02/08/2025
"জান্নাতে তোমায় চাইবো"
(S..... J....)
আমি তোমাকে ভালোবেসেছি,
যেমন বৃষ্টি ভালোবাসে আকাশকে।
বলিনি কিছু, রেখেছি চুপচাপ,
তবুও প্রতিটি দোয়ায় রেখেছি তোমাকে।
তুমি এখন অন্য কারো পাশে,
আমি একা—তোমার দিকেই চেয়ে।
তবুও পাপ করিনি, নাম নিইনি তোমার,
শুধু চেয়েছি আল্লাহ জানুক, আমি কেমন ভালোবাসি।
একা চলছি এই দুনিয়ার পথে,
অন্য কারো হাত ধরার নয় আমার রীতি।
জীবনটা কেটে যাবে নিঃশব্দে,
শুধু জান্নাতে তোমাকে পাবো—এই আশায় জ্বলে মমত্মি।
তুমি হয়তো ভুলে গেছো আমায়,
তবুও আমি ভুলি না, পারিও না।
কারণ আমি তোমাকে চাই—
এই দুনিয়াতে নয়, জান্নাতের ছায়ায়।
সেদিন যদি জান্নাতে যাই,
তাকাবো আল্লাহর দিকে, বলবো,
"হে রব্ব, যে মেয়েকে আমি গুনাহ ছাড়াই ভালোবেসেছি—
আজ তাকে আমায় দাও, একটিবার... শুধু আমার করে দাও।"
"আর যদি সে চায়, হে আল্লাহ,
তাহলে তুমি মেলাও আমাদের পথ।
তার হৃদয়ে জাগাও সে অনুভব,
যেন সে নিজে থেকেই চায় আমাকে—
ভালোবাসায়, তাও শুধুই জান্নাতের জন্য"।