Sara’s online

Call Directions Contact the business

Sara’s online আমাদের সাথে শিখুন,আমাদের উৎসাহ দিয়ে পাশে থাকুন।
"আপনার সমর্থনের জন্য কৃতজ্ঞ।"
"আপনাদের অনেক ধন্যবাদ! আপনাদের উপস্থিতি এবং কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান।"
(7)

17/09/2026

GK

12/09/2026
✅Would ও Could এর ব্যবহার নিয়ে কনফিউজড?ইংরেজিতে কথা বলার সময় Would আর Could নিয়ে আমরা অনেকেই কনফিউজড হই।এবার দুটোর ব্যবহ...
10/09/2026

✅Would ও Could এর ব্যবহার নিয়ে কনফিউজড?
ইংরেজিতে কথা বলার সময় Would আর Could নিয়ে আমরা অনেকেই কনফিউজড হই।

এবার দুটোর ব্যবহার সহজেই মনে রাখতে পারবেন।

👉WOULD = করতাম / করতে চাই / করবেন কি?

Would সাধারণত ভদ্রভাবে কিছু বলতে, ইচ্ছা প্রকাশ করতে এবং কোনো শর্ত থাকলে কী করতাম তা বলতে ব্যবহার হয়।

Would you like some tea?
আপনি কি চা পান করতে চান?

Would you help me?
আপনি কি আমাকে সাহায্য করবেন?

I would like to learn English.
আমি ইংরেজি শিখতে চাই।

I would buy it if I had enough money.
আমার যথেষ্ট টাকা থাকলে আমি এটা কিনতাম।

সহজে মনে রাখুন:
Would = ভদ্রভাবে বলা + ইচ্ছা + করতাম

👉COULD = পারতাম / পারবেন কি / হতে পারে

Could সাধারণত অতীতে কোনো কাজ করার সক্ষমতা, ভদ্রভাবে অনুরোধ এবং কোনো কিছু হওয়ার সম্ভাবনা বোঝাতে ব্যবহার হয়।

I could swim when I was young.
আমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম।

Could you help me?
আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন?

It could rain tonight.
আজ রাতে বৃষ্টি হতে পারে।

We could go there tomorrow.
আমরা আগামীকাল সেখানে যেতে পারি।

সহজে মনে রাখুন:
Could = পারতাম + পারবেন কি + হতে পারে

🟨WOULD আর COULD-এর পার্থক্য বুঝুন

Would you help me?
আপনি কি আমাকে সাহায্য করবেন?

Could you help me?
আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন?

দুটিই ভদ্র অনুরোধ। তবে Would-এ কাজটি করার ইচ্ছা বা সম্মতির দিকে বেশি জোর থাকে, আর Could-এ কাজটি করার সক্ষমতা বা সম্ভাবনার দিকে জোর থাকে।

📝এক লাইনে মনে রাখুন:

WOULD → করতাম / করতে চাই / করবেন কি
COULD → পারতাম / পারবেন কি / হতে পারে

Had মানেও ছিল, Was মানেও ছিল। কোনটি কখন ব্যবহার হয়?চলুন সহজভাবে বিষয়টি বুঝে নিই। ✅ Was = ছিল / ছিলামকোনো ব্যক্তি বা বস্ত...
07/09/2026

Had মানেও ছিল, Was মানেও ছিল।

কোনটি কখন ব্যবহার হয়?

চলুন সহজভাবে বিষয়টি বুঝে নিই।

✅ Was = ছিল / ছিলাম
কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা, পরিচয়, অবস্থান বা গুণ বোঝাতে was ব্যবহার করা হয়।

I was tired.
আমি ক্লান্ত ছিলাম।

Maisun was happy.
মাইসুন খুশি ছিল।

He was a teacher.
তিনি একজন শিক্ষক ছিলেন।

I was at home.
আমি বাসায় ছিলাম।

এখানে ছিল বলতে কোনো অবস্থা, পরিচয় বা অবস্থান বোঝানো হচ্ছে। তাই was।

✅ Had = ছিল / ছিল আমার কাছে

কোনো কিছু থাকা, মালিকানা, অভিজ্ঞতা বা কোনো বিষয় থাকা বোঝাতে had ব্যবহার করা হয়।

I had a car.
আমার একটি গাড়ি ছিল।

Maisun had a beautiful dress.
মাইসুনের একটি সুন্দর পোশাক ছিল।

We had a problem.
আমাদের একটি সমস্যা ছিল।

He had a headache.
তার মাথাব্যথা ছিল।

এখানে কোনো কিছু কারও কাছে ছিল বা কেউ কোনো কিছু অনুভব/অভিজ্ঞতা করেছিল, তাই had।

👉খুব সহজে মনে রাখুন

Was → কেমন ছিল / কোথায় ছিল / কি ছিল
Had → কি ছিল / কি ছিল তার কাছে/ কি ছিল অভিজ্ঞতা

যেমন:
I was sick.
আমি অসুস্থ ছিলাম।

I had a fever.
আমার জ্বর ছিল।

She was at school.
সে স্কুলে ছিল।

She had a book.
তার একটি বই ছিল।

সহজভাবে বললে শুধু বাংলা অনুবাদ দেখে was বা had বেছে নেওয়া যাবে না। বাক্যে কী বোঝানো হচ্ছে, সেটাই আগে বুঝতে হবে।

Have to দিয়ে ৫০টি শব্দার্থ▪ ​যেতে হবে – Have to go (হ্যাভ টু গো)▪ ​আসতে হবে – Have to come (হ্যাভ টু কাম)▪ ​করতে হবে – ...
06/09/2026

Have to দিয়ে ৫০টি শব্দার্থ

▪ ​যেতে হবে – Have to go (হ্যাভ টু গো)
▪ ​আসতে হবে – Have to come (হ্যাভ টু কাম)
▪ ​করতে হবে – Have to do (হ্যাভ টু ডু)
▪ ​দেখতে হবে – Have to see (হ্যাভ টু সি)
▪ ​বলতে হবে – Have to say (হ্যাভ টু সে)

▪ ​শুনতে হবে – Have to listen (হ্যাভ টু লিসেন)
▪ ​লিখতে হবে – Have to write (হ্যাভ টু রাইট)
▪ ​পড়তে হবে – Have to read (হ্যাভ টু রিড)
▪ ​খেতে হবে – Have to eat (হ্যাভ টু ইট)
▪ ​পান করতে হবে – Have to drink (হ্যাভ টু ড্রিঙ্ক)

▪ ​শিখতে হবে – Have to learn (হ্যাভ টু লার্ন)
▪ ​শেখাতে হবে – Have to teach (হ্যাভ টু টিচ)
▪ ​জানতে হবে – Have to know (হ্যাভ টু নো)
▪ ​ভাবতে হবে – Have to think (হ্যাভ টু থিংক)
▪ ​কাজ করতে হবে – Have to work (হ্যাভ টু ওয়ার্ক)

▪ ​ঘুমাতে হবে – Have to sleep (হ্যাভ টু স্লিপ)
▪ ​হাঁটতে হবে – Have to walk (হ্যাভ টু ওয়াক)
▪ ​দৌড়াতে হবে – Have to run (হ্যাভ টু রান)
▪ ​কিনতে হবে – Have to buy (হ্যাভ টু বাই)
▪ ​বিক্রি করতে হবে – Have to sell (হ্যাভ টু সেল)

▪ ​দিতে হবে – Have to give (হ্যাভ টু গিভ)
▪ ​নিতে হবে – Have to take (হ্যাভ টু টেক)
▪ ​সাহায্য করতে হবে – Have to help (হ্যাভ টু হেল্প)
▪ ​শুরু করতে হবে – Have to start (হ্যাভ টু স্টার্ট)
▪ ​শেষ করতে হবে – Have to finish (হ্যাভ টু ফিনিশ)

▪ ​খুলতে হবে – Have to open (হ্যাভ টু ওপেন)
▪ ​বন্ধ করতে হবে – Have to close (হ্যাভ টু ক্লোজ)
▪ ​পরিষ্কার করতে হবে – Have to clean (হ্যাভ টু ক্লিন)
▪ ​রান্না করতে হবে – Have to cook (হ্যাভ টু কুক)
▪ ​ধুতে হবে – Have to wash (হ্যাভ টু ওয়াশ)

▪ ​অপেক্ষা করতে হবে – Have to wait (হ্যাভ টু ওয়েট)
▪ ​পাঠাতে হবে – Have to send (হ্যাভ টু সেন্ড)
▪ ​দিতে/পরিশোধ করতে হবে – Have to pay (হ্যাভ টু পে)
▪ ​পরিবর্তন করতে হবে – Have to change (হ্যাভ টু চেঞ্জ)
▪ ​চেষ্টা করতে হবে – Have to try (হ্যাভ টু ট্রাই)
▪ ​বুঝতে হবে – Have to understand (হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড)

▪ ​মনে রাখতে হবে – Have to remember (হ্যাভ টু রিমাইন্ডার/রিমেম্বার)
▪ ​তৈরি করতে হবে – Have to make (হ্যাভ টু মেক)
▪ ​পছন্দ করতে হবে – Have to choose (হ্যাভ টু চুজ)
▪ ​সমাধান করতে হবে – Have to solve (হ্যাভ টু সলভ)
▪ ​থামাতে হবে – Have to stop (হ্যাভ টু স্টপ)

▪ ​উত্তর দিতে হবে – Have to answer (হ্যাভ টু অ্যানসার)
▪ ​প্রশ্ন করতে হবে – Have to ask (হ্যাভ টু আস্ক)
▪ ​কল করতে হবে – Have to call (হ্যাভ টু কল)
▪ ​পৌঁছাতে হবে – Have to reach (হ্যাভ টু রিচ)
▪ ​ছেড়ে যেতে হবে – Have to leave (হ্যাভ টু লিভ)

▪ ​জমা দিতে হবে – Have to submit (হ্যাভ টু সাবমিট)
▪ ​অনুসরণ করতে হবে – Have to follow (হ্যাভ টু ফলো)
▪ ​অনুশীলন করতে হবে – Have to practice (হ্যাভ টু প্র্যাকটিস)
▪ ​জিততে হবে – Have to win (হ্যাভ টু উইন)

📘 Noun (বিশেষ্য): যে word দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, প্রাণী, স্থান, কাল, সমষ্টি, ভাব, কাজ, অবস্থা, সংখ্যা, অঙ্ক, ...
06/09/2026

📘 Noun (বিশেষ্য): যে word দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, প্রাণী, স্থান, কাল, সমষ্টি, ভাব, কাজ, অবস্থা, সংখ্যা, অঙ্ক, বর্ণ এবং দোষ বা গুণ ইত্যাদির নাম বোঝায়, তাকে Noun বলে।

👉 Noun is a naming word.
অর্থাৎ, কোনো কিছুর নাম বোঝায় এমন word-ই Noun।
-
🌟 ব্যাখ্যা ও উদাহরণ

১️⃣ Person (ব্যক্তি):
উদাহরণ:
Karim — করিম
Rahim — রহিম
Titu — টিটু
📌 Karim is a student.
এখানে Karim = ব্যক্তির নাম ( Noun)

---
২️⃣ Thing (বস্তু):
উদাহরণ:
Book — বই
Pen — কলম
Table — টেবিল
📌 The book is interesting.
এখানে book = বস্তুর নাম ( Noun)

---

৩️⃣ Nation / Race (জাতি)
উদাহরণ:
Bangladeshi — বাংলাদেশি
Indian — ভারতীয়
Chinese — চীনা
📌 Bangladeshis are friendly.
এখানে Bangladeshis = জাতির নাম( Noun)

---

৪️⃣ Animal (প্রাণী)
উদাহরণ:
Dog — কুকুর
Cat — বিড়াল
Elephant — হাতি
📌 The elephant is huge.
এখানে elephant = প্রাণীর নাম ( Noun)

---

৫️⃣ Place (স্থান)
উদাহরণ:
Dhaka — ঢাকা
Sylhet — সিলেট
School — বিদ্যালয়
📌 Dhaka is a busy city.
এখানে Dhaka = স্থানের নাম (Noun)

---

৬️⃣ Time (কাল)
উদাহরণ:
Morning — সকাল
Night — রাত
Year — বছর
📌 Morning is beautiful.
এখানে Morning = সময়ের নাম(Noun)

---

৭️⃣ Collective (সমষ্টি)
উদাহরণ:
Team — দল
Family — পরিবার
Crowd — জনতা
📌 The team is strong.
এখানে team = সমষ্টির নাম (Noun)

---

৮️⃣ Abstract Idea
(ভাব)
উদাহরণ:
Love — ভালোবাসা
Honesty — সততা
Freedom — স্বাধীনতা
📌 Honesty is the best policy.
এখানে Honesty = একটি ভাব/গুণের নাম ( Noun)

---

৯️⃣ Action (কাজ)
উদাহরণ:
Swimming — সাঁতার কাটা
Walking — হাঁটা
Reading — পড়া
📌 Swimming is good exercise.
এখানে Swimming = কাজের নাম ( Noun -Gerund)

---

🔟 State / Condition (অবস্থা)
উদাহরণ:
Childhood — শৈশব
Poverty — দারিদ্র্য
Sickness — অসুস্থতা
📌 Childhood is a happy period.
এখানে Childhood = অবস্থার নাম (Noun)

---

1️⃣1️⃣ Number (সংখ্যা)
উদাহরণ:
One — এক
Five — পাঁচ
Ten — দশ
📌 Five is an odd number.
এখানে Five = সংখ্যার নাম ( Noun)

---

1️⃣2️⃣ Figure / Digit (অঙ্ক)
উদাহরণ:
Zero — ০
Three — ৩
Seven — ৭
---

1️⃣3️⃣ Letter (বর্ণ)
উদাহরণ:
A
B
C
📌 A is the first letter of the English alphabet.
এখানে A = একটি বর্ণের নাম ( Noun)

---

1️⃣4️⃣ Vice or Virtue (দোষ বা গুণ)
উদাহরণ:
Greed — লোভ
Bravery — সাহসিকতা
Kindness — দয়া
📌 Bravery is a great virtue.
এখানে Bravery = গুণের নাম ( Noun)

--
👉 সহজ কথায়: “নাম বোঝালেই Noun.”

☑ গল্পের মাধ্যমে শব্দের শেষে Suffix যুক্ত করে Noun চেনার সহজ টেকনিক

“Ship-এ উঠে তার বন্ধুরা বলেছে—Sion, Tion শোন; dom-দের ment, or-এ ent, er করে দেখি। Sing, ing-এর Ty, al চলছে। Childhood, ness, age থেকে যা হয়নি, এখন তা করে দেখাবো।”

🔹 Ship : Friendship (ফ্রেন্ডশিপ—বন্ধুত্ব), Leadership (লিডারশিপ—নেতৃত্ব), Membership (মেম্বারশিপ—সদস্যপদ), Partnership (পার্টনারশিপ—অংশীদারিত্ব), Citizenship (সিটিজেনশিপ—নাগরিকত্ব), Ownership (ওনারশিপ—মালিকানা), Scholarship (স্কলারশিপ—বৃত্তি), Relationship (রিলেশনশিপ—সম্পর্ক), Companionship (কম্প্যানিয়নশিপ—সাহচর্য), Championship (চ্যাম্পিয়নশিপ—চ্যাম্পিয়নশিপ/শিরোপা) ইত্যাদি।

🔹 Sion : Tension (টেনশন—উত্তেজনা/চাপ), Permission (পারমিশন—অনুমতি), Decision (ডিসিশন—সিদ্ধান্ত), Division (ডিভিশন—বিভাগ/বিভাজন), Discussion (ডিসকাশন—আলোচনা), Confusion (কনফিউশন—বিভ্রান্তি), Conclusion (কনক্লুশন—উপসংহার), Expansion (এক্সপ্যানশন—সম্প্রসারণ), Admission (অ্যাডমিশন—ভর্তি), Revision (রিভিশন—পুনরালোচনা) ইত্যাদি।

🔹 Tion : Action (অ্যাকশন—কাজ/কার্য), Information (ইনফরমেশন—তথ্য), Education (এডুকেশন—শিক্ষা), Population (পপুলেশন—জনসংখ্যা), Communication (কমিউনিকেশন—যোগাযোগ), Examination (এক্সামিনেশন—পরীক্ষা), Preparation (প্রিপারেশন—প্রস্তুতি), Organization (অর্গানাইজেশন—সংগঠন), Invitation (ইনভিটেশন—আমন্ত্রণ), Celebration (সেলিব্রেশন—উদযাপন) ইত্যাদি।

🔹 Dom : Freedom (ফ্রিডম—স্বাধীনতা), Kingdom (কিংডম—রাজ্য), Wisdom (উইজডম—প্রজ্ঞা), Martyrdom (মার্টারডম—শাহাদাত), Serfdom (সার্ফডম—ভূমিদাসত্ব), Dukedom (ডিউকডম—ডিউকের পদ), Earldom (আর্লডম—আর্লের পদ), Officialdom (অফিশিয়ালডম—সরকারি মহল), Christendom (ক্রিস্টেনডম—খ্রিস্টান জগৎ), Boredom (বোরডম—একঘেয়েমি) ইত্যাদি।

🔹 Ment : Management (ম্যানেজমেন্ট—ব্যবস্থাপনা), Development (ডেভেলপমেন্ট—উন্নয়ন), Movement (মুভমেন্ট—আন্দোলন/চলাচল), Government (গভর্নমেন্ট—সরকার), Agreement (এগ্রিমেন্ট—সম্মতি/চুক্তি), Judgment (জাজমেন্ট—রায়), Payment (পেমেন্ট—পরিশোধ), Employment (এমপ্লয়মেন্ট—কর্মসংস্থান), Achievement (অ্যাচিভমেন্ট—অর্জন), Improvement (ইমপ্রুভমেন্ট—উন্নতি) ইত্যাদি।

🔹 Or : Actor (অ্যাক্টর—অভিনেতা), Doctor (ডক্টর—ডাক্তার), Investor (ইনভেস্টর—বিনিয়োগকারী), Visitor (ভিজিটর—দর্শনার্থী), Creator (ক্রিয়েটর—স্রষ্টা), Operator (অপারেটর—পরিচালনাকারী), Director (ডিরেক্টর—পরিচালক), Instructor (ইনস্ট্রাক্টর—প্রশিক্ষক), Translator (ট্রান্সলেটর—অনুবাদক), Educator (এডুকেটর—শিক্ষাদাতা) ইত্যাদি।

🔹 Ent : Student (স্টুডেন্ট—শিক্ষার্থী), President (প্রেসিডেন্ট—সভাপতি/রাষ্ট্রপতি), Resident (রেসিডেন্ট—বাসিন্দা), Agent (এজেন্ট—প্রতিনিধি), Client (ক্লায়েন্ট—গ্রাহক), Patient (পেশেন্ট—রোগী), Servant (সার্ভেন্ট—সেবক), Assistant (অ্যাসিস্ট্যান্ট—সহকারী), Correspondent (করেসপন্ডেন্ট—সংবাদদাতা), Descendant (ডিসেনড্যান্ট—বংশধর) ইত্যাদি।

🔹 Er : Teacher (টিচার—শিক্ষক), Farmer (ফার্মার—কৃষক), Worker (ওয়ার্কার—শ্রমিক), Writer (রাইটার—লেখক), Singer (সিঙ্গার—গায়ক), Driver (ড্রাইভার—চালক), Player (প্লেয়ার—খেলোয়াড়), Painter (পেইন্টার—চিত্রশিল্পী), Builder (বিল্ডার—নির্মাতা), Banker (ব্যাংকার—ব্যাংকার) ইত্যাদি।

🔹 Ing : Swimming (সুইমিং—সাঁতার কাটা), Reading (রিডিং—পড়া), Writing (রাইটিং—লেখা), Walking (ওয়াকিং—হাঁটা), Running (রানিং—দৌড়ানো), Singing (সিঙ্গিং—গান গাওয়া), Dancing (ড্যান্সিং—নাচ), Teaching (টিচিং—পড়ানো), Learning (লার্নিং—শেখা), Painting (পেইন্টিং—ছবি আঁকা) ইত্যাদি।

🔹 Ty / ity : Honesty (অনেস্টি—সততা), Beauty (বিউটি—সৌন্দর্য), Cruelty (ক্রুয়েলটি—নিষ্ঠুরতা), Poverty (পভার্টি—দারিদ্র্য), Ability (অ্যাবিলিটি—সক্ষমতা), Activity (অ্যাক্টিভিটি—কার্যকলাপ), Purity (পিউরিটি—পবিত্রতা), Equality (ইকুয়ালিটি—সমতা), Liberty (লিবার্টি—স্বাধীনতা), Responsibility (রেসপনসিবিলিটি—দায়িত্ব) ইত্যাদি।

🔹 Al : Arrival (অ্যারাইভাল—আগমন), Refusal (রিফিউজাল—প্রত্যাখ্যান), Approval (অ্যাপ্রুভাল—অনুমোদন), Proposal (প্রপোজাল—প্রস্তাব), Removal (রিমুভাল—অপসারণ), Survival (সারভাইভাল—টিকে থাকা), Renewal (রিনিউয়াল—নবায়ন), Withdrawal (উইথড্রয়াল—প্রত্যাহার), Revival (রিভাইভাল—পুনরুজ্জীবন), Disposal (ডিসপোজাল—নিষ্পত্তি) ইত্যাদি।

🔹 Hood : Childhood (চাইল্ডহুড—শৈশব), Boyhood (বয়হুড—বাল্যকাল), Girlhood (গার্লহুড—বালিকা জীবন), Manhood (ম্যানহুড—পুরুষত্ব), Womanhood (উম্যানহুড—নারীত্ব), Motherhood (মাদারহুড—মাতৃত্ব), Fatherhood (ফাদারহুড—পিতৃত্ব), Brotherhood (ব্রাদারহুড—ভ্রাতৃত্ব), Neighbourhood (নেইবারহুড—প্রতিবেশী এলাকা), Likelihood (লাইক্লিহুড—সম্ভাবনা) ইত্যাদি।

🔹 Ness: Happiness (হ্যাপিনেস—সুখ), Kindness (কাইন্ডনেস—দয়া), Darkness (ডার্কনেস—অন্ধকার), Illness (ইলনেস—অসুস্থতা), Sickness (সিকনেস—অসুস্থতা), Goodness (গুডনেস—মহত্ত্ব), Brightness (ব্রাইটনেস—উজ্জ্বলতা), Weakness (উইকনেস—দুর্বলতা), Greatness (গ্রেটনেস—মহত্ত্ব), Forgiveness (ফরগিভনেস—ক্ষমা) ইত্যাদি।

🔹 Age: Damage (ড্যামেজ—ক্ষতি), Marriage (ম্যারেজ—বিবাহ), Message (মেসেজ—বার্তা), Passage (প্যাসেজ—পথ/অনুচ্ছেদ), Language (ল্যাঙ্গুয়েজ—ভাষা), Advantage (অ্যাডভান্টেজ—সুবিধা), Disadvantage (ডিসঅ্যাডভান্টেজ—অসুবিধা), Courage (কারেজ—সাহস), Storage (স্টোরেজ—সংরক্ষণ), Coverage (কাভারেজ—আচ্ছাদন) ইত্যাদি।

📌 Suffix দেখে Noun চেনা একটি সহায়ক টেকনিক—সব শব্দের ক্ষেত্রে শুধু শেষের অংশ দেখে Parts of Speech নির্ধারণ করা যায় না। বিশেষ করে -al, -ent, -ing, -age ইত্যাদি অন্য Parts of Speech-ও হতে পারে।

04/09/2026

শেখার টেকনিক 😇

১. অনেক বা বেশি পরিমাণ (Large Quantity)Much – অনেক (গণনা করা যায় না এমন ক্ষেত্রে, যেমন: much water)।Many – অনেক (গণনা কর...
02/09/2026

১. অনেক বা বেশি পরিমাণ (Large Quantity)

Much – অনেক (গণনা করা যায় না এমন ক্ষেত্রে,
যেমন: much water)।
Many – অনেক (গণনা করা যায় এমন ক্ষেত্রে, যেমন: many people)।
A lot of – প্রচুর / অনেক (উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়)।
Plenty – প্রচুর / প্রয়োজনের চেয়ে বেশি।
Abundant – বিপুল / প্রাচুর্যপূর্ণ।
Excessive – অতিরিক্ত / মাত্রাধিক।
Numerous – বহু সংখ্যক।

২. অল্প বা কম পরিমাণ (Small Quantity)
Little – অল্প (গণনা করা যায় না এমন ক্ষেত্রে, যেমন: little time)।
Few – অল্প / সামান্য কিছু (গণনা করা যায় এমন ক্ষেত্রে, যেমন: few books)।
Some – কিছু পরিমাণ।Slight – সামান্য / ঈষৎ।Meager – অত্যন্ত কম / নগণ্য।
Scanty – অপ্রতুল / অল্প।
A bit of – এক চুটকি / সামান্য একটু।

৩. তুলনামূলক শব্দ (Comparative Teems)
More – আরও বেশি।
Less – কম (পরিমাণের ক্ষেত্রে)।
Fewer – কম (সংখ্যার ক্ষেত্রে)।
Most – সবচেয়ে বেশি / অধিকাংশ।
Least – সবচেয়ে কম।

৪. মাঝারি বা পর্যাপ্ত পরিমাণ (Moderate & Sufficient)
Sufficient – পর্যাপ্ত (প্রয়োজন অনুযায়ী ঠিকঠাক)।Enough – যথেষ্ট।
Moderate – মাঝারি / সহনীয় পরিমাণ।
Adequate – উপযুক্ত পরিমাণ।

02/09/2026

দেশ ও মহাদেশ👩‍🏫

31/08/2026

👩‍🏫👩‍🏫

Address

Jessore Cantonment
Jessore

Telephone

+8801873394395

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sara’s online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sara’s online:

Shortcuts

Share