13/01/2023
পরিবার-পরিজন নিয়ে যুক্তরাষ্ট্রের এই বাড়িতে থাকেন শেখ রেহানার দেবর ওয়াসার এমডি তাকসিম। গুগল ঘেঁটে জানতে পারলাম বর্তমানে এই বাড়ির বাজারদর সাড়ে ছয়শো কোটি টাকা। এছাড়াও যুক্তরাষ্ট্রে তার আরো ১৩টি বাড়ি রয়েছে। যাঁর পাঁচটির ঠিকানা এবং বাড়িগুলো কেনার সময়কাল আজকে সমকাল পত্রিকা প্রকাশ করেছে।
মাত্র কয়েক মাস আগে দুর্নীতির অভিযোগের বিষয় অস্বীকার করে সাংবাদিকের প্রশ্নে তিনি বলেছিলেন, ‘আমি সৎ মানুষ; আল্লাহর কসম, জীবনে এক টাকাও হারাম খাই না!’
যে মানুষটা জীবনে একটাও হারাম খাননি, সে মানুষটা মাসে ছয় লাখ পঁচিশ হাজার বেতন পেয়ে এক, দুইটা নয় চৌদ্দটি বাড়ি কিনেছেন যুক্তরাষ্ট্রে। যার একেকটির মূল্য সতের কোটি থেকে শুরু করে সাড়ে সাতশো কোটি টাকা পর্যন্ত! যাকে অল্প সময়ে বিপুল অর্থ লেনদেনের কারণে নজরদারিতে রেখেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিএআই।
আজকে শুধু আমেরিকায় কেনা তার চৌদ্দটি বাড়ির গল্প সবার সামনে এসেছে। এর বাইরে আরো কতশো কোটি টাকা পাচার করেছে, কে জানে!
এটা তো গেল একজন ওয়াসা এমডির গল্প, আরো কত এমডি-রাজনৈতিক নেতা বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে তার ইয়ত্তা নেই।
যে সময় সরকার আর্থিক সংকটে সাড়ে চার বিলিয়ন ডলারের জন্য আইএমএফের দ্বারে দ্বারে ঘুরলো, ঠিক সে সময় ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি নিশান মাহমুদ শামীম দুইশো কোটি টাকা বিদেশে পাচার করছে। ঠিক এর কয়দিন আগে ভারতে গ্রেফতার হয় পিকে হালদার। যে একাই বাংলাদেশ থেকে ভারতে সাড়ে ১০ হাজার কোটি টাকা পাচার করেছে। সে টাকা ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক করে অনুরোধ করেছিলো সরকার। কিন্তু তিনি কী জবাব দিয়েছে জানেন? - এটি আইনি প্রক্রিয়ার ব্যাপার। অর্থ ফিরিয়ে আনা যাবে কীনা এটা পরবর্তী বিষয়।
এখন পর্যন্ত কী তার কোনো সুরাহা হয়েছে? হয়নি।
গত এক দশকে ডাক বিভাগের শুধাংশু শেখর ভদ্র ৫০০ কোটি, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা এসকে সুর ১০০০ কোটি, ওসি প্রদীপ কুমার ৩০০ কোটি টাকা পাচার করেছে ভারতে।
গত কয়েক বছর দেশে নির্মিত উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয় বাড়িয়ে লুটপাট কেমন করেছে, তার কিছুটা ধারণা পাওয়া যাবে পদ্মাসেতু-মেট্রোরেল প্রজেক্টের খরচের হিসাব সামনে আনলে।
প্রস্তাবিত ২২ হাজার কোটি টাকার মেট্রোরেল এর খরচ বাড়িয়ে ৩৩ হাজার কোটি টাকা খরচ করা হলো, তাতেও কাজ সম্পন্ন হয়নি। সময় বাড়ালো ২০২৫ পর্যন্ত।
প্রায় ১০ হাজার ১৬১ কোটি টাকার প্রস্তা