় না। পরকাল তো পরের কথা, দুনিয়াতেই তারা পেয়ে যায় ফিরতি হিসাব।
প্রকৃতির নিয়ম হলো, এখানে কাউকেই ছেড়ে দেয়া হয় না। আজ কিংবা কাল কর্মফল তাকে ভোগ করতে হবেই ...
ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ

শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি সমূহ,... যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা ...
21/09/2024

শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি সমূহ,...

যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত।!

সততার কাছে দুর্নীতি কোন দিন জয়ী হতে পারে না।

দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।

বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু।

দু:খ কখনও একা আসে যখন আসে তখন তার দলবল নিয়ে-ই আসে।

আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় এ দুঃখের কারণ হয়ে দাড়ায়।

অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।

কাউকে সারা জীবন কাছে পেতে চাও। তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। কারন, প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।

যে তার ভালবাসা প্রকাশ করতে পারে না, সে ভালোবাসতেই জানে না।

আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।

সাফল্যের ৩টি শর্তঃ - অন্যের থেকে বেশী জানুন! - অন্যের থেকে বেশী কাজ করুন! - অন্যের থেকে কম আশা করুন!

তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোঁখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না।

তোমার বন্ধু যখন বিপদে থাকবে, তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর। কিন্তু, যখন সে খুশিতে থাকবে, তখন সে না ডাকলে যেওনা।

শেক্সপিয়ার কে একজন জিজ্ঞেস করলো "তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে। তোমার লজ্জা করেনা।" শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন "আপনি বলতে পারবেন সপ্তাহের সাতটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ?" আসলে ভালবাসার কোন বয়স হয়না আপনি যে কাউকেই ভালবাসতে পারেন।

প্রয়োজন খারাপ কেও ভাল করে তোলে।

মহত্ত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা।

জীবন জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।

ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে|

©

👰🏻-সে'ক্স করার সময় মনে ছিলো তোমার পরিবার আমাকে মানবে না?🫅🏻-জানিনা? 👰🏻-এখন তো জানবে না? পরকীয়া করার সময় তো কতোই না বাহানা...
30/08/2024

👰🏻-সে'ক্স করার সময় মনে ছিলো তোমার পরিবার আমাকে মানবে না?

🫅🏻-জানিনা?

👰🏻-এখন তো জানবে না? পরকীয়া করার সময় তো কতোই না বাহানা দিছো?

🫅🏻-কি করছি আমি হ‍্যা ?। যে তুমি আমাকে
অপোমান করতেছো। ?

👰🏻-আমি কতো করে বললাম বিয়ের আগে এই সব
সে"ক্স করা ভালো না এই সব ছাড়াও ভালোবাসা হয়। কারন পরবর্তীতে পরিবার না মানলেই সমস্যা।
আর এখন সেটাই হলো।

🫅🏻-আচ্ছা আমি আসি।

👰🏻-আসি মানে। ?
আমাকে বিয়ে করো এখন তার পরে কি হবে
দেখা যাবে।

🫅🏻-না আমি পারবো না।
যেখানে আমার বাবা মায়ের অনুমতি নেই
সেখানে আমার বিয়ে করা সম্ভব না।

👰🏻-তবে আমার দেহটা নষ্ট করলে কেনো। ??
কি দোশ ছিলো আমার। ??
তোমাকে বিশ্বাস করে নিজের শরীর বিলিয়ে দেয়া। ?

( সবাই ভাবতেছেন কি হয়েছে তবে শুনুন "আজ থেকে ৩ বছর আগে একটা মেয়ে ও ছেলের রিলেশন শুরু হয়।
তো ভালোই যাচ্ছিলো সম্পর্কটি হঠাৎ ২ বছর হয়ে যাওয়ার পরে।
ছেলেটা মেয়েটাকে অফার দেয় শারীরিক
সম্পর্ক করার জন্যে।
প্রথমে মেয়েটা রাজি না হলে ও ছেলেটার অনুরোধে এক পর্যায় রাজি হয়।
এর পরে ছেলেটা প্রায় কিছু দিন পর পর মেয়েটার সাথে এমন করতো।
কিন্তু এখন যখনি মেয়েটা বিয়ের চাপ দিছে ঠিক তখনি ছেলেটা পরিবারের কাহিনী তুলে ধরছে?
গল্পে ফিরে যাই এখন )

ছেলে: সব কিছু ভূলে যাও।

মেয়ে: সম্ভব না? আমার তোমাকে চাই!

ছোলে: প্লিজ আমাকে মুক্তি দাও।
আমি তোমার সাথে থাকতে চাইনা।

মেয়ে: সত্যি আমাকে তোমার ভালো লাগে না। ?

ছেলে: না।

মেয়ে: ঠিক আছে যাও তোমাকে মুক্ত করে দিলাম।
আজকের পরে আমাকে কোথাও পাবেনা।

ছেলে: সত্যি সম্পর্কটি শেষ। ?

মেয়ে: হুম সত্যি।
তোমাকে আর কখনো ডিস্টাপ করবে না।
তোমার কাছে এসে ভালোবাসার কথা বলবেনা?

ছেলে: ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ?

-এর পরে দুজন দুজনের মতো বাসায় চলে আসে।
কিন্তু পরের দিন শুনা যায় মেয়েটা আর
এই পৃথিবীতে নেই।
গলায় উরনা প‍্যাচিয়ে আত্মহ"ত্যা করেছে?

'কিন্তু মেয়েটা মারা যাওয়ার আগে
একটি চিঠিতে লিখে যায়।
তুমি অন‍্য কাউকে নিয়ে শুখে থেকো।
আমি তোমাকে মৃত্যুর পরে ও ভালোবেসে যাবো
তোমার প্রিয়া💔

-প্রিয় বোন তোমাদের বলছি।
ভালোবাসা সুন্দর কিন্তু অতিরিক্ত সুন্দর
করতে যেওনা।
যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে
তাহলে কখনোই সে তোমার দেহ চাইবে না।
যদি মিথ্যা ভালোবাসে তাহলে দেহটাই চাইবে।

'কথা গুলা শুনতে খারাপ লাগলেও
এটাই সত্যি?
©

Address

Jashore, Khulna, Jashore
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Onu Hossain official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share