Asad Gaming

Call Directions Contact the business

Asad Gaming নিজেকে পরিবর্তন করার সব থেকে বড় মাধ্যম হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ।💝 I do my best to record all games and that's all enjoy watching.

Official page of Free Fire live
I'am a professional Battle Royale Player and Streamer.

টকশোতে বারবার না শুনছিলাম ড. ইউনূস  নিজের ৬৬৬ কোটি টাকা ট্যাক্স মাফ করে দিছে, তাহলে ফিরল কেমনে? আদালতকে ট্যাক্স চ্যালেঞ্...
11/09/2026

টকশোতে বারবার না শুনছিলাম ড. ইউনূস নিজের ৬৬৬ কোটি টাকা ট্যাক্স মাফ করে দিছে, তাহলে ফিরল কেমনে? আদালতকে ট্যাক্স চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করল কেমনে? রিট তো হয়ই হাইকোর্টে। তাহলে আগে মাফ পাইলে, আজ কেমন রিট খারিজ হলো?

ব্যাপারটা খুব জটিল কিছু না। খুবই সিম্পল একটা মামলা। কর ফাঁকির মামলাও না। ট্যাক্স নিয়ে বিরোধ মামলা। ঘটনা হল গ্রামীণের সদস্যদের ইউনূস সাব ১৯৯৩ সালে স্বাস্থ্যকেন্দ্র করেন। স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করত গ্রামীণ কল্যাণ নামে একটা প্রতিষ্ঠান। এরপর সদস্যদের বাইরে অন্যদেরও চিকিৎসা শুরু করে এইসব স্বাস্থ্য কেন্দ্র।

২০০৪ সালে গ্রামীণ ফোনে ৫৪ কোটি টাকা বিনিয়োগ করে এই গ্রামীণ কল্যাণ। শর্ত হল, গ্রামীণ ফোন বছরে যে লাভ করবে, ৫৪ কোটি টাকার ইনভেস্টমেন্টের অনুপাতে লভাংশ দেবে গ্রামীণ কল্যাণকে। মানে ১০ লাখ টাকার একটা দোকানে আপনি ১ লাখ টাকা খাটালেন। বছর শেষে সেই দোকানের ২ লাখ লাভ হলো। আপনি ২০ হাজার টাকা লভ্যাংশ পাইলেন।

তো গ্রামীণ ফোন এবং গ্রামীণ কল্যাণের এই লেনদেন ভালোই চলছিল। ২০১৭ সালে এনবিআর বলে, আগের ৫ বছরে গ্রামীণ কল্যাণ লাভের যে টাকা পেয়েছে তা থেকে ট্যাক্স দেয়নি। গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে। গ্রামীণ কল্যাণ যুক্তি দেয়, গ্রামীণ ফোন লভ্যাংশ দেওয়ার সময় সরকার ১৫% ট্যাক্স নেয়, তাহলে গ্রামীণ কল্যাণ কেনো আবার ট্যাক্স দেবে? এক ইনকামের ওপর দুইবার ট্যাক্স হতে পারে না।

এই যুক্তিতে এনবিআরের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০১৭ সালে রিট মামলা করে গ্রামীণ কল্যাণ। খেয়াল করেন, মামলা এনবিআর করে নাই। করছে গ্রামীণ কল্যাণ। মানে এইখানে ইউনূস আসামি নন, তিনি বাদি। মামলা চলে ৭ বছর। ২০২৪ সালের ৪ আগস্ট বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে রায় দেন, গ্রামীণ কল্যাণকে ৬৬৬ টাকা দিতে হবে। এক ইনকামের ওপর দুইবার ট্যাক্স নিতে বাধা নেই।

ঘটনা এতটুকুই। এরপর শুরু হয় নতুন টুইস্ট। ঘটে যায় ৫ আগস্ট। ৮ আগস্ট ইউনূস হয়ে যান দেশের সরকার প্রধান। জুনিয়র বিচারপতি এসএম মনিরুজ্জামান পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে দেখেন, তার সিনিয়র খুরশীদ আলম সরকার বিচারপতি হওয়ার আগে এই মামলাতেই ডেপুটি অ্যাটর্নি হিসেবে রাষ্ট্র পক্ষের ইউনূসের বিরুদ্ধে আইনজীবী ছিলেন।

বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো আইনজীবী কোনো মামলায় যদি বাদি বা বিবাদীর পক্ষে একবার কোর্টের দাঁড়ান, তাহলে পরবর্তীতে বিচারপতি হয়ে সেই মামলা বিচার করতে পারবেন না। কিন্তু শুনানির ছয় মাস ধরে খুরশীদ আলম সরকার এই সত্য গোপন করেন। এই ভদ্রলোক ছিলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা। তিনি আওয়ামী লীগের ডেপুটি স্পিকার ফজলে রাব্বির জামাতা। (এই জা‌লিয়া‌তি ও একটা ঘু‌ষে‌র ঘটনা সু‌প্রিম জু‌ডি‌শিয়াল কাউন্সি‌লের তদ‌ন্তে প্রমা‌লিত হওয়ার পর বিচারপ‌তি খুরশী‌দের চাক‌রি গে‌ছে গত বছর।)

এই জালিয়াতি ধরা পড়ার পর হাইকোর্ট ২০২৪ সালের অক্টোবরে আগের নিয়ম অনুযায়ী প্রত্যাহার (রিকল) করে। ইউনূসের আইনজীবী তখনই বলেছিলেন, 'রায়টি এখন রিকল হওয়ায় মনে হবে ইউনূস ক্ষমতায় থাকায় এটা হয়েছে।' হয়েও ছিল তাই।

রায় রিকলের পর এই মামলা আবার পাঠানো হয়, প্রধান বিচারপতির কাছে। বিতর্ক হতে পারে আশঙ্কায়, ইউনূস আমলে এই মামলা কোনো বেঞ্চে দেওয়া হয়নি। শুনানীও করা হয়নি। গত জুলাইয়ে নতুন বেঞ্চ দেওয়ার পর, মামলায় নতুন করে শুনানী শুরু হয়। সেই মামলায় আজ হাইকোর্ট বলেছে, রিট খারিজ। এনবিআরের দাবি ঠিক আছে। টাকা দিতে হবে গ্রামীণ কল্যাণ। তারা এখনই এই ট্যাক্স দিয়ে দেবে নাকি সুপ্রিম কোর্টে আপিল করবে, এটা তাদের ব্যাপার।

আমি ওপরে যা লিখলাম, একটাও গোপন ব্রেকিং তথ্য না। দেশের পত্রপত্রিকায় বারবার ছাপা হয়েছে। কিন্তু টকশোতে যে বিজ্ঞ লোকেরা যান, এরা ফেসবুক ছাড়া কিছুই পড়েন না। ট্যাক্স ডিসপিউট মামলাকে মুরুক্ষসোডার দল বিরাট একটা ষড়যন্ত্র তত্ত্বে পরিণত করেছে। দুই বছর ধরে প্রচার চালাল ইউনূস নিজের ট্যাক্স মাফ করে দিয়েছে, এখন দেখা গেলো ব্যাডা ক্ষমতায় থাকাকালে নিজের মামলার শুনানিই করায়নি বিতর্কের ডরে।

~ Collected

মানুষ এখন নিজেদের বাড়ির আশেপাশে টিকভর্তি বাক্স (পোকার বাক্স) খুঁজে পাওয়ার কথা বলছে। এই টিকের কামড়ে নাকি অনেকের শরীরে এমন...
20/05/2026

মানুষ এখন নিজেদের বাড়ির আশেপাশে টিকভর্তি বাক্স (পোকার বাক্স) খুঁজে পাওয়ার কথা বলছে। এই টিকের কামড়ে নাকি অনেকের শরীরে এমন সমস্যা হচ্ছে, যাতে তারা পরে লাল মাংস খেলেই অ্যালার্জিতে ভুগছে।

অনেকে এখন এই বিষয়টাকে World Economic Forum আর Bill Gates-এর পরিকল্পনার সাথে মিলিয়ে দেখছে।

একটি WEF আলোচনায় ড. ম্যাথিউ লিয়াও বলেছিলেন, Lone Star tick ব্যবহার করে মাংসের অ্যালার্জি তৈরি করা সম্ভব। এরপর Bill & Melinda Gates Foundation জেনেটিকভাবে পরিবর্তিত টিক নিয়ে অর্থায়ন করেছিল। তারপর থেকেই Alpha-Gal Syndrome নামে লাল মাংসে অ্যালার্জির ঘটনা বেশি শোনা যাচ্ছে বলে অনেকে দাবি করছে।

এদিকে Bill Gates আবার ল্যাবে তৈরি মাংসের বড় বিনিয়োগকারীদের একজন। এছাড়া ২০২১ সালে টিকের ভ্যাকসিন তৈরির কাজেও তিনি সহযোগিতা করেছিলেন।

তাই অনেকের প্রশ্ন হচ্ছে — যারা মানুষকে আসল মাংস কম খেতে বলছে, তাদের নামই কেন আবার এমন কিছুর সাথে জড়াচ্ছে, যেটা মানুষকে মাংসে অ্যালার্জিক করে তুলছে?

তবে ভয় না পেয়ে সাবধান থাকাই ভালো।

টিক থেকে বাঁচতে ঘরেই একটি প্রাকৃতিক স্প্রে বানাতে পারেন:

• ১ আউন্স witch hazel বা ভদকা
• ২০ ফোঁটা clove oil, lavender oil বা tea tree oil
• বাকি অংশ পানি

সব একসাথে স্প্রে বোতলে মিশিয়ে ব্যবহার করুন।

আর যারা এই অ্যালার্জিতে ভুগছেন, কিছু গবেষণায় acupuncture-এর ভালো ফলের কথাও বলা হয়েছে।

সবশেষে, টিক চিনে রাখা জরুরি:

• Deer Tick
• Lone Star Tick — যেটিকে লাল মাংসের অ্যালার্জির সাথে যুক্ত করা হয়।

চারপাশে কী হচ্ছে সেটা বুঝে শুনে দেখুন, আর নিজের মতো করে চিন্তা করুন।

©©©

17/05/2026

Best Turkish song


07/05/2026

তুমি ভরশা করো আল্লাহর উপর, কর্ম সম্পাদনের আল্লাহ’ই যথেষ্ট। (-সূরা আল-আহযাব-৩)

07/05/2026

আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন। (- সূরা ইউসুফ-১০১)

আল্লাহ বলেন ,অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো। বরং তুমি আমাকে ব...
06/05/2026

আল্লাহ বলেন ,

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি, আমি তোমাকে হতাশ করব না!

শোনা যায়, চে গুয়েভারাকে যখন তার আস্তানা থেকে বিশ্বাসঘাতক এক রাখালের সহযোগীতায় ধরা হয়, তখন এক সৈনিক বিস্ময়ে সেই রাখালকে প...
29/04/2026

শোনা যায়, চে গুয়েভারাকে যখন তার আস্তানা থেকে বিশ্বাসঘাতক এক রাখালের সহযোগীতায় ধরা হয়, তখন এক সৈনিক বিস্ময়ে সেই রাখালকে প্রশ্ন করেছিল
“কীভাবে তুমি এমন একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে,যিনি সারা জীবন তোমার অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই করেছেন?

রাখাল নির্লিপ্তভাবে উত্তর দিয়েছিল—

“তার যুদ্ধ আমার ভেড়াগুলোকে ভয় পাইয়ে দিত।

এর বহু বছর আগে মিশরে মহান সেনানায়ক মোহাম্মদ করীম নেপোলিয়নের ফরাসি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
শেষ পর্যন্ত তিনি বন্দি হলেন এবং আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিল।
কিন্তু নেপোলিয়ন তাঁকে ডেকে বলল—
“আমি এমন একজন বীরকে হত্যা করতে চাই না, যিনি সাহসের সঙ্গে নিজের মাতৃভূমি রক্ষা করেছেন। ইতিহাস যেন আমাকে বীর-ঘাতক হিসেবে না চেনে। তাই আমি তোমাকে ক্ষমা করব, যদি তুমি আমার সেনাদের ক্ষতির জন্য দশ হাজার স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ দিতে পারো।”

করীম হেসে উত্তর দিলেন—

“আমার কাছে এত অর্থ নেই। তবে ব্যবসায়ীরা আমাকে এক লক্ষেরও বেশি স্বর্ণমুদ্রা ধার দিয়েছে।”

নেপোলিয়ন তাঁকে কিছু সময় দিল। এবং করীমকে শৃঙ্খলিত অবস্থায় সৈন্যদের পাহারায় বাজারে আনা হলো, আশায় যে যাদের জন্য তিনি জীবন বিসর্জন দিয়েছেন, তারা এগিয়ে আসবে।

কিন্তু কোনো ব্যবসায়ী সাহায্যের হাত বাড়াল না। বরং তারা অভিযোগ করল যে আলেকজান্দ্রিয়ার ধ্বংস ও তাদের দুর্দশার জন্য করীমই দায়ী।

মনোবল ভেঙে যাওয়া করীম নেপোলিয়নের কাছে ফিরে গেলেন। তখন নেপোলিয়ন বলল—
“আমি তোমাকে হত্যা করব না এজন্য যে তুমি আমাদের বিরুদ্ধে লড়েছ, বরং এজন্য যে তুমি নিজের জীবন উৎসর্গ করেছ এক কাপুরুষ জাতির জন্য, যারা স্বাধীনতার চেয়ে ব্যবসাকে বেশি ভালোবাসে।”

মোহাম্মদ রশীদ রিদা এ ঘটনার সারমর্ম এভাবেই ব্যক্ত করেছিলেন—
“যে মানুষ অজ্ঞ জনগণের জন্য দাঁড়ায়, সে যেন অন্ধদের পথ দেখাতে নিজের শরীরকে আগুনে জ্বালিয়ে দেয়।
আমরাও সেইরকম হতভাগ্য অকৃতজ্ঞ জাতি।

Collected

05/04/2026

ওগো আরশের মালিক, মৃত্যু তো হবেই, তবে সেটি যেনো ঈমানের সাথে হয়.. আমিন।

Address

24 Rail Road
Jessore
7400

Telephone

+8801726474680

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asad Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asad Gaming:

Shortcuts

Share