Dr. Kibria Khan

Directions Website

Dr. Kibria Khan Assalamualaikum..❤️
Health is the greatest blessing from Allah. Safe production and safe, honest living. Pray to Allah for health. Amen🤲
(1)

সম্পর্ক মানে দুজনের প্রতি, বিশ্বাস, সন্মান-শ্রদ্ধা, ভালবাসা।কিন্তু যখন একজন বারবার ধরে রাখে আর অন্যজন ছেড়ে দিতে থাকে, তখ...
16/09/2026

সম্পর্ক মানে দুজনের প্রতি, বিশ্বাস, সন্মান-শ্রদ্ধা, ভালবাসা।

কিন্তু যখন একজন বারবার ধরে রাখে আর অন্যজন ছেড়ে দিতে থাকে, তখন সেই ভালোবাসা শুধু কষ্ট দেয়।

একা চেষ্টা করতে করতে মানসিক ক্লান্তি আসে, নিজের মূল্যবোধ কমে যায়, আর ধীরে ধীরে সম্পর্কটা বোঝা হয়ে দাঁড়ায়।

একতরফা চেষ্টা দিয়ে সম্পর্ক টেনে নেওয়া যায়, কিন্তু টিকে রাখা যায় না।

হাত তাকেই দিন, যে আপনার হাতটি শক্ত করে ধরে রাখার গুরুত্ব বোঝে।

কারণ সত্যিকারের সম্পর্ক আপনাকে বারবার নিজের গুরুত্ব প্রমাণ করতে বাধ্য করে না।

যে আপনাকে সত্যিই চায়, সে শুধু কথায় নয় তার চেষ্টা দিয়েও সেটা বুঝিয়ে দেয়।




চাপে পড়লে পুরুষের শরীরে ডোপামিন-সহ বেশ কিছু নিউরো-ট্রান্সমিটারের অ্যাকটিভিটি বাড়ে।  এটা তাকে অ্যাকশনে নামায়। নারীরা চাপে...
14/09/2026

চাপে পড়লে পুরুষের শরীরে ডোপামিন-সহ বেশ কিছু নিউরো-ট্রান্সমিটারের অ্যাকটিভিটি বাড়ে। এটা তাকে অ্যাকশনে নামায়।

নারীরা চাপে পড়লে তাদের শরীরে বাড়ে নর-এপিনেফ্রিন (এর সাথে আরও কিছু)।এর কারণে তারা বিষয়টি নিয়ে বেশি চিন্তা করে, গভীর মনোযোগ দেয় বা ভেবে ভেবে অস্থির হয়।

দুজনার বেলায় ব্যাপারটা একদম আলাদা আলদা। পুরুষের অ্যাকশনের জন্য কাজ করে ডোপামিন। আর নারীর চিন্তাভাবনায় কাজ করে নর-এপিনেফ্রিন।

একবার এক সাহাবির ছেলে মারা গেছেন। তিনি বাইরে ছিলেন। বাড়িতে এসেছেন। স্ত্রী জানালেন ছেলে ঘুমিয়ে গেছে। সংকটের সমাধানে স্ত্রী স্বামীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটালেন পরের সন্তানের জন্য। পরে সকালে জানিয়েছেন।

হুদাইবিয়াতে সন্ধির পর সাহাবিরা কুরবানি দেবেন না। মাথা কামাবেন না। নবিজি বলার পরও তাদের হোলদোল নেই।

নবিজির স্ত্রী উম্মু সালামা বুদ্ধি দিলেন, আপনি মাথা কামান। কুরবানি দিন। বাকিরা তখন এমনিএমনি করবে। পরে তা-ই হলো।

নারীরা স্ট্রেস সিচুয়েশন অন্যভাবে ভাবতে পারেন। সমস্যার অন্যরকম একটা সলিউশন বের করেন।

ভাবুন তো চাপের মুহূর্তে চিন্তা না করে হুট করে কোনো অ্যাকশন নিয়ে বসলে সমস্যা আরও বাড়বে না কমবে?

আবার কেবল ভেবেই গেলেন কিন্তু কোনো অ্যাকশন নিলেন না, সমস্যার কোনো সমাধান হবে?

আল্লাহ পুরুষ আর নারীকে এমনভাবে তৈরি করেছেন যাতে তারা একসঙ্গে চাপের মোকাবিলা করে ব্যালান্স করে। যাতে দুজনে মিলে সংকটের সঠিক সমাধান বের করে। আল্লাহতায়ালা সকলের সংকটময় মুহূর্ত দূর করে, পরিবারের সকলের সাথে ভালবাসায় আবৃত থেকে, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার তাওফিক দান করেন-আমিন। 🤲🍀💝




Dr. Kibria Khan

পুরুষ মানুষকে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। তারা এমন যে, নারীর যত্ন, শাসন, নিগরানি ছাড়া এলোমেলো,  অগোছালো,  এক কথায় চলতেই...
13/09/2026

পুরুষ মানুষকে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। তারা এমন যে, নারীর যত্ন, শাসন, নিগরানি ছাড়া এলোমেলো, অগোছালো, এক কথায় চলতেই পারে না৷ আর এই জন্যেই পুরুষের জীবনে আল্লাহ ৪ জন স্পেশাল নারী দিয়েছেন। এই চার নারীর যত্ন যেমন দরকার তেমন শাসন বা নিগরানিও দরকার৷
জন্মের পর থেকে মা, এরপর একটু বড় হলে বোন৷, এরপর যুবক বয়সে স্ত্রী, এরপর মেয়ে। যার চারজনই আছে সে আল্লাহর বিশেষ নিয়ামাহ পেল৷ যার এদের মাঝে কেউ কেউ নেই সে আসলেই এই নিয়ামাহ থেকে বঞ্চিত হল, সে কখনো বুঝলই না জীবনে এই নিয়ামাহ থাকলে জীবনটা আরও কত মধুর হত! কোনো না কোনো দিক দিয়ে যার জীবনটা এলোমেলো, কোথাও একটা শূন্য শূন্য ভাব আছেই।

যাদের এই নিয়ামাহ আছে, তাদের অবশ্যই উচিৎ এই চার নারীর কদর করা, সম্মান করা, হক আদায় করা, আদরে যতনে রাখা। এই সিফতগুলোই একজন পুরুষকে আখলাকওয়ালা বানায়। সুপুরুষ বানায়৷ আল্লাহতায়ালা আমাদের সবাইকে নেক বুঝ দান করেন-আমিন। 🤲🍀💝




জীবনের সব বাধা কি সত্যিই আমাদের থামিয়ে দেয়, নাকি কখনো কখনো আমরা নিজেরাই থেমে যাওয়ার কারণ খুঁজে নিই?মেন্টাল কাউন্সেলিং...
12/09/2026

জীবনের সব বাধা কি সত্যিই আমাদের থামিয়ে দেয়, নাকি কখনো কখনো আমরা নিজেরাই থেমে যাওয়ার কারণ খুঁজে নিই?

মেন্টাল কাউন্সেলিং করতে গিয়ে বারবার একটা জায়গাতেই এসে থামি...বাধা ছিল, কষ্ট ছিল, পরিস্থিতিও প্রতিকূলে ছিল; কিন্তু সেই বাধা পেরিয়ে যাওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টাটা কি সত্যিই করেছিলাম?

আবেগ থাকবে, কষ্টও থাকবে....কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিজেরই, আমি আবেগের কাছে থামব, নাকি নিজের জীবনটা বদলানোর জন্য আবার চেষ্টা করব। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ ভরসা।🤲🍀💝

🕌 জুম্মা মোবারক।সম্মান ও সম্পদের মালিক একমাত্র আল্লাহ। তাই অহংকার বা হতাশা নয়, নামাজ পড়ুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর ...
11/09/2026

🕌 জুম্মা মোবারক।
সম্মান ও সম্পদের মালিক একমাত্র আল্লাহ। তাই অহংকার বা হতাশা নয়, নামাজ পড়ুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। 🤲🍀💝

10/09/2026

তাজা মাছ পচা মাছ বোঝার উপায় নাই।😂 ইলিশ মাছে সাদা লাইট। অন্য মাছে রঙিন লাইট।মাছ ডেকোরেশন।🤣😂

৮০ দশক নয়, আগামি ভাবুন। এটা আগে জেনেছেন কি? আমার/ আপনার Degree এর মূল্য কত টুকু? কোন Subject পড়লে চাকরি পাব? জায়গা কতটুক...
10/09/2026

৮০ দশক নয়, আগামি ভাবুন। এটা আগে জেনেছেন কি? আমার/ আপনার Degree এর মূল্য কত টুকু? কোন Subject পড়লে চাকরি পাব? জায়গা কতটুকু? Scope আছে কি? একটি Degree একটি দরজা খুলতে পারে। কিন্তু পৃথিবী যদি ঘরের নকশাই বদলে দেয়, তখন কী হবে? আমি কি এমনভাবে শিখছি, যাতে পৃথিবী বদলে গেলেও নিজের জন্য নতুন পথ তৈরি করতে পারি? জীবন তো একটি সিস্টেম।

আমাদের শিক্ষা মূলত একটি তুলনামূলক স্থিতিশীল পৃথিবীর জন্য তৈরি। কিন্তু আমরা প্রবেশ করছি দ্রুত পরিবর্তনশীল একটি পৃথিবীতে। তাই ভবিষ্যতের বড় সক্ষমতা শুধু একটি profession জানা নয়, বরং পরিবর্তনের মধ্যে নিজের জীবন, জীবিকা (livelihood) এবং সম্পদ (resources)-কে নতুনভাবে design করতে পারা।

Technology বদলাচ্ছে। AI কাজের ধরন বদলে দিচ্ছে। Automation অনেক পেশার চরিত্র পাল্টে দিচ্ছে। Climate Change খাদ্য, পানি, বাসস্থান ও জীবিকার ওপর নতুন চাপ তৈরি করছে। অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে, skill-এর প্রয়োজন বদলাচ্ছে, নতুন শিল্প ও পেশা তৈরি হচ্ছে, পুরোনো শিল্প ও পেশা রূপ বদলাচ্ছে। জীবনযাত্রার খরচ, সম্পদের প্রাপ্যতা, পরিবেশ, বাজার, এমনকি আমরা কোথায় এবং কীভাবে বাস করব, সেই বাস্তবতাও আগের মতো স্থির নেই।

একটি Degree আমাদের একটি profession-এর ভাষা শেখাতে পারে। একজন Civil Engineer অবকাঠামো বোঝেন, Architect স্থান ও নির্মাণ বোঝেন, CSE graduate technology বোঝেন, Agriculture graduate খাদ্য উৎপাদন বোঝেন, BBA graduate business বোঝেন, Environmental Science graduate ecology বোঝেন।

কিন্তু বাস্তব জীবন কখনো আলাদা আলাদা department-এ চলে না। আপনার income-এর সঙ্গে food-এর সম্পর্ক আছে। Food-এর সঙ্গে soil-এর, soil-এর সঙ্গে water-এর, water-এর সঙ্গে climate-এর, climate-এর সঙ্গে housing, health ও livelihood-এর সম্পর্ক আছে। আবার livelihood-এর সঙ্গে economy, technology, community এবং governance-এর সম্পর্ক আছে।

জীবন আসলে একটি system। কিন্তু আমরা অনেক সময় সেই system-এর মাত্র একটি অংশের জন্য প্রস্তুতি নিই। সম্ভবত এখানেই আমাদের বর্তমান শিক্ষার একটি বড় unanswered question রয়েছে।

আমরা একজন তরুণকে ডাক্তার, engineer, architect, programmer, banker কিংবা manager হওয়ার জন্য প্রস্তুত করছি, কিন্তু তাকে কি শেখাচ্ছি পরিবর্তিত পৃথিবীতে নিজের জীবনব্যবস্থাকে কীভাবে পুনরায় design করতে হয়?

পানির সংকট এলে সে কীভাবে চিন্তা করবে? Food price বেড়ে গেলে? তার skill-এর demand বদলে গেলে? কোনো একটি industry সংকুচিত হলে? শহরে জীবনযাত্রার খরচ অসহনীয় হয়ে উঠলে? Climate Change তার এলাকার livelihood বদলে দিলে? নতুন income model তৈরি করতে হলে? অথবা অন্য মানুষের সঙ্গে মিলে local solution তৈরি করতে হলে?

এই প্রশ্নগুলোর উত্তর কোনো একটি Subject-এর মধ্যে পাওয়া কঠিন। কারণ এগুলো আলাদা আলাদা সমস্যার প্রশ্ন নয়। এগুলো system-এর প্রশ্ন।

নিজের জীবনকে কি আমরা একফসলি কৃষির মতো monoculture বানিয়ে ফেলছি? একটি monoculture farm যদি শুধু একটি crop-এর ওপর নির্ভরশীল হয়, সেই crop ব্যর্থ হলে পুরো ব্যবস্থাই ঝুঁকিতে পড়ে। Pest, disease, drought কিংবা market shock একটি মাত্র দুর্বল জায়গায় আঘাত করেই পুরো farm-কে বিপদে ফেলতে পারে।

আমাদের জীবনেও একই বিন্যাস বা pattern দেখা যেতে পারে। একটি Degree। একটি Skill। একটি Job। একটি Income Source। সবকিছু যদি একটি মাত্র স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেই sector বদলে গেলে, skill-এর demand কমে গেলে, চাকরি হারালে কিংবা বড় কোনো economic, technological অথবা environmental shock এলে পুরো জীবনব্যবস্থাই কেঁপে উঠতে পারে।

এখানেই একটি অন্য ধরনের শিক্ষা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

**পার্মাকালচার (Permaculture) **
মানুষ ও প্রকৃতির সম্পর্ক বুঝে এমন জীবনব্যবস্থা design করার একটি চিন্তাপদ্ধতি, যেখানে খাদ্য, পানি, বাসস্থান, শক্তি, জীবিকা, অর্থনীতি, community বা সমাজ এবং ecology-কে আলাদা আলাদা বিষয় হিসেবে নয়, একটি পরস্পর-সংযুক্ত system হিসেবে দেখা হয়।

পার্মাকালচার আমাদের শেখায় স্থানীয় সম্পদ (resources) ও সম্ভাবনা চিনতে, সম্পর্ক ও বিন্যাস (pattern) দেখতে, অপচয় ও অপ্রয়োজনীয় নির্ভরতা (dependency) কমাতে এবং এমন ব্যবস্থা নকশা (design) করতে, যা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং সময়ের সঙ্গে আরও সহনশীল (resilient), স্বনির্ভর (self-reliant) এবং পুনরুজ্জীবনশীল (regenerative) হয়ে উঠতে পারে। এটি শেখায় “আমার কাছে যা আছে, তা দিয়ে আরও সহনশীল, আন্তঃসংযুক্ত এবং অর্থবহ জীবনব্যবস্থা কীভাবে নকশা করা যায়?” সহজ ভাষায়, পার্মাকালচার হলো জীবনকে আরও ভালোভাবে design করতে শেখা।

ভবিষ্যৎ ঠিক কেমন হবে, আমরা জানি না। কিন্তু পৃথিবী বদলে গেলে নিজের পথ নতুন করে design করার ক্ষমতা তৈরি করা যায়। আর সেই চিন্তাপদ্ধতির একটি শক্তিশালী ভাষা হলো পার্মাকালচার।





শিক্ষিত হওয়ার পর যদি আপনার ভাষা, আচরণ ও চরিত্রের উত্তম পরিবর্তন না আসে, সততা, ন্যায়-নিষ্ঠা, মানবিকতা না থাকে। তবে বুঝতে ...
09/09/2026

শিক্ষিত হওয়ার পর যদি আপনার ভাষা, আচরণ ও চরিত্রের উত্তম পরিবর্তন না আসে, সততা, ন্যায়-নিষ্ঠা, মানবিকতা না থাকে। তবে বুঝতে হবে শিক্ষা অর্জন তো দূরের কথা, আপনি শিক্ষার ঘ্রাণটুকুও পাননি। কেবল সময় ও অর্থ অপচয় করে সার্টিফিকেট নামক কাগজ কিনেছেন। আপনার জন্য প্রান ঢালা আফসোস...!!





সব কষ্ট চোখে দেখা যায় না। কিছু মানুষ হাসিমুখে কথা বলে, সবার পাশে থাকে, অথচ নিজের ভেতরে প্রতিদিন একটু একটু করে ভে/ঙে যায...
08/09/2026

সব কষ্ট চোখে দেখা যায় না। কিছু মানুষ হাসিমুখে কথা বলে, সবার পাশে থাকে, অথচ নিজের ভেতরে প্রতিদিন একটু একটু করে ভে/ঙে যায়। ভেঙে পরা যাবেনা। প্রতিটি মুহূর্তে ভাবতে হবে আমার জন্য আল্লাহই যথেষ্ট।

বাইরে নীরবতা, ভেতরে হাজারো না বলা গল্প। ধৈর্যের মত শক্তি যেন আল্লাহতায়ালা সবাইকে দান করেন-আমিন। আল্লাহ জানেন যে কষ্ট কাউকে বলা যায় না, সেই কষ্টও একদিন স্ব/স্তিতে বদলে যাবে, ইনশাআল্লাহ। 🤲🍀💝





পড়াশোনা শিক্ষিত বানাইতে পারলেও সু-শিক্ষায় শিক্ষিত হয় খুব স্বল্প সংখ্যক মানুষ। নয়তো এইসব শিক্ষিত মানুষ অফিস/ ব্যবসা/ অন্য...
07/09/2026

পড়াশোনা শিক্ষিত বানাইতে পারলেও সু-শিক্ষায় শিক্ষিত হয় খুব স্বল্প সংখ্যক মানুষ। নয়তো এইসব শিক্ষিত মানুষ অফিস/ ব্যবসা/ অন্যান্য কর্মস্থলে অধিনস্ত সহকর্মীদের প্রতি অন্যায়- আত্যাচার করতে পারে না।

কারো সাথে খারাপ ব্যবহার করতে পারে না। এবং Most importantly কাজের জায়গায় যেয়ে অনিয়ম, মিথ্যা, অফিস/ কোম্পানিকে ঠকিয়ে অর্থ খরচ, চুরি করতো না, ঘুষ খাইতো না। নিজের বিবেককে বেচে দিতো না।

আফসোস এরা মানুষ হবে কবে?




Address

Cantonment
Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Kibria Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share